আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
প্রাচীন বাংলার স্থাপত্যধারা
প্রকাশনী: Abosar Prokashona Sangstha
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৯৯০৳১,২০০-১৮%
সাশ্রয় ৳২১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রাচীন বাংলার স্থাপত্যিক ইতিহাসের ভাণ্ডার অপ্রতুল। বঙ্গের ভূ-প্রকৃতি, জলবায়ু ও নির্মাণ সামগ্রীর (অস্থায়ী) ভিন্নতার কারণে অতীত ইতিহাসের সূক্ষ্ম বুনিয়াদ বোনা সম্ভব হয়নাই। অথবা সংরক্ষিত ছিল, যা আজ কালের...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৩৫২
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রাচীন বাংলার স্থাপত্যিক ইতিহাসের ভাণ্ডার অপ্রতুল। বঙ্গের ভূ-প্রকৃতি, জলবায়ু ও নির্মাণ সামগ্রীর (অস্থায়ী) ভিন্নতার কারণে অতীত ইতিহাসের সূক্ষ্ম বুনিয়াদ বোনা সম্ভব হয়নাই। অথবা সংরক্ষিত ছিল, যা আজ কালের অতল গর্ভে বিলীন। সমাজ-সংস্কৃতি, আচার-আচরণ ও সাধারণ মানুষের জীবনধারার প্রবাহ’র এবং একই সাথে গ্রামবাংলার প্রাচীন বসত, বন্দর ও ব্যবসাকেন্দ্র- কেমন পরিসর ছিল তা কিন্তু অস্বচ্ছ। রাজনৈতিক ইতিহাসের সাথে স্বল্প আকারে সেগুলার ইতিহাস জানার ক্ষেত্রটাও সীমিত। কিন্তু রাজনৈতিক ইতিহাস অনেক শক্তিশালী, অনেক প্রভাবশালী। বঙ্গের প্রাচীন ইতিহাসের দলিল না থাকাতে সুনিপুণভাবে আমাদের নদীমাতৃক স্থাপত্যধারার ধারাবাহিক দলিলিকরন পূর্বপুরুষেরা করতে পারেন নাই। তাই বঙ্গদেশের অনবদ্য ও শিল্পশৈলী পোড়ামাটির ইটের স্থাপত্যের সম্পূর্ণ সমাচার অনুপস্থিত।
আর বঙ্গদেশের প্রাচীন স্থাপত্যধারা জানার জন্য একক কোন বুক ভলিউম আমাদের জানা মতে নাই। যে বইতে একসাথে ধারাবাহিক বর্ণনার মাধ্যমে বঙ্গদেশের ইতিহাস বিস্তারিত বর্ণিত। আর একথা সত্য যে, বিশ্লেষণাত্মক স্থাপত্যিক লেখন বাংলাতে আজ অবধি হয়নি। যার মাধ্যমে হয়ত আমরা ঐতিহাসিক স্থাপনার বা এলাকার শৈলীগত প্রশংসার আখ্যান জানতে পারি। আমার এই বইটিতে প্রাচীন-ঐতিহাসিক স্থাপত্যের সমাচোলনামুলক প্রেক্ষাপটের বর্ণনা ও সবচেয়ে বড় বিষয় হল একক সব কৌশলগত ও বিশ্লেষণধর্মী ড্রয়িং এর সমন্বয় দেখা যাবে। স্থাপত্যের ইতিহাস পাঠকদের জন্য ড্রয়িং আর লেখনীর সমন্বয় এক প্রকার সাবলীল ও আকর্ষণীয় বিষয় বটে। বাংলার প্রাচীন স্থাপত্যের ইতিহাসে এ এক মহতী প্রচেষ্টা বলে আমি মনেকরি। স্থাপত্যের ইতিহাসে ড্রয়িং ও লেখনীর এ সন্নিবেশন; আমি মনেকরি স্থাপত্য-শিক্ষার ছাত্রছাত্রী, পাঠক, ইতিহাসের গবেষক ও বুদ্ধিজীবীদের প্রাচীন স্থাপত্যের ইতিহাস সম্পর্কে তত্থ্য-উপাত্ত দিয়ে বইটি তাঁদের গবেষণা ও স্কলারী কার্যক্রমকে অনেক সমৃদ্ধ করবে।
যেহেতু ঐতিহাসিক দলিল বা রেফারেন্স বলে অতি স্পষ্ট কিছু নাই, যে কোন গবেষণার জন্য বিশদ তথ্যনির্ভর প্রাথমিক ও মৌলিক লেখা বা গবেষণার প্রয়োজন দরকার, কিন্তু আমরা মুখ থুবরিয়ে পরে যাই তখনি- যখন এই সব নথিপত্র খোঁজা হয়। যাইহোক, নতুন করে আমরা, বাঙালিরা আমাদের গর্বের ইতিহাস রচনা করবো, আর তাঁর শুভারম্ভ মনে করুন আজই...।
দীর্ঘ ২০ বছর ধরে স্থাপত্য শিক্ষার সাথে নিবিড় ভাবে জড়িত আছি। সমৃদ্ধ এ শিক্ষামুখর জীবনে স্থাপত্যের ইতিহাস নিয়ে অনেক সেমিনার, গবেষণা, কর্মশালা, আন্তর্জাতিক পর্যায় বাংলাদেশের স্থাপত্য-ঐতিহ্য কে গর্বের সাথে উপস্থাপন করেছি, দেশে ও বিদেশে বাংলাদেশের স্থাপত্য-ঐতিহ্য নিয়ে গবেষণা করার জন্য অনেক শিক্ষানবিশকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছি। এর ধারাবাহিকতায় আজ আমার অনেক ছাত্রছাত্রী দেশে ও বিদেশে প্রাচীন বঙ্গের স্থাপত্যিক ঐতিহ্য নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণা করে যাচ্ছে। এই সকল কার্যক্রমের সাথে সংযুক্ত থাকার কারণে প্রাচীন বঙ্গের ইতিহাসের তথ্য-উপাত্তের অপ্রতুলতা অনুভব করেছি।
| নাম | প্রাচীন বাংলার স্থাপত্যধারা |
|---|---|
| প্রকাশনী | অবসর প্রকাশনা সংস্থা ।। Abosar Prokashona Sangstha |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ৩৫২ |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789848801581 |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |
প্রকাশনী সম্পর্কে

অবসর প্রকাশনা সংস্থা ।। Abosar Prokashona Sangstha
অবসর প্রকাশনা সংস্থা ।। Abosar Prokashona Sangstha প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
অবসর প্রকাশনা সংস্থা ।। Abosar Prokashona Sangstha-এর সব বই