আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
প্রকাশকের ডায়েরি (প্রিন্ট আউট)
লেখক: সুপ্রিয় সরকার || Supriya Sarkar
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৫০৳৪০০-১৩%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সেই কোন্ উনিশ বছর বয়সে বাবার হাত ধরে এম. সি. সরকার অ্যান্ড সনসে্র দোকানে ঢুকেছিলেন সুপ্রিয় সরকার। দেখতে-দেখতে তাঁর প্রকাশক-জীবনের পঞ্চাশ বছর পূর্ণ হয়ে গেল। সুবর্ণজয়ন্তীর এই সুভগ লগ্নে পৌঁছে সুপ্র...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৫০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সেই কোন্ উনিশ বছর বয়সে বাবার হাত ধরে এম. সি. সরকার অ্যান্ড সনসে্র দোকানে ঢুকেছিলেন সুপ্রিয় সরকার। দেখতে-দেখতে তাঁর প্রকাশক-জীবনের পঞ্চাশ বছর পূর্ণ হয়ে গেল। সুবর্ণজয়ন্তীর এই সুভগ লগ্নে পৌঁছে সুপ্রিয় সরকার ফিরে তাকিয়েছেন | তাঁর ব্যাপ্ত, বর্ণময় ও দীর্ঘ অভিজ্ঞতা-কল্লোলিত জীবনপ্রবাহের দিকে। সেই সূত্রেই উপহার দিয়েছেন এই সুরম্য আত্মস্মৃতিমূলক গ্রন্থ, যা, এক কথায় বলতে গেলে, অসাধারণ। শুধু অসাধারণই নয়, অমূল্যও। কেননা এক দিকে এই স্মৃতিচর্যায় ফুটে উঠেছে বাংলা প্রকাশনা জগতের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত তবু অতীব কৌতূহলকর রূপরেখা, অন্য দিকে এই ডায়েরির পাতায়-পাতায় ছড়িয়ে রয়েছে বাংলা সাহিত্যের প্রায় তাবৎ রথী-মহারথীর দুর্লভ সান্নিধ্যস্মৃতি এবং অন্তরঙ্গ চরিত্রচিত্রণ, বাবা সুধীরচন্দ্র সরকারের আমল থেকেই যাঁদের যাতায়াত এই অভিজাত প্রকাশন-সংস্থায়, পরবর্তীকালে ‘মৌচাক’ পত্রিকাকে কেন্দ্র করে মধুর আড্ডার মৌতাতে যাঁদের নিত্য জমায়েত। একইসঙ্গে, এ-গ্রন্থের ইতস্তত ছড়ানো চালচিত্রে ধরা পড়েছে বিগত সাত দশকের দেশ-কাল-সমাজের খণ্ডচিত্র । সন্নিবিষ্ট হয়েছে মণিমুক্তাপ্রতিম বহু অজানা ও চমকপ্রদ তথ্য, কিছু মহামূল্য চিঠিপত্র। সংযোজিত হয়েছে দুষ্প্রাপ্য একগুচ্ছ আলোকচিত্র। বিদগ্ধ ও গুণগ্রাহী এক প্রকাশক হিসেবেই এতকাল সুপ্রিয় সরকার খ্যাতকীর্তি, সুলিখিত এই গ্রন্থ প্রমাণ করবে, লেখনীর যে-সচ্ছন্দ দক্ষতা তাঁর করতলগত আমলকী তার সুবাদে, শুধু লেখকদের পাশেই নয়, তাঁদের মধ্যেও- তাঁদেরই একজন হিসেবে- একটি বিশিষ্ট জায়গা তাঁর প্রাপ্য ছিল।
| নাম | প্রকাশকের ডায়েরি (প্রিন্ট আউট) |
|---|---|
| লেখক | সুপ্রিয় সরকার |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৫০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788172152536 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 271.0 |
| মাপ | 140 × 215 × 12.91 |
লেখক পরিচিতি
সুপ্রিয় সরকার
সুপ্রিয় সরকার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সুপ্রিয় সরকার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই