প্রণয়াসক্ত প্রভাত — ফাবিহা নওশীন

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
প্রণয়াসক্ত প্রভাত
পছন্দের তালিকায় রাখুন

প্রণয়াসক্ত প্রভাত

লেখক: ফাবিহা নওশীন || Fabiha Nowshin
প্রকাশনী: Bornolipi Prokashoni || বর্ণলিপি প্রকাশনী

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৭৫৳৪০০-%

সাশ্রয় ৳২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ভালোবাসার মোহে আবদ্ধ হয়ে যে কণ্টকাকীর্ণ পথে মানুষ পাড়ি জমায় দিশাহীন প্রান্তরের উদ্দেশ্যে; যে নেশা মানুষকে তার স্বীয় অস্তিত্ব ভুলিয়ে দেয়, সেই ভালোবাসাকে কখনো কি কেউ চরিতার্থ করতে পারে? কিংবা, মান...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২১
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ভালোবাসার মোহে আবদ্ধ হয়ে যে কণ্টকাকীর্ণ পথে মানুষ পাড়ি জমায় দিশাহীন প্রান্তরের উদ্দেশ্যে; যে নেশা মানুষকে তার স্বীয় অস্তিত্ব ভুলিয়ে দেয়, সেই ভালোবাসাকে কখনো কি কেউ চরিতার্থ করতে পারে? কিংবা, মানুষ কি কখনো দেখা পায় সেই প্রকৃত ভালোবাসার— যার খোঁজে সে ছুটেছে হাজার বছরের পথ? অন্ধকার জগতের, শহুরে ছেলেটা যখন অনাকাঙ্ক্ষিতভাবেই অষ্টাদশী এক যুবতীর প্রেমে পড়ল, তখনও সে জানত না, ভালোবাসা আসলে কী? ঠিক একই প্রেম-রোগে আসক্ত পরিবারের কড়া অনুশাসনের বেড়াজাল ভেদ করে প্রেমিকের সাথে ভালোবাসায় নিমগ্ন থাকা মেয়েটাও আঁচ করতে পারেনি, কাউকে ভালোবাসার নেশা কতটা মারাত্মক হতে পারে। ভালোবাসার মানুষকে ভালোবাসতে না পারার পরিণতিটা তবে কী হয়েছিল? পারিবারিক আদর্শকে সমুন্নত রাখতে চাওয়া পিতা যখন সুশাসনের নামে দখলদারিত্ব বজায় রাখে। আর তাঁরই চোখকে ফাঁকি দিয়ে পরিবারের মেয়ে অন্য কোনো ছেলের সাথে কল্পিত পঁচাত্তর বছরের জীবন কাটানোর স্বপ্ন দেখে— ঠিক ততক্ষণ পর্যন্তও কেউ ভালোবাসার মৌলিক রঙ খুঁজে পায় না। যে ভালোবাসা ঐশ্বরিকভাবে সৃষ্টি; যার প্রতিটা পরতে পরতে মিশে আছে সুখ-শান্তি আর পরম স্নেহ, সেই ভালোবাসার সুভাগমন ঘটে অনেকটা নাটকীয়ভাবে। কেমন হয়েছিল সেই নাটকের অনুচ্ছেদগুলো? সেই শহুরে ছেলেটা যখন নিষিদ্ধ এক চাওয়াকে পূর্ণতা দান করতে উঠেপড়ে লাগে, তখনই শুরু হয় দমকা বাতাস! আকাশ হতে ছুটে আসে গোটা গোটা বৃষ্টিফোঁটা। আর তাতে যখন প্রত্যেকের জীবনের রঙ মিলিয়ে যেতে শুরু করে, ঠিক তখনই ঘটে যায় আমূল পরিবর্তন! তারপর, সেই পরিবর্তনের রেশ ধরে ঘটে যায় নানা ঘাত-সংঘাত। উত্থান-পতনের সুর বয়ে যায় গোটা শহরজুড়ে। বিচিত্র রঙে সাজানো জীবন ঘুড়ির রঙিন সুতো কেটে গিয়ে ঘুড়িটা যখন নাটাই থেকে আলাদা হয়ে যায়, হারিয়ে যায় জাগতিক মিলবন্ধন; ঠিক তখনই সকলে উপলব্ধি করে জীবনের নীল সওগাত, নিগূঢ় সত্যের আখড়া! কোন সুতোটা কাটল তবে? আর কাদেরকেই-বা শেখালো জীবনের মর্মবাণী? অতঃপর সকলের চোখের কোনে জমিয়ে রাখা লবণাক্ত পানির স্রোতে কেটে যায় কালবৈশাখীর তাণ্ডব। মিটে যায় সব দুরাশা, শঙ্কা, টানাপোড়েন, আর দেখা মেলে একটা নূতন সকালের। কিন্তু রঙচটা সূর্যের আলোটা জানান দেয়, নতুন এক আখ্যানের। শেষটা তবে কী রকম হবে? পরিতৃপ্তির নাকি রাত-দুপুরে ভেসে ওঠা বেদনার হইচই?
নামপ্রণয়াসক্ত প্রভাত
লেখকফাবিহা নওশীন
প্রকাশনীBornolipi Prokashoni || বর্ণলিপি প্রকাশনী
ভাষাBengali
সংস্করণ1st Published, 2021
অবস্থাNew
ISBN-139789849587712
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

ফাবিহা নওশীন

ফাবিহা নওশীন-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

ফাবিহা নওশীন-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Bornolipi Prokashoni || বর্ণলিপি প্রকাশনী

Bornolipi Prokashoni || বর্ণলিপি প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Bornolipi Prokashoni || বর্ণলিপি প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — প্রণয়াসক্ত প্রভাত

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading