পাইয়া ফিরিঙ্গ ডর — রাজর্ষি দাশ ভৌমিক

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
পাইয়া ফিরিঙ্গ ডর
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

পাইয়া ফিরিঙ্গ ডর

লেখক: রাজর্ষি দাশ ভৌমিক || Rajarshi DAS BHOWMIK
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৪০৳৫০০-১২%

সাশ্রয় ৳৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
"‘পাইয়া ফিরিঙ্গ ডর’ একটি ঐতিহাসিক উপন্যাস। সপ্তদশ শতকের গোড়ার দিকে, বাংলার প্রাক-ব্রিটিশ ঔপনিবেশিক পর্যায়ে, যখন পর্তুগীজ ও মগরা এদেশের জলজঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে, এ-আখ্যান সেই সময়ের। আখ্যান অবিশ্যি একটি ...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2Inside page 3

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২৭৮
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

"‘পাইয়া ফিরিঙ্গ ডর’ একটি ঐতিহাসিক উপন্যাস। সপ্তদশ শতকের গোড়ার দিকে, বাংলার প্রাক-ব্রিটিশ ঔপনিবেশিক পর্যায়ে, যখন পর্তুগীজ ও মগরা এদেশের জলজঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে, এ-আখ্যান সেই সময়ের। আখ্যান অবিশ্যি একটি নয়, বরং, তিন-চারটি কাহিনীসূত্র, সমান্তরালভাবে, প্রসারিত হয়েছে। ফলে, এই উপন্যাসে, সেই-অর্থে কোনো কেন্দ্রীয় চরিত্র নেই। একাধিক স্বর, বিভিন্ন দৃষ্টিকোণ ও বাচনভঙ্গীর সহাবস্থানে, কাহিনীশরীরে একধরণের অসমানতা ফুটে ওঠে, যা কতকটা স্ফটিকের মতো, বহুকৌণিক। সময়, যেকোন আখ্যানেই, একটি অতীব গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু ঐতিহাসিক উপন্যাসে, সময় নিজেই যেন একটা চরিত্র হয়ে ওঠে। ফলে, আগ্রহ থাকে, লেখক তাঁর আখ্যানশরীরে কীভাবে সময়কে ব্যবহার করছেন, তা দেখার। রাজর্ষির আখ্যানে, সময়ের প্রবাহ সর্বদা সরলরৈখিক নয়। মাঝেমধ্যেই দেখি, একটি অধ্যায় থেকে পরবর্তী অধ্যায়ের মধ্যে, লুকিয়ে রয়েছে সময়ের চোরা ফাটল বা চ্যুতি। যেমন, উপন্যাসের প্রথমার্ধে, টিবাও-ভিষকু-ক্রিশ্চিয়ানোকে কেন্দ্র করে বোনা কাহিনীসূত্র আর নগেন পাড়ুই বা শ্যামল-ওফেলিয়ার কাহিনীসূত্রের মধ্যে কয়েক-বছরের ফাঁক রয়েছে, যার ফলে কাহিনী এগোয় তাঁতের মাকুর মতো, আগুপিছু, কাহিনী ও সময়ের স্তরগুলিকে বুনতে-বুনতে। শুধু তাই নয়, এই আলাদা ও সমান্তরাল কাহিনীগুলি, নিজেরাও, একটানা সোজাপথ ধরে এগোয় না। বরং, সময়ের ছোটো-ছোটো সোঁতা আর ঝোরাগুলোকে লঘুপায়ে লাফিয়ে ডিঙিয়ে যেতে থাকে। ব্যাপারটা শুনতে বা ভাবতে যত সোজা বলে মনে হয়, আদতে তা নয়। লেখকের দক্ষতা ও নৈপুণ্যকে, এ-বাবদে, সাধুবাদ না-জানিয়ে উপায় থাকে না।"
নামপাইয়া ফিরিঙ্গ ডর
লেখকরাজর্ষি দাশ ভৌমিক
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBangla
বাঁধাইPaperback
পৃষ্ঠা২৭৮
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

রাজর্ষি দাশ ভৌমিক

রাজর্ষি দাশ ভৌমিক-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

রাজর্ষি দাশ ভৌমিক-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — পাইয়া ফিরিঙ্গ ডর

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading