প্রতিবেশী — গৌরকিশোর ঘোষ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
প্রতিবেশী
পছন্দের তালিকায় রাখুন

প্রতিবেশী

লেখক: গৌরকিশোর ঘোষ || Gourkishor Ghosh
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,৪০০৳১,৬০০-১৩%

সাশ্রয় ৳২০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শুরু হয়েছিল সেই ১৯৫৯ সালে। ‘দেশ’ পত্রিকায় ৩ ধারাবাহিকভাবে প্রকাশিত হল ‘জল পড়ে পাতা নড়ে’। গৌরকিশোর ঘোষের প্রথম উপন্যাস, আর একইসঙ্গে তাঁর পরিকল্পিত এক মহান এপিক ট্রিলজিরও প্রথম খণ্ড। সেই ট্রিলজির দ্...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৩৪৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

শুরু হয়েছিল সেই ১৯৫৯ সালে। ‘দেশ’ পত্রিকায় ৩ ধারাবাহিকভাবে প্রকাশিত হল ‘জল পড়ে পাতা নড়ে’। গৌরকিশোর ঘোষের প্রথম উপন্যাস, আর একইসঙ্গে তাঁর পরিকল্পিত এক মহান এপিক ট্রিলজিরও প্রথম খণ্ড। সেই ট্রিলজির দ্বিতীয় খণ্ড, বঙ্কিম পুরস্কারে সম্মানিত ‘প্রেম নেই’। এই দুটি খণ্ডেরই বিষয় হিন্দু-মুসলমান সম্পর্ক, পটভূমি দু’ক্ষেত্রেই গ্রাম, চালচিত্রে রাজনৈতিক পটপরিবর্তনের ছবি।এই ধারাবাহিকতারই মিলনমোহনা এই তৃতীয় ও শেষ খণ্ড, ‘প্রতিবেশী’। বিষয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। পটভূমি, মানুষেরই মনোলোক। মানুষ যখন কেবলই সরে যাচ্ছে মানুষের কাছ থেকে, মানুষ যখন প্রকৃতির কাছ থেকে সরে যাচ্ছে, এমন-কি, সরে যাচ্ছে নিজের কাছ থেকেও, বিপর্যয়কর সেই বিচ্ছিন্নতার মুখোমুখি দাঁড়িয়ে এ-উপন্যাস জানিয়ে দেয় ভালোবাসার কথা। ‘ভালোবাসো, ভালোবাসো, তোমার প্রতিবেশীকে তুমি ভালেবাসো’। মানুষের প্রতি বিশ্বাস- আর ভালোবাসা-ফেরানো উপন্যাস ‘প্রতিবেশী’। বলা ভালো, ‘দেশ মাটি মানুষ’ নামের এই মহান এপিক ট্রিলজিতে একই কাহিনীর ধারাবাহিক বিবরণ লিপিবদ্ধ করতে চাননি লেখক। বরং চেয়েছেন, বিভিন্ন ঘটনাপরম্পরার মধ্য দিয়ে একই বিষয়ের ঐতিহাসিক পরিণতি তুলে ধরতে; উপন্যাসের পাত্রপাত্রী জীবনের টানাপোড়েনে ফুটিয়ে তুলতে সাম্প্রতিক ইতিহাসেরই এক জীবন্ত নকশা। সেই নকশা বাংলার হিন্দু-মুসলমান সম্পর্কের।এই ট্রিলজির সময়সীমা ১৯২২-৪৬। গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই পঁচিশ বছরে হিন্দু-মুসলমান সম্পর্ক কীভাবে বিবর্তিত হয়েছে, ব্যক্তিতে-ব্যক্তিতে সংঘাত ক্রমশ গোষ্ঠীগত দ্বন্দ্বে এবং শেষ পর্যন্ত সাম্প্রদায়িক সংঘর্ষে পৌছে কীভাবে দেশকে করেছে খণ্ড-খণ্ড—একদিকে যেমন তারই অসামান্য চিত্রণ, অন্যদিকে, ভারত-ইতিহাসের ট্র্যাজেডির সঙ্গে ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডির এক কুশলী মিশ্রণ এই তিন খণ্ড উপন্যাসে।
নামপ্রতিবেশী
লেখকগৌরকিশোর ঘোষ
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৩৪৪
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788172154530
মুদ্রণ দেশIndia
ওজন555.0
মাপ161 × 246 × 24.00

লেখক পরিচিতি

গৌরকিশোর ঘোষ

গৌরকিশোর ঘোষ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

গৌরকিশোর ঘোষ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — প্রতিবেশী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading