আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
প্লুটোর শনির দশা ও অন্যান্য প্রবন্ধ
লেখক: বিমান নাথ || Biman Nath
প্রকাশনী: Bangiya Bigyan Parishad || বঙ্গীয় বিজ্ঞান পরিষদ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৫০৳৪০০-১৩%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
(রামেন্দ্রসুন্দর ত্রিবেদী স্মৃতি পুস্তকমালা : ১৬)
'মহাকাশে আমাদের ঠিকানা হল সৌরমণ্ডল। আমাদের পৃথিবী এই সৌরমণ্ডল পরিবারের অন্যতম সদস্য। সে এক বিশাল যৌথ পরিবার সৌরমণ্ডলের। একটি নক্ষত্র, আটটি গ্রহ, অনেকগ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
(রামেন্দ্রসুন্দর ত্রিবেদী স্মৃতি পুস্তকমালা : ১৬)
'মহাকাশে আমাদের ঠিকানা হল সৌরমণ্ডল। আমাদের পৃথিবী এই সৌরমণ্ডল পরিবারের অন্যতম সদস্য। সে এক বিশাল যৌথ পরিবার সৌরমণ্ডলের। একটি নক্ষত্র, আটটি গ্রহ, অনেকগুলো গ্রহাণু, ধূমকেতু আর বামন গ্রহরা এই পরিবারের সদস্য। সদস্য, তবে বসবাস এক ছাদের তলায় নয়, অনেকটা প্রতিবেশীর মতো মিলেমিশে এক পাড়ায় পাশাপাশি থাকা। মহাকাশে গিয়ে একবার উঁকি দিলে সৌরমণ্ডল পরিবারের এই সদস্যদের সঙ্গেই আমাদের প্রথম চোখাচোখি হয়। আর যেমন হয়, একই পরিবারের সদস্য বলে এরা তেমন করে আর আমাদের নজর কাড়তে পারে না। মহাবিশ্বের চমক লাগানো সব আবিষ্কারের খবরে প্রতিবেশীদের হালহকিকতের খবর চাপা পড়ে যায়। তাই বলে তাদের খবর কম চমকপ্রদ, এমন ভাবার কোনো কারণ নেই। কিন্তু এদের নিয়ে গবেষণা চলছে অনেকদিন ধরেই। আর যত রহস্য উন্মোচন হচ্ছে, ততই বিজ্ঞানীদের মনে জাগছে নিত্যনতুন প্রশ্ন। প্রশ্ন জাগছে, সমাধানও হচ্ছে। ফলে মহাকাশের নিকট পরিসর সম্বন্ধে জ্ঞান ক্রমশ সমৃদ্ধ হচ্ছে। পাশাপাশি মহাকাশের দূরের জগৎ সম্বন্ধেও গবেষণার এক নতুন ধারা তৈরি হচ্ছে।
এই গবেষণার ধারার একটা আভাস দেওয়ার ইচ্ছেতে বেশ কিছু প্রবন্ধ লিখেছিলাম এককালে। বিজ্ঞানের ইতিহাস নিয়েও লিখেছিলাম কয়েকটি প্রবন্ধ। অতি সাধারণ ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়েও কিছু প্রবন্ধ লিখেছিলাম। যেমন, আমার মনে হয়, সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরছে এই তথ্য জানার পর আদৌ সেটা কীভাবে জানা গেলো, এই প্রশ্নের উত্তরও জেনে রাখলে ভালো হয়। একথা ভেবেই কয়েকটি প্রবন্ধে বিজ্ঞানের ইতিহাস নিয়ে আলোচনা করেছি। একটি ছাড়া সবগুলো প্রবন্ধই প্রকাশিত হয়েছিল দেশ, অনুষ্টুপ ও অন্যান্য পত্রপত্রিকায়। সেই প্রবন্ধগুলি এবার গ্রন্থাকারে প্রকাশ করার আগ্রহ দেখিয়ে আমায় বাধিত করেছেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্তৃপক্ষ। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।'
পৌষ পার্বন
জানুয়ারি ২০২২, ব্যাঙ্গালোর
বিমান নাথ
| নাম | প্লুটোর শনির দশা ও অন্যান্য প্রবন্ধ |
|---|---|
| লেখক | বিমান নাথ |
| প্রকাশনী | Bangiya Bigyan Parishad || বঙ্গীয় বিজ্ঞান পরিষদ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
বিমান নাথ
বিমান নাথ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
বিমান নাথ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Bangiya Bigyan Parishad || বঙ্গীয় বিজ্ঞান পরিষদ
Bangiya Bigyan Parishad || বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Bangiya Bigyan Parishad || বঙ্গীয় বিজ্ঞান পরিষদ-এর সব বই
