ঐতিহাসিকের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ — অমলেশ ত্রিপাঠী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ঐতিহাসিকের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ
পছন্দের তালিকায় রাখুন

ঐতিহাসিকের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ

লেখক: অমলেশ ত্রিপাঠী || Amalesh Tripathi
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫২৫৳৬০০-১৩%

সাশ্রয় ৳৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ঐতিহাসিক যখন ইতিহাসের প্রেক্ষিতে কালজয়ী কোনও মহামানবের জীবন ও বাণীর পর্যালোচনা করেন, তখন তাঁকে নির্মোহ দৃষ্টির পরিচয় দিতে হয়। প্রবাদ, পক্ষপাত, ব্যক্তিপূজা ও জনশ্রুতির বাইরে এসে মূল্যায়ন করতে হয় য...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৯৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ঐতিহাসিক যখন ইতিহাসের প্রেক্ষিতে কালজয়ী কোনও মহামানবের জীবন ও বাণীর পর্যালোচনা করেন, তখন তাঁকে নির্মোহ দৃষ্টির পরিচয় দিতে হয়। প্রবাদ, পক্ষপাত, ব্যক্তিপূজা ও জনশ্রুতির বাইরে এসে মূল্যায়ন করতে হয় যুগপুরুষদের আবির্ভাবের তাৎপর্য। এই ইতিহাস-ঋদ্ধ গ্রন্থে অধ্যাপক অমলেশ ত্রিপাঠী সেই দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। গ্রন্থবদ্ধ চারটি প্রবন্ধের বিষয় শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ। সমকালীন সমাজ, বিজ্ঞান, ইতিহাস ও ধর্মানুশীলনের এক দূরবিস্তারী পটভূমিকায় শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের জীবন ও সাধনার তাৎপর্য বিশ্লেষণ করেছেন লেখক। প্রথম প্রবন্ধে তিনি দেখিয়েছেন কোন অর্থে ‘কল্পতরু’ শ্রীরামকৃষ্ণের ঈশ্বরসাধনার সঙ্গে বিজ্ঞানের কোনও বিরোধ নেই এবং ধর্মকে কোন সাধনায় তিনি আনন্দের উৎসবে পরিণত করেছিলেন। দ্বিতীয় প্রবন্ধে আছে শ্রীরামকৃষ্ণের চারজন বিশ্বখ্যাত জীবনীকার ম্যাক্সম্যুলর, রম্যাঁ রলাঁ, ইসারউড ও লেক্স হিকসনের লেখা গ্রন্থের ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব, বৈশিষ্ট্য এবং ত্রুটি সম্পর্কে মননশীল আলোচনা। স্বামী বিবেকানন্দ কীভাবে বনের বেদান্তকে ঘরে নিয়ে এসেছিলেন তারই মরমী ব্যাখ্যা তৃতীয় প্রবন্ধের বিষয়বস্তু। বিবেকানন্দের শিবজ্ঞানে জীবসেবা আহ্বানের মধ্যে লেখক অন্বেষণ করেছেন ভারতবর্ষের মাটি ও মানুষের ইতিহাস। আবিষ্কার করেছেন স্বামীজীর নববেদান্তভাষ্য এবং চতুর্থ প্রবন্ধে আলোচিত হয়েছে বিবেকানন্দের বুদ্ধ-ভাবনার স্বরূপ। শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দ চর্চার ক্ষেত্রে এই গ্রন্থ এক উজ্জ্বল ও ব্যতিক্রমী সংযোজন।
নামঐতিহাসিকের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ
লেখকঅমলেশ ত্রিপাঠী
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৯৬
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788172159733
মুদ্রণ দেশIndia
ওজন210.0
মাপ140 × 215 × 9.79

লেখক পরিচিতি

অমলেশ ত্রিপাঠী

অমলেশ ত্রিপাঠী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অমলেশ ত্রিপাঠী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ঐতিহাসিকের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading