অন্য‌ আলোয় রবীন্দ্রসংগীতের সহজপাঠ — অতনু রায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
অন্য‌ আলোয় রবীন্দ্রসংগীতের সহজপাঠ
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

অন্য‌ আলোয় রবীন্দ্রসংগীতের সহজপাঠ

লেখক: অতনু রায় || Atanu Roy
প্রকাশনী: palok || পালক পাবলিশার্স

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬১৫৳৭০০-১২%

সাশ্রয় ৳৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রথাগতভাবে রবীন্দ্রসংগীত চর্চায় আমাদের খামতি এবং গলদ আছে। আমাদের রবীন্দ্রসংগীত গাইতে শেখানো হয়, কিন্তু ঠিকমতো তা শুনতে শেখানো হয় না! অথচ যে কোনো গানের মতোই, রবীন্দ্রসংগীতেও গায়কের থেকে শ্রোতার সংখ্যা...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৩সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রথাগতভাবে রবীন্দ্রসংগীত চর্চায় আমাদের খামতি এবং গলদ আছে। আমাদের রবীন্দ্রসংগীত গাইতে শেখানো হয়, কিন্তু ঠিকমতো তা শুনতে শেখানো হয় না! অথচ যে কোনো গানের মতোই, রবীন্দ্রসংগীতেও গায়কের থেকে শ্রোতার সংখ্যা অনেক গুণ বেশি! এই বইতে কোনো টেকনিক্যাল কথাবার্তায় না গিয়ে, সাধারণ শ্রোতাদের মতো করে রবীন্দ্রসংগীত শুনতে শেখানোর চেষ্টা করা হয়েছে। এতে আছে নানা চমকপ্রদ কিন্তু কার্যকরী তথ্যও। যেমন, রবীন্দ্রনাথও অবসাদে ভুগেছিলেন, এমনকি উনি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন। কিন্তু এসব সংকটকে উনি কীভাবে জয় করতে পেরেছিলেন, তা পড়ে উপকৃত হতে পারেন অসংখ্য ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা। এছাড়াও এখানে আছে স্বামী বিবেকানন্দের দেখানো রবীন্দ্রসংগীতের কার্যকারিতা ও 'পরীক্ষার টিপস'ও! সম্পূর্ণ নতুন আলোয় এই গ্রন্থে প্রায় সত্তরটি রবীন্দ্রগানকে অভিনব কিন্তু সহজভাবে দেখা হয়েছে। ছবির প্লেট-সহ এই বইতে আলোচনা করা হয়েছে-সত্যজিৎ রায়ের এবং অন্যান্য সিনেমায় রবীন্দ্রসংগীতের প্রয়োগ, নানা বিখ্যাত শিল্পীর, যেমন দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র ইত্যাদির, পরিচিত অনুষঙ্গের বাইরে গিয়ে রবীন্দ্রসংগীত গাওয়া, রবীন্দ্রসংগীতের 'সঞ্চারী', মহালয়ার গানের রবীন্দ্রসংগীতের মিল ইত্যাদি নিয়ে। সাথে অতি সহজ ভাষায় লেখা এই বই আমাদের জানাবে আমরা রবীন্দ্রসংগীত বুঝতে পারার ব্যাপারে কত আলগা, অসচেতন এবং ভ্রান্ত! লেখক পরিচিতি : লেখক অতনু রায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। বর্তমান পেশা শিক্ষকতা, লেখালেখি ও গ্রন্থ-সমালোচনা এবং পড়াশুনো করা। বাবা রবীন্দ্রসংগীতের শিক্ষক, এক জেঠু বেহালাবাদক, দিদি রবীন্দ্রসংগীতের গায়ক, আর আরেক জেঠু বিখ্যাত লেখক ও সিনেমার কাহিনিকার হওয়ার জন্য, ছোটোবেলা থেকেই তিনি সংগীত-সংস্কৃতিতে উৎসাহী। আর তিনি নিজেও অনেক বছর, বেহালায় পাশ্চাত্য শাস্ত্রীয় সংগীত চর্চা করেছেন এবং সংগীত সংক্রান্ত বইপত্র পড়েছেন। 'আজকাল' দৈনিক সংবাদপত্র-সহ, আরও ১৩টি মুদ্রিত পত্রপত্রিকা এবং ওয়েব ম্যাগাজিনে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া মৃণাল সেনের চলচ্চিত্র নিয়ে সম্পাদিত একটি বইতে, তাঁর অন্যরকম দৃষ্টিভঙ্গি থেকে লেখা বড়ো প্রবন্ধটাও, বিশেষভাবে সমাদৃত হয়েছে। ওঁর প্রকাশিত নানা প্রবন্ধ ও গ্রন্থ-সমালোচনাও খুবই উচ্চ প্রশংসিত। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের সাংস্কৃতিক সম্পাদক থাকার সুবাদে, ইনি সংস্কৃতি জগতের অনেক বিখ্যাত মানুষের সংস্পর্শে আসার সুযোগ পান। স্প্যানিশ-সহ অন্যান্য বিদেশি ভাষার সাথেও এনার খানিকটা পরিচয় রয়েছে।
নামঅন্য‌ আলোয় রবীন্দ্রসংগীতের সহজপাঠ
লেখকঅতনু রায়
প্রকাশনীpalok || পালক পাবলিশার্স
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

অতনু রায়

অতনু রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অতনু রায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

palok || পালক পাবলিশার্স
palok || পালক পাবলিশার্স

palok || পালক পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

palok || পালক পাবলিশার্স-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — অন্য‌ আলোয় রবীন্দ্রসংগীতের সহজপাঠ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading