পাগলের সঙ্গে যাবি — ল্যাডলী মুখোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
পাগলের সঙ্গে যাবি
পছন্দের তালিকায় রাখুন

পাগলের সঙ্গে যাবি

লেখক: ল্যাডলী মুখোপাধ্যায় || Ladly Mukhopadhyay
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫২৫৳৬০০-১৩%

সাশ্রয় ৳৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ল্যাডলী মুখোপাধ্যায় প্রচ্ছদ ও অলংকরণ - শমিত রায় ল্যাডলী মুখোপাধ্যায়-এর গদ্যে এবং শমিত রায়-এর ছবিতে সাজানো বই 'পাগলের সঙ্গে যাবি'। লিখতে কোনোদিনই ভালো লাগেনি। লেখক হতে চাইনি কখনও। তার পরেও অনেকানেক লেখ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ল্যাডলী মুখোপাধ্যায় প্রচ্ছদ ও অলংকরণ - শমিত রায় ল্যাডলী মুখোপাধ্যায়-এর গদ্যে এবং শমিত রায়-এর ছবিতে সাজানো বই 'পাগলের সঙ্গে যাবি'। লিখতে কোনোদিনই ভালো লাগেনি। লেখক হতে চাইনি কখনও। তার পরেও অনেকানেক লেখা লিখেছি, তা মূলত নানাজনের উপরোধে। সেই লিটল ম্যাগাজিনের আঁতুড়ঘর থেকে আজ পর্যন্ত। নিজে থেকে একটি লেখাও লিখিনি। আজ পর্যন্ত যা লিখেছি সবই কোনও না কোনও পত্র-পত্রিকায় বা বইয়ে সংকলিত হয়েছে। তবে কী লিখব আর কী লিখব না, সে বিষয়ে আমার সম্পাদক ভাই-বন্ধুরা প্রায় সকলেই কমবেশি অবহিত। শুধু যে বিচ্ছিন্ন কিছু লেখা লিখেছি তা নয়। লম্বা লম্বা ধারাবাহিক লিখেছি একটার পর একটা। তার কিছু সংকলিত হয়েছে, কিছু হয়নি। তেমনই এক ধারাবাহিক হল ‘পাগলের সঙ্গে যাবি’। ভাইবন্ধু কবি-গদ্যকার অর্ক দেব তাদের ওয়েব ম্যাগাজিন ‘ইনসক্রিপ্ট’-এর জন্যে একটি ধারাবাহিক লিখতে বলে। অর্ক বলেছিল, আমার বেমক্কা জীবনের পরিচিত মানুষজন ও এই অধমের খ্যাপাটে পরিসর নিয়ে খণ্ডগল্পের ধারাবাহিক কলমকথা লিখতে হবে। আজকের বিশ্বজোড়া সংযোগ-বিপর্যয় ও সমকালীন আত্মবিস্মৃতির প্রবাহে এমন লেখা যে কোনও কলমচিকে এক চ্যালেঞ্জের সামনে ঠেলে দেবে, আমি নিশ্চিত। যখন প্রকৃতপক্ষে বাঙালি পাঠকের সংখ্যা মারাত্মকভাবে তলানিতে ঠেকেছে! তো যাই হোক, প্রতি রবিবার আমার মতো অকিঞ্চিৎকর কলমধারীকে যে অর্ক জায়গা দিয়েছে তার জন্য কৃতজ্ঞ থাকলাম প্রথা মেনে। ভালোবাসার মানুষ অর্ক সম্পর্কে এছাড়া আর কী-ই বা লিখতে পারি! এই লেখাগুলি প্রকাশের সাথে সাথে আরেক ভাই-বন্ধু কবি চিত্রশিল্পী ও নকশাকার এবং পরিকল্পক শমিত রায়ের সাথে আলোচনার ফসল হিসেবে উঠে এসেছে এই বইয়ে মুদ্রিত সাদাকালো ছবিগুলি। শমিত কোনও অলঙ্করণের চেষ্টা করেনি। প্রতিটি লেখার সঙ্গে ওর মনোভাবের ছবি এঁকেছে। ইংরেজিতে যাকে বলে কনফ্রন্ট করেছে। আর ওর প্রচ্ছদ নিয়ে কিছু বলার প্রয়োজন দেখি না। কেননা এই বইয়ের পরিকল্পক হিসেবে আগাগোড়াই ওর মনন কাজ করেছে। বাকিটা গ্রাহকদের ওপর ছেড়ে দিলাম। সৃষ্টিসুখের কর্ণধার রোহণ কুদ্দুস এই বই প্রকাশ করতে রাজি হয়ে আমার ও শমিতের একান্ত কৃতজ্ঞতাভাজন হয়েছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। পরিশেষে বলি, যে কোনও লেখা লিখতে গিয়ে যার কাছে সবসময় সাহায্য পেয়েছি সেই সহযোগী কমরেড চিত্রপরিচালক স্বাতী চক্রবর্তীকে জানাই আন্তরিক ভালোবাসা। গল্পকার সৌরভ নীল বইটির ক্ষেত্রে ফাইনাল প্রুফ দেখে অযুত সাহায্য করেছে। ওর জন্যও রইল ভালোবাসা। — ল্যাডলী মুখোপাধ্যায়
নামপাগলের সঙ্গে যাবি
লেখকল্যাডলী মুখোপাধ্যায়
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

ল্যাডলী মুখোপাধ্যায়

ল্যাডলী মুখোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

ল্যাডলী মুখোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — পাগলের সঙ্গে যাবি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading