আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
ঐতিহাসিক অনৈতিহাসিক
লেখক: শ্রীপান্থ || Nikhil Sarkar
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,১৪০৳১,৩০০-১২%
সাশ্রয় ৳১৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সে এক অবিশ্বাস্য কাল। বিশাল ভারত তখন ইংরেজের করতলগত। আরও স্পষ্ট করে বললে বিদেশি প্রভুদের পদানত। তারই মধ্যে হঠাৎ হঠাৎ এখানে-ওখানে গদিয়ান শ্বেতাঙ্গ-রাজা। সে রাজত্বে তাঁরাই সর্বেসর্বা। তাঁরা নিজেরাই তৈর...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৮৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সে এক অবিশ্বাস্য কাল। বিশাল ভারত তখন ইংরেজের করতলগত। আরও স্পষ্ট করে বললে বিদেশি প্রভুদের পদানত। তারই মধ্যে হঠাৎ হঠাৎ এখানে-ওখানে গদিয়ান শ্বেতাঙ্গ-রাজা। সে রাজত্বে তাঁরাই সর্বেসর্বা। তাঁরা নিজেরাই তৈরি করেন নিজেদের টাকা। শুধু ‘রাজা’ নয়, অনেক শ্বেতাঙ্গ সেদিন আচারে-ব্যবহারে বিলাসব্যসনে আমাদের নবাবদের মতো। তাঁরা ‘শ্বেতাঙ্গ নবাব’। তাঁরা হারেম পোষেন। ভারতীয় বাইজিরা অনেকে তাঁদের আপ্যায়নের জন্যই বুঝিবা—‘রাজ’-নর্তকী। তাঁদের প্রিয় খাদ্য ভারতীয় ‘কারি’। সেই মেলামেশার দিনগুলোতে রাজা-প্রজা, সাদাকালো ভেদাভেদ যেন লুপ্ত। ফলে ভারতীয় বহুবর্ণ সংসারে যুক্ত হল নতুন এক সম্প্রদায়—অ্যাঙ্গলো ইন্ডিয়ান। শুধু তা-ই নয়, প্রবাসী ইংরেজ নারী স্বদেশের বিখ্যাত লেখকের কাছে যদি ‘পীত-ব্রাহ্মণী’, তবে প্রেম-পাগল শ্বেতাঙ্গ নিজেও নিজের কথায় ‘শ্বেত-ব্রাহ্মণ’। আর এক সুদর্শনা তরুণী নিজেই সেদিন ভারতের প্রেমে পাগলিনী। ‘কামদেবের এই আপন উদ্যানে’ তাঁকে কবিতে পরিণত করেছে। তিনি যেন স্বয়ং রতি। বিদেশির সংসর্গে এদিকে ভারতের মনোরাজ্যও তোলপাড়। ইংরেজি শিক্ষা। স্টিম ইঞ্জিন। কলের জাহাজ। কলের গাড়ি। টরে টক্কা—টেলিগ্রাফ। নতুন আয়ুধ কুইনিন। এই নতুন দুনিয়ার নতুন নেশা, নতুন পেশা সাহেব-ধরা, কতভাবেই না আমাদেরপূর্বপুরুষরা সেদিন ভজনা করেছেন সাহেবদের। ইংরেজি শিক্ষাই শেষ কথা নয়, কোনও কোনও মহলে চালু হয়ে গেল ইংরেজি পোশাক, ইংরেজি কেতা। কেউ কেউ স্বপ্ন দেখেন সাহেব হবার। ‘এবার মলে সাহেব হব’, রামপ্রসাদী সুরে তাঁদের গান।সবই আজ ইতিহাস। সবই ঐতিহাসিক ঘটনা, কোনও কাহিনীই নয়, মনগড়া। তবু অনৈতিহাসিক। কেননা, ইতিহাসের মূল ধারার বাইরে, এ-সব ঘটনা প্রায়শ নজর এড়িয়ে গিয়েছে রাজ-ঐতিহাসিকদের। ইতিহাসের আনাচে-কানাচে পড়ে থাকা সেই সব ঘটনা কুড়িয়ে এনেই শ্রীপান্থের এই বিচিত্র বর্ণাঢ্য ঐতিহাসিক উপাখ্যান। তিনি প্রমাণ করেছেন, পাদটীকাও অবহেলাযোগ্য নয়, এমনকী কখনও কখনও ইতিহাসের আস্তাকুঁড়ও অনুসন্ধানযোগ্য।
| নাম | ঐতিহাসিক অনৈতিহাসিক |
|---|---|
| লেখক | শ্রীপান্থ |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২৮৪ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177562330 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 660.0 |
| মাপ | 182 × 243 × 20.65 |
লেখক পরিচিতি
শ্রীপান্থ
শ্রীপান্থ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শ্রীপান্থ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই