প্রসঙ্গ তারকেশ্বর — মানব মণ্ডল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
প্রসঙ্গ তারকেশ্বর
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

প্রসঙ্গ তারকেশ্বর

লেখক: মানব মণ্ডল || Manab Mondal
প্রকাশনী: prajnaa publication

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৮০৫৳৯২০-১৩%

সাশ্রয় ৳১১৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
তারকেশ্বর ও তৎসংলগ্ন স্থানের সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক ইতিহাস। হুগলি জেলার শৈব তীর্থ তারকেশ্বর সমগ্র বঙ্গ তথা ভারতে সুবিখ্যাত। এহেন তারকেশ্বর শুধুই ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ এমনটা নয়। এই অঞ্চলের ...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৪সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

তারকেশ্বর ও তৎসংলগ্ন স্থানের সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক ইতিহাস। হুগলি জেলার শৈব তীর্থ তারকেশ্বর সমগ্র বঙ্গ তথা ভারতে সুবিখ্যাত। এহেন তারকেশ্বর শুধুই ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ এমনটা নয়। এই অঞ্চলের ইতিহাসও সমগ্র বাংলার ইতিহাসের প্রেক্ষিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বঙ্গে দশনামি সন্ন্যাসীদের উত্থান, মোহান্ত-এলোকেশী বিতর্ক এবং সত্যাগ্রহ আন্দোলনসহ একাধিক ঘটনায় তারকেশ্বর বারবার উঠে এসেছে সংবাদের শিরোনামে। এছাড়া তারকেশ্বর সংলগ্ন একাধিক গ্রামেও ছড়িয়ে আছে বিচিত্র ইতিহাস ও লোকসংস্কৃতির নানা উপাদান। সেইসব উপাদানের আলোকে 'প্রসঙ্গ তারকেশ্বর' শীর্ষক এই তথ্যসমৃদ্ধ গ্রন্থটিতে আলোচিত হয়েছে তারকেশ্বর অঞ্চলের ইতিহাস ও বৈচিত্র্যময় সংস্কৃতির নানা কথা। নির্বাচিত অংশ : ১৮৭৩ খ্রিস্টাব্দের ২৭ শে মে, মঙ্গলবার। সেদিন নবীন ছিল শ্বশুরবাড়িতে । সেখানে থাকাকালীনই কোনো এক সময়ে আড়ি পেতে নিজের কানে শুনে ফেলল তার শ্বশুর নীলকমল ও পরিচারিকা তেলি বউ এর কথোপকথন। নবীন শুনল নীলকমলের কণ্ঠস্বর- “আমি যা দিলাম, মোহন্তরাজ সেগুলো পেয়ে কী বলল?” তেলি বউ তারপর উত্তর দিল-- “ মোহন্তরাজ বললেন আমি তাকে দেখব, এবং দেখব সে কেমন করে এলোকেশীকে নিয়ে যায়। আমি রাস্তার জায়গায় জায়গায় পাহারা বসিয়ে দেব। তারা পালকি ছিনিয়ে তাকে নিয়ে আসবে।” [ নাঃ সংলাপের তথ্যসূত্র কোনো নাটক বা প্রহসন নয়। নবীন জেলা আদালতে নিজের জবানবন্দীতেই একথা জানিয়েছে।] এসব তার মানে তার শ্বশুর-শাশুড়ির সমর্থনেই হচ্ছে? এমনকি নবীন যে কলকাতা পালাবার মতলব আঁটছে সে কথা নীলকমলই জানিয়ে দিয়েছেন মোহান্তকে? নবীন তীব্র ভর্ৎসনা করল তার শ্বশুর নীলকমলকে। সাময়িকভাবে বাদানুবাদের অবসান হল বটে, কিন্তু নবীনের অন্তরে তখন ঠিক কীরকম আলোড়ন চলছিল তা বোধ করি আমাদের বুঝতে আসুবিধা হবার কথা নয়। ঘটনাচক্রে সেদিনই সন্ধ্যায় নীলকমল সস্ত্রীক গেলেন মোহান্তর প্রাসাদে নেমন্তন্ন খেতে। নবীন যে সস্ত্রীক কলকাতা যাবার পরিকল্পনা এখনো বাতিল করেনি তা মোহান্তকে পুনরায় জানানোই ছিল সম্ভবত তাঁর আসল উদ্দেশ্য। আর এলোকেশীর বোন মুক্তকেশী তখন ছিল দিদিমা আনন্দময়ীর বাড়িতে। বাড়িতে তখন লোক বলতে এলোকেশী এবং ক্রোধোন্মত্ত নবীন। এই দিন সন্ধ্যায় এলোকেশী ও নবীনের মধ্যে ঠিক কী কথোপকথন হয়েছিল তা আমরা জানি না, জানা সম্ভবও নয়। নবীন নাকি পুনরায় এলোকেশীকে নিয়ে কলকাতা যাবার পরিকল্পনা করছিল। কিন্তু না,এলোকেশীর আর কলকাতা যাওয়া হয়নি। ২৭ শে মে অর্থাৎ সেইদিনই সন্ধ্যায় এলোকেশীকে হত্যা করা হয় ! মুক্তকেশী তখন দিদিমার বাড়ি থেকে ফিরছিল। সে বাড়ির কাছে আসতেই দেখল নবীন ছুটছে আর চিৎকার করে বলছে-“দিদিমা গো, তোমার এলোকেশীকে কেটে এলাম।” বাড়িতে এসেই ঘরে ঢুকে মুক্তকেশী দেখল তার দিদির মৃতদেহ। দেখল যে এলোকেশীর গলায় একটা আঁশবঁটি তখনও আটকে আছে। আর রক্তে ভেসে যাচ্ছে এলোকেশীর দেহ...।
নামপ্রসঙ্গ তারকেশ্বর
লেখকমানব মণ্ডল
প্রকাশনীপ্রজ্ঞা পাবলিকেশন
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

মানব মণ্ডল

মানব মণ্ডল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

মানব মণ্ডল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

প্রজ্ঞা পাবলিকেশন
প্রজ্ঞা পাবলিকেশন

প্রজ্ঞা পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

প্রজ্ঞা পাবলিকেশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — প্রসঙ্গ তারকেশ্বর

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading