আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
প্লাবন উড়ান
লেখক: কৌশিক পাল || Kaushik Pal
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৮৭৫৳১,০০০-১৩%
সাশ্রয় ৳১২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সুনামি! ২০০৪-এর ডিসেম্বরের সেই ভয়াল প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে রচিত কৌশিক পালের প্রথম উপন্যাস ‘প্লাবন’। সুনামির কবলে সেদিন তছনছ হয়ে যায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ছ’টি উপকূলবর্তী দেশ। সেই সূত্রেই ফোটোজা...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২০৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সুনামি! ২০০৪-এর ডিসেম্বরের সেই ভয়াল প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে রচিত কৌশিক পালের প্রথম উপন্যাস ‘প্লাবন’। সুনামির কবলে সেদিন তছনছ হয়ে যায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ছ’টি উপকূলবর্তী দেশ। সেই সূত্রেই ফোটোজার্নালিস্ট সৌমিত্র পায় জীবনের সেরা অ্যাসাইনমেন্ট, আন্দামানে গিয়ে সুনামি কভার করার সুযোগ! কিন্তু বিপর্যয়ের কারণে বাতিল সমস্ত ফ্লাইট। ওদিকে ট্যাক্সিচালক শ্রীরামের স্ত্রী সবরমতী ছেলে শ্রীণুকে সঙ্গে নিয়ে পরিত্যাগ করেছে সংসার, এক তোলাবাজের হাত ধরে। অর্থ, শারীরিক সুখ সবই ওদিকে অঢেল। অথচ শ্রীরামের ভালবাসা শত-আঘাতেও অবিচল। অবর্ণনীয় বিপর্যয়ের মঞ্চে দাঁড়িয়েও, নকশি কাঁথায় বোনা হতে থাকে দুই অনন্য প্রেমকাহিনি, যার আধার যেন ক্রমাগত দুলতে থাকে ডিঙি নৌকোর মতো, বিশ্বাস-অবিশ্বাসের ঢেউয়ের দোলায়। প্লাবন শুধু মাত্র সুনামির নয়। এই উপন্যাসের প্রেক্ষাপটে আরও বহু বিচিত্র শাখা-কাহিনির বিস্তার, যা কোথাও এসে মিলিয়ে দিয়েছে কলকাতা, আন্দামান, চেন্নাই, আমেরিকা, পোল্যান্ডকেও!
কৌশিকের দ্বিতীয় উপন্যাস ‘উড়ান’ রচিত হয়েছে একটি রিয়্যালিটি শো-এর প্রেক্ষাপটে। টলিউডের সুপারস্টার বিক্রমাদিত্য চট্টোপাধ্যায়কে এই প্রথম দেখা যাবে ছোট পরদায়, সঞ্চালকের ভূমিকায়! শো-এর নাম, ‘ব্যস, আর একটা সত্যি’। সত্যি-মিথ্যের ওঠা-নামায় একদিন খেলা জমে ওঠে বিজ়নেস ওমেন তথা সমাজসেবিকা নন্দিনী রায়চৌধুরীকে নিয়ে। বিক্রমের এক-একটি প্রশ্নের সঙ্গে-সঙ্গে উন্মোচিত হতে থাকে নন্দিনীর জীবনের সব অদ্ভুত এবং ভয়ংকর সত্যিগুলো। আবার তারই ডানায় ভর করে প্রকাশ পায় নন্দিনীর এক অন্য উড়ানের পরিকল্পনা! আর বিক্রমাদিত্য? তিনি কি পারবেন, তাঁর নিজের জীবনের নির্মম সত্যগুলো আড়াল করতে?
| নাম | প্লাবন উড়ান |
|---|---|
| লেখক | কৌশিক পাল |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২০৮ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789354250507 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 328.0 |
| মাপ | 140 × 215 × 0.00 |
লেখক পরিচিতি
কৌশিক পাল
কৌশিক পাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কৌশিক পাল-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই