নিবেদিতা লোকমাতা ৩ — শঙ্করীপ্রসাদ বসু

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
নিবেদিতা লোকমাতা ৩
পছন্দের তালিকায় রাখুন

নিবেদিতা লোকমাতা ৩

লেখক: শঙ্করীপ্রসাদ বসু || Shankari Prasad Basu
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,০৫০৳১,২০০-১৩%

সাশ্রয় ৳১৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
গবেষকের তথ্যনিষ্ঠা, ঐতিহাসিকের সত্যদৃষ্টি ও সাহিত্যিকের মনীষার এক দুর্লভ ত্রিবেণী-সঙ্গম শঙ্করীপ্রসাদ বসুর ‘নিবেদিতা লোকমাতা’ নামের এই অক্লান্ত সাধনাসিদ্ধ মহাগ্রন্থে। খণ্ড পরিচয় নয়, ভগিনী নিবেদিতার স...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২৭২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

গবেষকের তথ্যনিষ্ঠা, ঐতিহাসিকের সত্যদৃষ্টি ও সাহিত্যিকের মনীষার এক দুর্লভ ত্রিবেণী-সঙ্গম শঙ্করীপ্রসাদ বসুর ‘নিবেদিতা লোকমাতা’ নামের এই অক্লান্ত সাধনাসিদ্ধ মহাগ্রন্থে। খণ্ড পরিচয় নয়, ভগিনী নিবেদিতার সামগ্রিক এক পরিচয়ই এই গ্রন্থের খণ্ডে-খণ্ডে তুলে ধরে চলেছেন অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসু। সেই অসামান্য গ্রন্থেরই তৃতীয় খণ্ড প্রকাশিত হল। ভারতের জাতীয় আন্দোলনের রাজনৈতিক ও সামাজিক অংশে নিবেদিতার যে-অনন্য ভূমিকা, তারই সন্ধান-পর্বের সমাপ্তি এই পর্বে। এদেশে নিবেদিতার কার্যকাল মাত্র এক দশকের, কিন্তু ব্যাপ্তি ও গভীরতায় তা এই সময়সীমাকে বহুদূর অতিক্রম করে গিয়েছে। নিবেদিতার বিপুল-সংখ্যক পত্রাবলী ও সেই সূত্রে অন্যত্র সন্ধান করে প্রাপ্ত সংবাদ, সমূহ রচনা, বিভিন্ন স্মৃতিকথা, সমকালীন পত্র-পত্রিকার সাক্ষ্য-বলা যায় একেবারে মন্থন করে শঙ্করীপ্রসাদ তুলে এনেছেন এতকাল-অজ্ঞাত এক নতুন ও চমকপ্রদ নিবেদিতা-মূর্তিকে। দেখিয়েছেন, স্বদেশী-আন্দোলনে এই মহীয়সীর যথার্থ ভূমিকাটি কী ছিল। দেখিয়েছেন এ-দেশে বিপ্লবীদের উপর চরম অত্যাচার, ব্যক্তিস্বাধীনতা হরণ, সংবাদপত্রের কণ্ঠরোধ—প্রভৃতি খবর কীভাবে ইংলণ্ডে লিখে পাঠাতেন নিবেদিতা, কীভাবে সেখানে স্বদেশী-আন্দোলনের পক্ষে সংগঠন করেছেন তিনি, কীভাবে ‘স্টেটসম্যান’ পত্রিকাকে করে তোলেন জাতীয়তাবাদী (যার ফলে তৎকালীন সম্পাদক হন অপসৃত), শ্রীঅরবিন্দের গ্রেপ্তার রোধে এদেশে-বিদেশে কীভাবে প্রয়াস চালিয়েছেন এবং শ্রীঅরবিন্দের পলায়নে কী ভূমিকা নেন তিনি, পুলিশ কমিশনার থেকে শুরু করে লেফটন্যান্ট গভর্নর জেনারেল পর্যন্ত উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীকে কীভাবে উৎকোচ-গ্রাহী রূপে চিত্রিত করেছেন, উদারনৈতিক ভারতসচিব লর্ড মর্লের চরিত্র সম্পর্কে প্রচলিত ধারণাকে কীভাবে বদলে দিয়েছেন নিবেদিতা। দেখিয়েছেন, কী গভীর ইতিহাসবোধ ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রজ্ঞা ছিল এই বরেণ্যার, কীভাবে পশ্চাৎপৎ-জাতিতত্ত্বকে চ্যালেঞ্জ করে নানা লেখা লিখেছেন এই ‘বিদেশিনী’। এ-গ্রন্থের পাতায়-পাতায় বিস্ময়। কখনো পুরনো বিতর্কের যুক্তিসিদ্ধ জবাব, কখনো নতুনতর বিতর্কের প্ররোচনা। এ-গ্রন্থের চালচিত্রে জাতীয় আন্দোলন। তাই এই আন্দোলনের রূপ ও প্রকৃতি বিষয়ে আলোচনায় প্রাসঙ্গিকভাবেই যুক্ত হয়েছে বহু নতুন তথ্য। স্বদেশী বহু বিখ্যাত নেতা সম্পর্কেও ধারণা বদলে দেবে এইসব তথ্যের উদ্‌ঘাটন। দুষ্প্রাপ্য ফ্যাকসিমিলি ও ছবির এক বিরল সংগ্রহ এ-গ্রন্থের আলাদা আকর্ষণ।
নামনিবেদিতা লোকমাতা ৩
লেখকশঙ্করীপ্রসাদ বসু
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা২৭২
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170661139
মুদ্রণ দেশIndia
ওজন410.0
মাপ140 × 215 × 19.96

লেখক পরিচিতি

শঙ্করীপ্রসাদ বসু

শঙ্করীপ্রসাদ বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শঙ্করীপ্রসাদ বসু-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — নিবেদিতা লোকমাতা ৩

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading