আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নবিজি (সা.) : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী
লেখক: ড. রাগিব সারজানী || Dr Ragheb Sergani
প্রকাশনী: Muhammad Publication || মুহাম্মদ পাবলিকেশন
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭১০৳৭৮০-৯%
সাশ্রয় ৳৭০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘উসওয়াতুল লিল আলামিন’—‘নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ আরবিতে ‘আলম’ মানে শুধু পৃথিবী বা আমাদের চেনাজানা অষ্ট-রকম জগৎ নয়; এর অর্থ, আমরা যা ভাবতে পারি বা বোধে কুলোতে পারি, তারও হাজার-সীমানা-ছাড়া...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২০
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
‘উসওয়াতুল লিল আলামিন’—‘নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ আরবিতে ‘আলম’ মানে শুধু পৃথিবী বা আমাদের চেনাজানা অষ্ট-রকম জগৎ নয়; এর অর্থ, আমরা যা ভাবতে পারি বা বোধে কুলোতে পারি, তারও হাজার-সীমানা-ছাড়ানো সর্বব্যাপ্তময় এক জগৎ। এ আলম শব্দটির বহুবচন ‘আলামিন’।
.
‘উসওয়া’ মানে আদর্শ—উসওয়া মানে জীবনদর্শন, উসওয়া মানে জীবনের ধারা। ‘উসওয়াতুল লিল আলামিন’মানে সমূহ জগতের আদর্শ। আমাদের নবি ও রাসুল—মুহাম্মদ ইবনু আবদুল্লাহ—উসওয়াতুল লিল আলামিন। তিনি শুধু আমাদের নন, আমরা যাদের আমাদের ভাবি না, তিনি তাদেরও নবি, তাদেরও উসওয়া। ইসলাম তাঁর আনীত ধর্ম; যে মানুষ ইসলামে বিশ্বাস করেনি, সমর্পিত হয়নি—সে কাফিরেরও নবি তিনি।
.
তাহলে ভাবুন, ইসলামে যাদের পূর্ণ আস্থা, পরিচয় যাদের মুসলিম—সারাটা জীবনময়—কতটা তাদের তিনি! জীবনের ভোর থেকে জীবনের ঘোর—সবখানে ছড়িয়ে আছে তাঁর আদর্শের বাতাস। এ বাতাসে নিশ্বাস না নিলে আমরা মরে যাব; জীবনে সব পাব, শুধু জীবন খুঁজে পাব না। জীবন্মৃত সে জীবন, জীবন নয়—ভুল ছকে বাঁধা এক করুণতম আয়ু। সে আয়ুতে হাজার মিছের ছল, প্ররোচনার প্রাকারপিষ্ট পীড়া আর সুদীর্ঘশ্বাসময় বেদনার বেনোজল।
.
রাসুলুল্লাহর উসওয়া ছাড়া আমাদের মুক্তি নেই। তাঁর জীবনাদর্শই মানব-জীবনের মহা মোক্ষের পথ। বিপুল বিস্ময় ও আনন্দের বার্তা এই—তাঁর আদর্শ শীলিত, সীমিত নয়; পরিস্রুত, অনাহুত নয়; বিস্তৃত, বিস্মৃত নয়। তাঁর আদর্শ ঘিরে রেখেছে মানব-জীবনের প্রতিটি বাঁক-মোড়—আক্ষরিক অর্থেই তাঁর আদর্শের বাগডোরে প্রবিষ্ট আমাদের জীবন।
.
‘নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ নবিজির মহান সে আদর্শের গ্রন্থিত রূপ। এমন মোহময় এর গ্রন্থনা, বিন্যাস ও রূপরেখা আপনি থেমে পড়বেন বিস্ময়ে! সব ছেড়ে-ছুড়ে আরেকবার মনে হবে—নতুন করে শুরু করি জীবন…
| নাম | নবিজি (সা.) : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী |
|---|---|
| লেখক | ড. রাগিব সারজানী |
| প্রকাশনী | Muhammad Publication || মুহাম্মদ পাবলিকেশন |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2020 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789843473424 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
ড. রাগিব সারজানী
ড. রাগিব সারজানী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ড. রাগিব সারজানী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Muhammad Publication || মুহাম্মদ পাবলিকেশন
Muhammad Publication || মুহাম্মদ পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Muhammad Publication || মুহাম্মদ পাবলিকেশন-এর সব বই