আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নির্জন সেঁজুতি
লেখক: পার্থ প্রতিম দাস || Partha Pratim Das
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪০৫৳৪৫০-১০%
সাশ্রয় ৳৪৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পার্থপ্রতিম দাসের বীরভূম নিয়ে ব্যক্তিগত গদ্য।
তখন লকডাউনের সময়। ঘরবন্দি অভ্যাসে, ক্রমাগত আমরা সবাই ক্লান্ত হতে শুরু করেছি। আর কতদিন!
আমি বীরভূমের বাড়িতে বন্দি। বাড়ির বাইরে বেরোনো বন্ধ প্রায়। অথচ বীর...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
পার্থপ্রতিম দাসের বীরভূম নিয়ে ব্যক্তিগত গদ্য।
তখন লকডাউনের সময়। ঘরবন্দি অভ্যাসে, ক্রমাগত আমরা সবাই ক্লান্ত হতে শুরু করেছি। আর কতদিন!
আমি বীরভূমের বাড়িতে বন্দি। বাড়ির বাইরে বেরোনো বন্ধ প্রায়। অথচ বীরভূমের এদিক-সেদিক, মাঠ-ঘাট টানছে। বীরভূমে তখন চোত-বোশেখ। উদাসী বাতাস ঘরে থাকতে দিচ্ছে না। ঘর থেকে টেনে বের করতে চাইছে। সেই উপায়হীন অবস্থায় শুরু হল এই লেখাগুলো। ‘আমার বীরভূম’ নামে। ব্যস! লেখা আর সেগুলো ফেসবুকে পোস্ট, সঙ্গে কিছু আঁচড় কেটে, অলংকরণের মতো করে। অনেকে বলল লেখা-আঁকাগুলো নিয়ে একটা সংকলন করতে। যদিও আমার বই করার মতো তেমন সংগতি বা আত্মবিশ্বাস কোনোটাই ছিল না তেমন। তাই ভাবিনি তেমন করে বইয়ের কথা…
হঠাৎ, একদিন রোহণের ফোন। রোহণ কুদ্দুস। সৃষ্টিসুখ প্রকাশনের রোহণ। বলল, “পার্থদা, তোমার এই লেখাগুলো আমাকে দাও আঁকাগুলো সমেত। আমি ছাপতে চাই!”
আমি অবাক হয়েছিলাম। আমি জানি না লেখাগুলো কেমন বা কী। তবে রোহণের কথায় সেদিন বেশ একটা স্বপ্ন-স্বপ্ন ভাব জেগেছিল মনে, বই হবে আমার!
সে দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে লেখাগুলো বই হয়ে বেরোচ্ছে। অলংকরণগুলো সমেত। ছবিগুলো নতুন করে কিছু এঁকেছি আবার, কিছু ক্ষেত্রে পুরনোগুলোকেই পরিমার্জন করেছি। ছবিগুলো যদিও সব একই আঙ্গিকে আঁকা নয়। একটু অদলবদল আছে আঙ্গিকে।
এই বই হওয়ার পুরো কৃতিত্ব রোহণের প্রাপ্য। আর বাকি যারা এই লেখাগুলো নিয়ে বই করার কথা বলেছিলেন, তাঁদের ভালোবাসা প্রাপ্য। বাকিটা তো পাঠকের হাতে…
| নাম | নির্জন সেঁজুতি |
|---|---|
| লেখক | পার্থ প্রতিম দাস |
| প্রকাশনী | Sristisukh || সৃষ্টি সুখ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
পার্থ প্রতিম দাস
পার্থ প্রতিম দাস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
পার্থ প্রতিম দাস-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই