আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
অবৈধ নিষিদ্ধ উদ্ভ্রান্ত ভালবাসার সর্বনাশ
লেখক: রঞ্জন বন্দ্যোপাধ্যায় || ranjan bandyopadhyay
প্রকাশনী: protivash
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৪০০৳১,৬০০-১৩%
সাশ্রয় ৳২০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
অবৈধ সম্পর্কজাত যন্ত্রণার মতো যন্ত্রণা জীবনে আর বুঝি নেই। আবার অবৈধ সম্পর্কের কৃষ্ণগহ্বর টান, তার তুল্য আকর্ষণও জীবনে নেই। এই আকর্ষণ এড়াতে পারেননি স্বয়ং রবীন্দ্রনাথ । নিষিদ্ধ প্রেম ও সম্পর্কের আগুন স্...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
অবৈধ সম্পর্কজাত যন্ত্রণার মতো যন্ত্রণা জীবনে আর বুঝি নেই। আবার অবৈধ সম্পর্কের কৃষ্ণগহ্বর টান, তার তুল্য আকর্ষণও জীবনে নেই। এই আকর্ষণ এড়াতে পারেননি স্বয়ং রবীন্দ্রনাথ । নিষিদ্ধ প্রেম ও সম্পর্কের আগুন স্রোতে জ্বলতে জ্বলতে গানের তরী ভাসিয়ে দিয়েছিলেন অতুলপ্রসাদ, মিশিয়ে দিয়েছিলেন তাঁর ভক্তির গানে ও সুরে বোনের সঙ্গে অবৈধ দাম্পত্যের দহন ৷ নতুন দাদার স্ত্রী নতুন বউঠান কাদম্বরী জড়ালেন তাঁর শরীর মনের একাকিত্ব থেকে তরুণ দেওর, অবিশ্বাস্য শরীর সৌন্দর্যের নাবিক, অতুলনীয় মানস ঐশ্বর্যের অধিকারী, দু-বছরের ছোটো রবীন্দ্রনাথের সঙ্গে। আর কাদম্বরী, যাঁর নামের অর্থ মদ, হয়ে উঠলেন রবীন্দ্রনাথের নিষিদ্ধ নেশা। এই গল্পের আপাত নেপথ্যে থেকেও জড়িয়ে পড়লেন রবীন্দ্রনাথের নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ, মেজদাদা সত্যেন্দ্রনাথ, মেজো বউঠান জ্ঞানোদানন্দিনী। তৈরি হল নিষিদ্ধ সম্পর্কের আরও এক ত্রিভুজ। এরপর রঞ্জনের দুঃসাহসী ম্যাজিক রিয়েলিটি ! একটানে ‘যদি ডাকি নতুন বউদি' উপন্যাসকে তিনি নিয়ে এলেন আজকের কলকাতায়, এই যুগের দেওর বউদির আভাসে ইঙ্গিতে, অনর্গল সামুদ্রিক সম্ভাবনায়। রঞ্জনের ঝলমলে অতি আধুনিক গদ্য ও সংলাপের টানে এই সংগ্রহের সবকটি লেখাই পরম প্রাপ্তি।
| নাম | অবৈধ নিষিদ্ধ উদ্ভ্রান্ত ভালবাসার সর্বনাশ |
|---|---|
| লেখক | রঞ্জন বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | প্রতিভাস |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
রঞ্জন বন্দ্যোপাধ্যায়
রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

প্রতিভাস
প্রতিভাস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
প্রতিভাস-এর সব বই
