আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
পাঁচালী থেকে অস্কার ১-২
লেখক: Various Writer || Various Writer
প্রকাশনী: protivash
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩,১৫০৳৩,৬০০-১৩%
সাশ্রয় ৳৪৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সত্যজিৎ রায়ের সম্পূর্ণ সৃষ্টি আলোচিত হয়েছে দু-খণ্ডে প্রকাশিতব্য এই মহা-গ্রন্থে। পথের পাঁচালি থেকে চারুলতা পর্যন্ত ছবিগুলির পর্যালোচনা থাকছে প্রথম খণ্ডটিতে। দ্বিতীয় খণ্ডে থাকছে সত্যজিৎ রায়ের বাকি ছ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১২০০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সত্যজিৎ রায়ের সম্পূর্ণ সৃষ্টি আলোচিত হয়েছে দু-খণ্ডে প্রকাশিতব্য এই মহা-গ্রন্থে। পথের পাঁচালি থেকে চারুলতা পর্যন্ত ছবিগুলির পর্যালোচনা থাকছে প্রথম খণ্ডটিতে। দ্বিতীয় খণ্ডে থাকছে সত্যজিৎ রায়ের বাকি ছবিগুলির পর্যালোচনা। সত্যজিতের ছবিতে নিরন্তর প্রতিফলিত হয়েছে সমাজ, ইতিহাস, রাজনীতি ও দর্শনের বিবিধ নির্যাস। ফলে সামগ্রিকভাবে বিতর্কও অনেক। গুণীজনের মধ্যেও রয়েছে বিপরীতগামী মতবাদ। বলাবাহুল্য যাবতীয় বিতর্ক ও মতপার্থক্য সত্ত্বেও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিতের মেধা ও বুদ্ধিদীপ্ত মেজাজ সর্বজনস্বীকৃত। শুধু চলচ্চিত্র-আলোচনাতেই সীমায়িত নয় এই বই; ছায়াছবির মোহিনী আবরণ ভেদ করে নিয়ত প্রবেশ করেছে মানব-জ্ঞানের নানা ধারায় - সমাজ ও ইতিহাসের প্রান্তরে, অর্থনীতির গণিতে, সংগীতের আসরে। বৃহত্তর সেই অন্বেষাই বইটির উদ্দেশ্য। যেমন, চিত্রভাষার চমৎকারিত্ব নিয়েই শুধু অনুশীলন করা হয়নি বইটির 'পরশপাথর'- পরিচ্ছেদে; একই সঙ্গে আছে, কেন ছবির প্রধান চরিত্র, ব্যাঙ্ক-কর্মী পরেশ দত্ত দফতর থেকে ছাঁটাইয়ের নোটিশ পেয়েছিলেন - তার সুদীর্ঘ আর্থ-রাজনৈতিক বিশ্লেষণ। কিংবা, ‘অভিযান’ ছবিতে আঞ্চলিক যে-ভাষায় গুলাবি-চরিত্রটি কথা বলে - তার উৎস-অন্বেষণ করা হয়েছে এই গ্রন্থে। জানা গেছে, বাংলাও নয়, হিন্দিও নয় - ভাষাটি ‘মগ্হি’! সত্যজিৎ-অনুশীলনের চিরাচরিত এক পদ্ধতি গড়ে উঠেছে ‘অপু-চিত্রত্রয়ী’কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। পাশ্চাত্য-পণ্ডিতদের রচনাতেও লক্ষ করি এই প্রবণতা। কিন্তু তুলনায় স্বল্প আলোচিত ছবিকেও অগাধ মূল্য দেওয়া হয়েছে এই গ্রন্থে। যেমন এখানে ‘অপুর সংসার’-এর চেয়ে বিস্তৃত স্থান অধিকার করেছে ‘অভিযান’। নিঃসংশয়ে এ এক নির্ভীক পদক্ষেপ - সত্যজিৎকে পুনরাবিষ্কারের দিকে সাহসী এক যাত্রা। প্রাণকেন্দ্রে সত্যজিৎ রায়কে স্থাপন করে, বইটি বিস্তৃত এক আলোচনার আসর; যাতে যোগ দিয়েছেন চলচ্চিত্র ও জ্ঞান-বিজ্ঞান-সংগীতের নানা ধারায় বিশ্রুত বিদগ্ধ মানুষরা - তাদের মধ্যে আছেন পণ্ডিত রবিশংকর ও উস্তাদ আলি আকবর খাঁ-র মতো আন্তর্জাতিক গুণীরাও। সঙ্গে নিয়ত আছেন বিজয়া রায় ও সন্দীপ রায় - তাঁদের অন্তরঙ্গ আলোকপাত নিয়ে। চলচ্চিত্র ও মানব-জ্ঞানের ভবিষ্যৎ- অনুশীলনের মজবুত এক ভিত্তি রচনা করল এই গ্রন্থ। এই বই স্পর্শ না করে ভবিষ্যতে বাঙালি মননের পথ চলা প্রায় অসম্ভব।
| নাম | পাঁচালী থেকে অস্কার ১-২ |
|---|---|
| লেখক | Various Writer |
| প্রকাশনী | প্রতিভাস |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১২০০ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
Various Writer
Various Writer-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
Various Writer-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

প্রতিভাস
প্রতিভাস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
প্রতিভাস-এর সব বই