আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
পথের কবি
লেখক: কিশলয় ঠাকুর || Kishalay Thakur
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৮৭৫৳১,০০০-১৩%
সাশ্রয় ৳১২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
যিনি পথের পাঁচালীকার, তিনিই পথের কবি। অর্থাৎ বিভূতিভূষণ। প্রকৃতি তাঁর রচনায় শুধু শোভাময়ী নয়, বাঙ্ময়ী। প্রকৃতির শরীরী উপস্থিতি যেন টের পাওয়া যায় তাঁর বর্ণনায়।যাঁর রচনায় সহজ-সরল মরমী কাব্যময়তা,...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৩৫৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
যিনি পথের পাঁচালীকার, তিনিই পথের কবি। অর্থাৎ বিভূতিভূষণ। প্রকৃতি তাঁর রচনায় শুধু শোভাময়ী নয়, বাঙ্ময়ী। প্রকৃতির শরীরী উপস্থিতি যেন টের পাওয়া যায় তাঁর বর্ণনায়।যাঁর রচনায় সহজ-সরল মরমী কাব্যময়তা, তাঁর জীবন কিন্তু দুর্বোধ আর জটিল। সেই জটিল, মিস্টিক জীবনেরই গ্রন্থিমোচন এ-গ্রন্থের পাতায়-পাতায়। পথের কবি বিভূতিভূষণের চলার পথের দু-ধারে যে-অজস্র ঘটনার ফুল আর কাঁটা ছিল ছড়ানো, দুর্লভ নিষ্ঠায় আর দুস্তর পরিশ্রমে সেই সমস্ত কিছুকে সযত্নে কুড়িয়ে নিয়েছেন জীবনীকার কিশলয় ঠাকুর, উন্মোচিত করেছেন বহির্জীবন ও অন্তর্জীবনের এক অসামান্য আলেখ্য। বিভূতিভূষণের সমকালের ভদ্রেতর মানুষজন, শিল্পী-সাহিত্যিক পরিমণ্ডল, একাধিক প্রেমার্থিনী-অনুরাগিণীর উজ্জ্বল আবির্ভাব— এসব কথা যেমন অকপটভাবে এই গ্রন্থে, তেমনই বিভূতিভূষণের বিভিন্ন রচনার পশ্চাৎপট বা নেপথ্যকাহিনি, তাঁর অতীন্দ্রিয় অনুভূতি, অলৌকিকদর্শন আর প্রয়াণরহস্যের নানা অজ্ঞাত কথাও ত্রিমাত্রিক চলচ্ছবির মতো এ-গ্রন্থে উদ্ভাসিত। বিভূতিভূষণ সম্পর্কে বহু অন্তরঙ্গ স্মৃতিসাক্ষ্য ও দুষ্প্রাপ্য সাক্ষাৎকার এবং তাঁর ঘটনাঘন জীবনের ক্যামেরাসাক্ষী বহু দুর্লভ আলোকচিত্র এ-বইয়ের অতিরিক্ত আকর্ষণ। প্রচলিত অর্থে আত্মকথা লিখে যাননি পথের কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছিল কিছু নোটবুক আর দিনলিপির টুকরো পাতা। ছিন্নবিচ্ছিন্ন সেইসব সূত্র ধরে বিভূতিভূষণের জনজীবন ও মনোজীবনের পরিচয়দীপ্ত পূর্বাপর যে-জীবনী রচনা করেছেন কিশলয় ঠাকুর তা শুধু নিখুঁত এক চিত্রণই নয়, বাংলা জীবনীসাহিত্যেও এক অপ্রতিম দিক্চিহ্ন।বিভূতিভূষণের জন্মশতবর্ষের অনুষঙ্গে নতুন চেহারায় পুনর্মুদ্রিত হল এই একদা-সাড়াজাগানো গ্রন্থ।
| নাম | পথের কবি |
|---|---|
| লেখক | কিশলয় ঠাকুর |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৩৫৪ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788172154479 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 436.0 |
| মাপ | 140 × 215 × 24.69 |
লেখক পরিচিতি
কিশলয় ঠাকুর
কিশলয় ঠাকুর-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কিশলয় ঠাকুর-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই