আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
নোনাজলের নকশা
লেখক: পলাশ পোদ্দার || Palash Poddar
প্রকাশনী: Lalmati || লালমাটি
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সমুদ্র-উপকূলবর্তী জনপদের জীবন-জীবিকা, তাদের দিনযাপন, সামাজিক ও রাজনৈতিক শোষণ এবং রাষ্ট্রীয় বঞ্চনায় নিরন্ন, অসহায় জেলে পরিবারগুলোর জীবনের উত্থান-পতন এই আখ্যানে চিত্রিত।
প্রতিবেশীদের উপর নিদারুণ অভিমানে...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সমুদ্র-উপকূলবর্তী জনপদের জীবন-জীবিকা, তাদের দিনযাপন, সামাজিক ও রাজনৈতিক শোষণ এবং রাষ্ট্রীয় বঞ্চনায় নিরন্ন, অসহায় জেলে পরিবারগুলোর জীবনের উত্থান-পতন এই আখ্যানে চিত্রিত।
প্রতিবেশীদের উপর নিদারুণ অভিমানে জেলে বিপিন মালো বাদা ছেড়ে, মা মাতলাকে ছেড়ে একদিন যখন দিঘার সমুদ্রকে আশ্রয় করে ভালোভাবে বাঁচার স্বপ্নে বিভোর, ঠিক তখনই আবার তার জীবনে নেমে আসে ঘোর অমানিশা। কিন্তু কেন? কী তার অপরাধ? কেনই-বা সমাজসেবাকে পাথেয় করে রাজনীতিতে পা রাখা তার বড়োছেলে অরুণকে দিঘা ছাড়তে হল? কেনই-বা এক অসহায় মায়ের চোখের মণি সৎছেলে বরুণকে হারিয়ে সে পাগলিনি? কেনই-বা মা পুতুলের দুই ছেলে রাতের আকাশের সবথেকে উজ্জ্বল তারাটার পানে তাকিয়ে বসে থাকে আজও? শকুনের দৃষ্টি নিয়ে ক্রুর ক্ষমতাবানেরা অট্টহাসি হাসে এক জেলে পরিবারের নিদারুণ অসহায়তায়।
ঘাম ঝরে সমুদ্রের নোনাজলের নকশা কতটুকু পালটায়? চোখের নোনাজলে যে নকশার রূপরেখা তৈরি হয়, তা দেখে মানবিক পাঠক কবে খুঁজে পাবেন প্রতিবাদের ভাষা? সমগ্র আখ্যানটি এই জিজ্ঞাসার আততিতে ব্যঞ্জিত।
| নাম | নোনাজলের নকশা |
|---|---|
| লেখক | পলাশ পোদ্দার |
| প্রকাশনী | Lalmati || লালমাটি |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
পলাশ পোদ্দার
পলাশ পোদ্দার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
পলাশ পোদ্দার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Lalmati || লালমাটি
Lalmati || লালমাটি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Lalmati || লালমাটি-এর সব বই
