পিতা পুত্রী (প্রিন্ট আউট) — নন্দিনী দেবী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
পিতা পুত্রী (প্রিন্ট আউট)
পছন্দের তালিকায় রাখুন

পিতা পুত্রী (প্রিন্ট আউট)

লেখক: নন্দিনী দেবী || Nandini Debi
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২২০৳২৫০-১২%

সাশ্রয় ৳৩০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এক জীবনে দু-বার জন্ম—শুনতে অবিশ্বাস্য। কিন্তু ঘটেও কখনও কখনও। আক্ষরিক অর্থে না হোক, অন্য অর্থে।যেমন ঘটেছিল পুপে ওরফে নন্দিনী দেবীর জীবনে।জন্মেছিলেন গুজরাটি এক পরিবারে। জন্মদাত্রী মা ছিলেন চিররুগ্‌ণা ব...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১১২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

এক জীবনে দু-বার জন্ম—শুনতে অবিশ্বাস্য। কিন্তু ঘটেও কখনও কখনও। আক্ষরিক অর্থে না হোক, অন্য অর্থে।যেমন ঘটেছিল পুপে ওরফে নন্দিনী দেবীর জীবনে।জন্মেছিলেন গুজরাটি এক পরিবারে। জন্মদাত্রী মা ছিলেন চিররুগ্‌ণা বাবা চতুর্ভুজ দামোদর, গুজরাটের কাছে তাঁর ব্যবসা। কিন্তু রবীন্দ্রনাথের বিশেষ ভক্ত-রূপে শান্তিনিকেতনে তাঁর ছিল নিয়মিত যাতায়াত। রুগ্‌ণা স্ত্রী ও নবজাত শিশু নিয়ে বিব্রত পিতা সেই সূত্রেই অসুস্থ শিশুকন্যাটিকে তুলে দেন রবীন্দ্র-পরিবারে, নিঃসন্তান প্রতিমা দেবী ও রথীন্দ্রনাথ ঠাকুরের হাতে। পরে নিজেরাও হন শান্তিনিকেতনের আশ্রমবাসী।নতুন জন্ম হল দশমাস-বয়সী শিশুটির। সাদরে তাকে বুকে তুলে নিলেন প্রতিমা দেবী ও রথীন্দ্রনাথ। পুপেরানী অধিষ্ঠিত হলেন শান্তিনিকেতনের উত্তরায়ণে। বিশ্বজোড়া যাঁর খ্যাতি, সেই দাদামশায় রবীন্দ্রনাথের কোল জুড়ে বসলেন পুপেরানী। দাদামশায়ই নাম রাখলেন, নন্দিনী।শুধু কি নন্দিনী? আরও কত-যে আদরের নামে ডাকতেন তাঁর প্রিয় নাতনিকে রবীন্দ্রনাথ, ইয়ত্তা নেই। পুপে, পুপসি, রূপসী, উর্বশী, রম্ভা, মাদাম পাভলোভা দি সেকেন্ড, মেনকা, তিলোত্তমা—এমন অসংখ্য।শুধু কি ডাক? ‘তিন বছরের প্রিয়া’র মন পাবার জন্যও কত-না ব্যাকুলতা ফুটেছে তাঁর কবিতায়। বানাতে হয়েছে কত-না ছড়া আর গল্প। কখনও নাতনির মন পেতে, কখনওবা নাতনির হুকুমে। রবীন্দ্রসাহিত্যের সঙ্গেও চিরকালের সম্পর্কে জড়িয়ে গেলেন পুপে, ওরফে নন্দিনী।রবীন্দ্রনাথের কবিতাতেই ছিল, ‘তিন বছরের প্রিয়া হবেন বিশ বছরের মেয়ে’। তা, বিশ তো কবেই পেরিয়ে এসেছেন কবিপ্রিয়া নাতনি। পুপে ওরফে নন্দিনী দেবীর বয়স এখন মধ্য-ষাটও পেরিয়ে গেছে। স্বামী, পুত্র, পুত্রবধূ-নাতি নিয়ে এখন তাঁর নিজেরই এক জমজমাট সংসার। সেই সংসার থেকেই কিছুটা সময় বাঁচিয়ে নিয়েছেন নন্দিনী দেবী। সেই অবসরে লিখেছেন এই দারুণ প্রয়োজনীয় ও অমূল্য গ্রন্থটি।এখানে তিনি শুনিয়েছেন তাঁর নিজের জীবনের কথা। দাদামশায় রবীন্দ্রনাথের কথা। পিতা রথীন্দ্রনাথের কথা। এবং, তাঁরই ভাষায়, ‘নবজন্মদাত্রী’ মা প্রতিমা দেবীর কথা। সেইসূত্রে, তাঁর জীবনের চালচিত্রে মিশে-থাকা শান্তিনিকেতনের কথা। লিখেছেন, কী পেয়েছেন, কতখানি পেয়েছেন আর কীভাবে পেয়েছেন। ঘরোয়া তাঁর ভঙ্গি, সজীব তাঁর স্মৃতি, অকপট তাঁর জীবনবৃত্তান্ত। সেইসঙ্গে উপরি-পাওনা হিসেবে জুড়ে দিয়েছেন আরও অনেকের প্রসঙ্গ, বহু দুর্লভ সম্পদ। তাঁর উদ্দেশে লেখা দাদামশায় রবীন্দ্রনাথের পত্রাবলী, পিতা রথীন্দ্রনাথের পত্রগুচ্ছ। তাঁকে নিয়ে লেখা রবীন্দ্ররচনার কিছু-কিছু অংশ, রচনার পাঠান্তর। চির নেপথ্যচারী রথীন্দ্রনাথের জীবন ও কর্মের যে-পরিচয় এখানে, পিতা রথীন্দ্রনাথের যে-স্মৃতিচিত্র, তা বস্তুতই দুর্লভ। রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীতে, অন্য দিক থেকে বলতে গেলে, এ-গ্রন্থ এক অনন্য, অন্তরঙ্গ শ্রদ্ধাঞ্জলি।
নামপিতা পুত্রী (প্রিন্ট আউট)
লেখকনন্দিনী দেবী
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা১১২
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170661573
মুদ্রণ দেশIndia
ওজন169.0
মাপ120 × 180 × 10.72

লেখক পরিচিতি

নন্দিনী দেবী

নন্দিনী দেবী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

নন্দিনী দেবী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — পিতা পুত্রী (প্রিন্ট আউট)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading