আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
পশ্চিমবঙ্গের জনজাতি
লেখক: কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য || Krishnapriya Bhattacharya
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৩১৫৳১,৫০০-১২%
সাশ্রয় ৳১৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বন-জঙ্গল, পাখি-পাহাড়, নদী ও সাগরের অনন্ত ডাক নিয়ে গড়ে ওঠা অনন্য পশ্চিমবঙ্গকে বলা যায় এক বহুস্বরিক রাজ্য। সাড়ে ছয় মিলিয়নেরও বেশি এ রাজ্যের জনজাতি জনসংখ্যা। স্বীকৃত-অস্বীকৃত মিলিয়ে পঞ্চাশটিরও বেশি এখানে...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৫৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বন-জঙ্গল, পাখি-পাহাড়, নদী ও সাগরের অনন্ত ডাক নিয়ে গড়ে ওঠা অনন্য পশ্চিমবঙ্গকে বলা যায় এক বহুস্বরিক রাজ্য। সাড়ে ছয় মিলিয়নেরও বেশি এ রাজ্যের জনজাতি জনসংখ্যা। স্বীকৃত-অস্বীকৃত মিলিয়ে পঞ্চাশটিরও বেশি এখানে জনজাতি গোষ্ঠী। নেই নেই করেও এ রাজ্যে এখনও বেঁচে আছে কমবেশি চল্লিশটির মতো জনজাতীয় ভাষা যাদের অনেকগুলোই শুধু মানবজিহ্বায় লালিত। ভারতের জনজাতি-অধ্যুষিত বড় রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গের নাম এখন প্রথম দশে। কিন্তু জাতি ও ভাষাবৈচিত্র্যের নিরিখে জনজাতি-বাংলা যে দেশের এক নম্বরে সে কথা আমরা খেয়াল করি না। জনজাতি-বাংলা আমরা আবাদ করি না, আর তাই সোনাও ফলে না। এই জনজাতি-বাংলা নিয়ে বাংলা ভাষায় নির্ভরযোগ্য সচিত্র বই নেই বললেই চলে। ‘পশ্চিমবঙ্গের জনজাতি’ গ্রন্থটি দীর্ঘদিন পর সেই অভাব পূরণ করবে বলেই মনে হয়। এই গ্রন্থে বাংলায় বসবাসকারী চল্লিশটি জনজাতি সম্প্রদায় নিয়ে প্রাথমিকভাবে জরুরি ও তথ্যবহুল আলোচনা আছে। জেলাওয়ারি পশ্চিমবঙ্গের জনজাতি সম্প্রদায়গুলোর জনসংখ্যা-সংক্রান্ত সর্বশেষ পাওয়া তথ্য, তাদের বসবাস-অঞ্চল এবং লেখকের নিজের তোলা সমসাময়িক একগুচ্ছ আলোকচিত্র গ্রন্থটিকে শুধু জনজাতি মানুষজন সম্পর্কে আগ্রহীদেরই নয়, শিক্ষায়তনিক ক্ষেত্রেও উপযোগী করে তুলবে। জনজাতিদের সঙ্গে লেখকের দীর্ঘদিনের মেলামেশা ও নিবিষ্ট গবেষণার ফল এই বই।
| নাম | পশ্চিমবঙ্গের জনজাতি |
|---|---|
| লেখক | কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২৫৬ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789354259784 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 506.0 |
| মাপ | 168 × 209 × 20.00 |
লেখক পরিচিতি
কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য
কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই