আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে
লেখক: রণবীর চক্রবর্তী || Ranabir Chakravarti
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ভারতীয় উপমহাদেশে প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে(খ্রিস্টপূর্ব ২৩০০-খ্রিস্টাব্দ ১২০০) যে সব অর্থনৈতিক ক্রিয়াকলাপ চলছিল, তার একটি রূপরেখা এবং গতিপ্রকৃতি দেখানো ইতিহাস-গ্রন্থমালার এই দ্বিতীয় গ্রন্থের উ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৩২০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ভারতীয় উপমহাদেশে প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে(খ্রিস্টপূর্ব ২৩০০-খ্রিস্টাব্দ ১২০০) যে সব অর্থনৈতিক ক্রিয়াকলাপ চলছিল, তার একটি রূপরেখা এবং গতিপ্রকৃতি দেখানো ইতিহাস-গ্রন্থমালার এই দ্বিতীয় গ্রন্থের উপজীব্য। সুদুর অতীতে ভারতে কীভাবে কৃষিপ্রধান অর্থনীতির পত্তন হল, তার আলোচনা যেমন এখানে, একইসঙ্গে নজর দেওয়া হয়েছে ফসলের বৈচিত্র্য, কৃষিকাজের উপকরণ, সেচব্যবস্থা, ভূমিব্যবস্থা, সাধারণ কৃষক, ভূস্বামী প্রভৃতি জরুরি বিষয়ের উপরেও। যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে কারিগরি শিল্পোৎপাদনের নানা দিকের উপর, যার অন্তর্গত কারিগরি বৃত্তি ও বিভিন্ন পেশার বিকাশ, কারিগরি দক্ষতা ও কৃৎকৌশলের উন্নতি, ধাতুর ব্যবহার, কারিগরি সংগঠনগুলির রীতিচরিত্র ইত্যাদি। উৎপাদনের নানা দিকের মতোই মনোযোগ দেওয়া হয়েছে প্রাচীন ভারতের ব্যবসা-বাণিজ্যের প্রতি। বণিক ও বাণিজ্যকেন্দ্রের প্রকারভেদ, পণ্যসামগ্রী, আমদানি-রফতানির গতিপ্রকৃতি, যাতায়াত ও পথঘাট, মুদ্রা ও বিনিময়ের অন্যান্য মাধ্যম—এই আলোচনার অন্তর্ভুক্ত। আরেক আকর্ষক বিষয় হল, প্রাচীন ভারতের নগর, নগরজীবন ও নগরায়ণের গতিপ্রকৃতি। অর্থনৈতিক জীবনের আলোচনায় সমকালীন সমাজ ও রাজনীতির প্রসঙ্গও এসেছে। ফলে, সমাজ ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক জীবনযাত্রা অনুধাবন করা সম্ভব হবে। এই বইয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের পরিবর্তনশীল চরিত্রের সন্ধান ও উপস্থাপন। প্রাচীন ভারতের আর্থ-সামাজিক অবস্থা ব্যবস্থা ছিল পরিবর্তন-বিমুখ, সনাতন ও অটল—এমন একটি ধারণা আমাদের দীর্ঘলালিত। পরম্পরাকে অস্বীকার না করেও প্রাচীন ভারতের অর্থনৈতিক জীবনের ওঠাপড়া, অবক্ষয়-বিকাশ ও ভাঙাগড়ার নানান নজির তুলে ধরে সেই ধারণাকেই নতুন আলোয় নেড়েচেড়ে দেখেছেন রণবীর চক্রবর্তী। তার ফলে, অর্থনৈতিক জীবনে অন্তত আটটি পর্বের নির্দেশ রয়েছে এই গ্রন্থে। অর্থনৈতিক জীবনে গতিপ্রকৃতির পরিবর্তনের নিরিখে দেখিয়েছেন বিভিন্ন পর্যায়। এই পরিবর্তনের গতি ও ছন্দ হয়তো মন্থর, প্রায় অনতিলক্ষ; তবু পরিবর্তনের সম্ভাবনাকে সুদক্ষতায় মূর্ত করেছেন লেখক।পরিমার্জিত দ্বিতীয় সংস্করণে যুক্ত হয়েছে একটি দীর্ঘ সংযোজন। সাম্প্রতিকতম তথ্য ও গবেষণার সন্নিবেশ ঘটেছে এতে। সঙ্গে উপযুক্ত নতুন গ্রন্থপঞ্জি।
| নাম | প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে |
|---|---|
| লেখক | রণবীর চক্রবর্তী |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৩২০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177562736 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 431.0 |
| মাপ | 140 × 215 × 22.73 |
লেখক পরিচিতি
রণবীর চক্রবর্তী
রণবীর চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রণবীর চক্রবর্তী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই