আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
পঞ্চাশটি গল্প - নবকুমার বসু
লেখক: নবকুমার বসু || Nabakumar Basu
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৪০০৳১,৬০০-১৩%
সাশ্রয় ৳২০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
নিজস্ব চেনা জগতের আশেপাশে যখনই কোনও বৈশিষ্ট্যে, বৈচিত্র্যে প্রভাবিত হয়েছেন, স্বদেশে কিংবা প্রবাসে, তখনই এক শৈল্পিক উপস্থাপনায় তা প্রাণ পেয়েছে নবকুমার বসুর ছোটগল্পে। উচ্চ, মধ্য এবং নিম্ন সব ধরনের জী...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৩৬৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
নিজস্ব চেনা জগতের আশেপাশে যখনই কোনও বৈশিষ্ট্যে, বৈচিত্র্যে প্রভাবিত হয়েছেন, স্বদেশে কিংবা প্রবাসে, তখনই এক শৈল্পিক উপস্থাপনায় তা প্রাণ পেয়েছে নবকুমার বসুর ছোটগল্পে। উচ্চ, মধ্য এবং নিম্ন সব ধরনের জীবনপ্রবাহ চিহ্নিত হয়ে রয়েছে তার গল্পে, এবং কিশোর-কিশোরী থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষই, শুধু তাঁর গল্পের উপজীব্য হয়েই থাকেনি, লেখার ঢঙে, বুদ্ধিদীপ্ত কুশলতায়, সংলাপে তারা একটি বিশ্বাসের ভিত্তিভূমিকেও আঁকড়ে থেকেছে। ওপর ওপর দেখা নয়, মানুষের মনের গভীরে ডুবে থাকা বিচিত্র রহস্যময়তার গল্প লেখেন তিনি, যে-মন কখনই স্থিরচিত্র নয়, বেগবান এবং চলমানও। সংগীতের মতো সাহিত্যের কোনও ঘরানায় বিশ্বাস করেন না নবকুমার, তেমনই গল্পের ক্ষেত্রে বিভিন্ন দিগন্ত থেকে আহরিত বিষয়ের শিল্পিত উপস্থাপনা ছাড়া, কোনও শাস্ত্র বা বিরোধিতাও মানেন না। শেষ পর্যন্ত তাঁর সব গল্পই একটি নিবিড় বিশ্বাসের হাত ধরে মানুষের অস্তিত্ব আর অস্তিত্বের সংকটকেই উপলব্ধি করতে চেয়েছে মমতায়, ভালবাসায়, কখনও সুদূরপ্রসারী জিজ্ঞাসাতেও। সব গল্পেই আছে জীবনের বাঁক ও বৈচিত্র্য সম্পর্কে তাঁর ছড়ানো অভিজ্ঞতা, একইসঙ্গে কখনও সীমাবদ্ধ জীবনের গণ্ডিকে অতিক্রম করারও আভাস ও স্পর্ধা। পুনরাবৃত্তিকে তিনি কাছে ঘেঁষতে দেননি, অথচ কাছাকাছি বিষয় নিয়ে গল্প লিখেছেন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, কথনভঙ্গিতে, সংলাপে। উত্তরাধিকারের যে-বিপজ্জনক সম্ভাবনা নবকুমারের গল্পে প্রবল হতে পারত, তার থেকে সরে গিয়ে যে-মৌলিকতায় তিনি স্থিতধী থেকেছেন, সেই স্বকীয়তাতেই তাঁর ছোটগল্প রসোত্তীর্ণ এবং প্রাণবন্ত|
| নাম | পঞ্চাশটি গল্প - নবকুমার বসু |
|---|---|
| লেখক | নবকুমার বসু |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৩৬৮ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177565959 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 712.0 |
| মাপ | 161 × 246 × 25.39 |
লেখক পরিচিতি
নবকুমার বসু
নবকুমার বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
নবকুমার বসু-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই