আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
প্যাসিভ ইনকাম উইথ AI
লেখক: পল্লব শাহরিয়ার || Pallab Shahriar
প্রকাশনী: Priomukh Prokashoni || প্রিয়মুখ প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৯০৳৪৯৯-২২%
সাশ্রয় ৳১০৯
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পৃথিবী বদলে যাচ্ছে। অফিসের ডেস্ক, ৯ থেকে ৫-এর চাকরি, কিংবা দোকানের ধুলোমাখা শাটার— এসবের মধ্য দিয়ে আর শুধু ইনকাম হয় না। সময় বদলেছে। আর এখন বদলাচ্ছে ইনকামের ধরন। কয়েক বছর আগেও হয়তো কেউ ভাবেনি, একটা সফট...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
পৃথিবী বদলে যাচ্ছে। অফিসের ডেস্ক, ৯ থেকে ৫-এর চাকরি, কিংবা দোকানের ধুলোমাখা শাটার— এসবের মধ্য দিয়ে আর শুধু ইনকাম হয় না। সময় বদলেছে। আর এখন বদলাচ্ছে ইনকামের ধরন। কয়েক বছর আগেও হয়তো কেউ ভাবেনি, একটা সফটওয়্যার— যার নাম ChatGPT— মানুষের মতো কথা বলবে, গল্প লিখবে, এমনকি ব্যবসার আইডিয়াও দেবে! AI এখন কেবল বিজ্ঞানের বিষয় নয়; এটা রুটি-রুজির অংশ হয়ে উঠেছে। আর সেই সুযোগটা সবার জন্য উন্মুক্ত। এই বইটি লেখা হয়েছে সেই মানুষদের জন্য— ● যারা মাসের শেষে বেতন পেলেও শান্তি পান না। ● যারা মনে করেন, “আরেকটু ইনকাম থাকলে ছেলেমেয়ের জন্য ভালো কিছু করতে পারতাম।” ● কিংবা যারা একটু স্বপ্ন দেখতে চান— “ঘরে বসেই যদি আয় করতাম!” বইটি তাদের জন্য, যারা হয়তো প্রযুক্তিতে এক্সপার্ট না, কিন্তু শিখতে চান। যারা কোডিং জানেন না, তবু চান একটা অ্যাপ তৈরি হোক তাদের নামে। যারা ভাবেন, “এত কিছু তো শুনি— AI দিয়ে ইনকাম, প্যাসিভ ইনকাম, কিন্তু আমার মতো সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব?” আমাদের উত্তর— হ্যাঁ, সম্ভব। কিন্তু হ্যাঁ, বললেই সব হয় না। দরকার সঠিক পথ, সঠিক টুলস আর সহজ ভাষায় বোঝানোর জন্য যে কেউ আপনার পাশে দাঁড়িয়ে বলবে, “ভাই, চিন্তা কইরেন না। আমি আছি, ধাপে ধাপে শিখিয়ে দেব।” এই বই সেই হাত ধরার চেষ্টা। এখানে জটিল প্রযুক্তির কথা আছে, কিন্তু কঠিন ভাষায় না। এখানে AI-এর ব্যবসার আইডিয়া আছে, কিন্তু আপনি যেন নিজের জীবনেও সেটা কাজে লাগাতে পারেন, সেভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি চেয়েছি, এমন একটি বই লিখতে— ● যেটা আপনি রাত ১১টায় ঘুমানোর আগে পড়তে পারেন। ● সকাল ৯টায় উঠে একটা নতুন ইনকাম আইডিয়া ট্রাই করতে পারেন। ● আর ৩০ দিন পর বলতে পারেন— আমিও পারি। এই বইটা লেখার একটাই উদ্দেশ্য— আপনি যেন নিজেই নিজের ইনকামের পথ খুঁজে নিতে পারেন, AI-এর শক্তিকে কাজে লাগিয়ে।
| নাম | প্যাসিভ ইনকাম উইথ AI |
|---|---|
| লেখক | পল্লব শাহরিয়ার |
| প্রকাশনী | Priomukh Prokashoni || প্রিয়মুখ প্রকাশনী |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789848078778 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
পল্লব শাহরিয়ার
পল্লব শাহরিয়ার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
পল্লব শাহরিয়ার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Priomukh Prokashoni || প্রিয়মুখ প্রকাশনী
Priomukh Prokashoni || প্রিয়মুখ প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Priomukh Prokashoni || প্রিয়মুখ প্রকাশনী-এর সব বই