আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
পছন্দের তালিকায় রাখুন
নিশি
লেখক: প্রভাত দে সরকার || provat-dey-sarkar
প্রকাশনী: Bookfarm || বুকফার্ম
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘নিশি’ এমন এক থ্রিলার, যাকে শুধুমাত্র ‘পিরিয়ড থ্রিলার’ না বলে ‘উপন্যাসধর্মী সিনেমাটিক পিরিয়ড থ্রিলার’ বলাই বোধহয় যথাযথ হয়; কারণ এই থ্রিলারের সময়ের বিস্তৃতি ১৮৫৫ সাল থেকে ১৯৬৫ সাল। তাই অবধারিত ভাবে এতে...
ট্যাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
‘নিশি’ এমন এক থ্রিলার, যাকে শুধুমাত্র ‘পিরিয়ড থ্রিলার’ না বলে ‘উপন্যাসধর্মী সিনেমাটিক পিরিয়ড থ্রিলার’ বলাই বোধহয় যথাযথ হয়; কারণ এই থ্রিলারের সময়ের বিস্তৃতি ১৮৫৫ সাল থেকে ১৯৬৫ সাল। তাই অবধারিত ভাবে এতে দেখা মেলে নানান ঐতিহাসিক চরিত্র; যেমন মুকুন্দদাস, স্বামী বিবেকানন্দ, বর্ধমানের মহারাজা, অম্বিকাচরণ মুখোপাধ্যায়, গোপাল পাঁঠা, গান্ধীজি আর আরও অনেকের, যাদের পাঠকেরা অনেকেই হয়তো চেনেন বা হয়তো চেনেন না।
কিন্তু সময়কালের এই বিস্তৃত পরিধির মাঝের সময়টা ছিল বড়োই টালমাটাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন কাহিল গোটা বিশ্ব আর সেইসঙ্গে আমাদের দেশও। যুদ্ধের পিশাচ দেশের সমাজ আর অর্থনীতির টুঁটি চিপে রেখেছে। শহর আর শহরতলীতেও ছড়িয়ে পড়েছে যুদ্ধের নিদারুণ তাপ। গান পাউডারের গন্ধ বিষিয়ে দিচ্ছে মানুষের মনও। দেশের রাজনীতিও সুযোগ নিচ্ছে সেই দুর্বল সময়ের। কলকাতার একদিকে আছড়ে পড়ছে জাপানী বোমা আর অন্যদিকে শকুনে ছিঁড়ে খাচ্ছে দুর্ভিক্ষের আর দাঙ্গার উচ্ছিষ্ট। সেইসময়ের একদিকে রয়েছে নিখাদ দেশপ্রেম আর অন্যদিকে স্বদেশী আন্দোলনের নামাবলীর তলায় তলায় চলছে এক আন্তর্জাতিক অন্ধকার পাচারচক্রের জগৎ। সেই টালমাটাল সময়ে তাই পরিস্থিতির পাকেচক্রে পড়ে এই কাহিনীর নায়ক ক্রমে হয়ে ওঠে একজন নির্মম ‘সিরিয়াল কিলার’। বাধ্য হয়েই সে করে চলে একের পর এক খুন। আঁধারে মিশে গিয়ে সে মুছে দিতে চায় ঐ অন্ধকার জগতের একটা অংশকে। কিন্তু দুর্ভাগ্যবশতঃ তার এই রহস্যময় আর অভিনব পন্থায় নৃশংসতার জন্যেই সে পরিচিত হয়ে যায় এক নামে; আর সেই নাম হলো- ‘নিশি’।
| নাম | নিশি |
|---|---|
| লেখক | প্রভাত দে সরকার |
| প্রকাশনী | Bookfarm || বুকফার্ম |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
প্রভাত দে সরকার
প্রভাত দে সরকার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
প্রভাত দে সরকার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Bookfarm || বুকফার্ম
Bookfarm || বুকফার্ম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Bookfarm || বুকফার্ম-এর সব বই