আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
পাণ্ডব গোয়েন্দা ১৮
লেখক: ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় || shosthi pd cttopaddhay,
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৬৫৳৩০০-১২%
সাশ্রয় ৳৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পাণ্ডব গোয়েন্দার অভিযান মানেই ঠাসবুনোট এক রুদ্ধশ্বাস কাহিনী। যে-কাহিনীর পাতায় পাতায় শিহরন। এবারের এই অভিযানের শুরুতেই চমক। পাণ্ডব গোয়েন্দা জুটি বাবলুকে উপহার দিল এমন একটা স্কুটার যার নম্বর ট্রিপল ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৩৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
পাণ্ডব গোয়েন্দার অভিযান মানেই ঠাসবুনোট এক রুদ্ধশ্বাস কাহিনী। যে-কাহিনীর পাতায় পাতায় শিহরন। এবারের এই অভিযানের শুরুতেই চমক। পাণ্ডব গোয়েন্দা জুটি বাবলুকে উপহার দিল এমন একটা স্কুটার যার নম্বর ট্রিপল সেভেন। ইতিমধ্যে স্থানীয় একটা ব্যাঙ্ক থেকে লুঠ হয়ে গেল কয়েক লক্ষ টাকা। বাবলু তার আশ্চর্য স্কুটারে চেপে ডাকাত-দলকে ধাওয়া করে উদ্ধার করে আনল সেই টাকা। কিন্তু আসল বিপত্তি শুরু হল এর পরেই। ব্যাঙ্ক ম্যানেজারের শিশুপুত্র বাবুয়াকে লোপাট করে দিল দুষ্কৃতীরা। পাণ্ডব গোয়েন্দারা কি আর বসে থাকতে পারে? তারা ঝাঁপিয়ে পড়ল রহস্যের ঘূর্ণি প্রবাহে। ততক্ষণে ঘটনাও বেঁকে গিয়েছে দুরন্ত স্রোতের মতো। বাবুয়ার মতো অপহৃত হল মিষ্টি মেয়ে অলি চৌধুরী, সুদর্শন জয়দীপ। তাদেরই খোঁজে গিয়ে পাণ্ডব গোয়েন্দারা উদ্ধার করেছে জব্বলপুরের রাগিণীকে। পঞ্চুর বিক্রম আর পাণ্ডব গোয়েন্দার দুর্জয় সাহসের সামনে হেরে গেছে আলেকজান্দার মারিয়া নামে এক কুখ্যাত শয়তান। নর্মদা প্রপাত থেকে অপ্সরা প্রপাত, জটাশংকর গুহা থেকে পাণ্ডব কেভ—সবই এই রোমাঞ্চকর কাহিনীর পটভূমি হয়ে উঠেছে। চিত্তরঞ্জনের হিল টপ থেকে যে-অভিযানের শুরু তারই পরিসমাপ্তি ঘটেছে সাতপুরা পর্বতমালার অরণ্যনির্ঝর পরিবেশ, শৈল শহর পাঁচমারিতে। কিন্তু ধূপগড়ের সূর্যাস্তের মুহূর্তে কী হয়েছিল? না, আর বলা যাবে না। এবার, তোমাদের পড়ে নেওয়ার পালা।
| নাম | পাণ্ডব গোয়েন্দা ১৮ |
|---|---|
| লেখক | ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৩৬ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788172156480 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 163.0 |
| মাপ | 125 × 180 × 12.10 |
লেখক পরিচিতি
ষষ্ঠী পদ চট্টোপাধ্যায়
ষষ্ঠী পদ চট্টোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ষষ্ঠী পদ চট্টোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই