আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
অদ্ভুত
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৫০৳৪০০-১৩%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ড্রাগনফল
প্রাইভেট টিউটর সিফাতের শখ থাকলেও সাধ্য নেই পছন্দের ফলটা কিনে খাবার। অযাচিতভাবেই শখটা একদিন পূরণ করলো অচেনা ফলবিক্রেতা। বাড়ি পৌঁছে অবাক হয়ে সিফাত খেয়াল করলো, ডিমের খোসার মতোই ফলটার আবরণ ভেঙে ভ...
ট্যাগ
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ড্রাগনফল
প্রাইভেট টিউটর সিফাতের শখ থাকলেও সাধ্য নেই পছন্দের ফলটা কিনে খাবার। অযাচিতভাবেই শখটা একদিন পূরণ করলো অচেনা ফলবিক্রেতা। বাড়ি পৌঁছে অবাক হয়ে সিফাত খেয়াল করলো, ডিমের খোসার মতোই ফলটার আবরণ ভেঙে ভেতর থেকে বেরিয়ে আসছে কিম্ভুতদর্শন এক ড্রাগনের বাচ্চা!
এই গল্পটা একইসাথে বার্নিং ডিজায়ার নামক মিহিদানার মতো এক মাদকের বিরুদ্ধে, যা গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। অজানা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে নামলো নারকোটিকস প্রিভেনশন টাস্ক ফোর্সের অপারেশনাল চীফ এবং তার ছোট্ট দল। তবে ওদের মাথার ওপর ঝুলছে নিষেধাগার খড়্গ। একটু বেচাল হলেই বন্ধ যেতে পারে পুরো স্কোয়াডের কার্যক্রম।
লড়াইটা শেষ হয়েও কিন্তু শেষ নয়, মাত্র শুরু হচ্ছে। প্রাচীন এক কিংবদন্তিকে যদি চোখের সামনে সত্য হতে দেখেন, বিশ্বাস করতে পারবেন তো?
দেবং
লোকচক্ষুর আড়ালে থাকা বিখ্যাত রহস্যোপন্যাস লেখক রুপম রাহার ট্র্যাভেল ভ্লগার স্ত্রী ক্যামেলিয়া নিখোঁজ। অপহরণকারী কে, তা জানতে খুব বেশি সময় লাগলো না অবশ্য। স্ত্রীকে বাঁচাতে ওকে যেতে হলো অন্ধকার আর আতঙ্কে ঘেরা ভয়ঙ্কর এক গ্রাম "দেবং"-এ।
প্রতিপক্ষ এক ভয়ানক সিরিয়াল কিলার। কোন মোহে পড়ে একের পর এক খুন করে যাচ্ছিলো সে, তা জানতে পেরে লোকটার ওপর মায়া জন্মাবে নাকি ঘৃণা করবে, তা ঠিক ঠাহর করতে পারছে না বেচারা লেখক।
অদ্ভুত এক নির্দেশ পেলো রুপম। মৃত্যুর আগে জীবনের সবচেয়ে সেরা গা ছমছমে হরর উপন্যাসটা লিখে যেতে হবে ওকে, এবং...
পুরোটাই হতে হবে বাস্তব ঘটনার উপজীব্যে!
অগত্যা, হাতে কলম তুলে নিলো রুপম রাহা।
শেষবারের মতো?
বইয়ের নাম : অদ্ভুত
লেখক : আহনাফ তাহমিদ
জনরা : অতিপ্রাকৃত
| নাম | অদ্ভুত |
|---|---|
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |

