আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
প্রতিহিংসা যৌনতা যুদ্ধ দ্রৌপদী
লেখক: অম্বয় গুপ্ত || anwoy gupta
প্রকাশনী: Antareep || অন্তরীপ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১৫৳৭০০-১২%
সাশ্রয় ৳৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
জন্মেজয়ের নাতি সুনীথা তখন হস্তিনাপুর শাসন করছেন। বক রাক্ষসের বংশধর ছিলেন এই আকালাম্মান। বকের মৃত্যুর প্রতিশোধ নেবেন বলে সুনীথাকে যুদ্ধের জন্য তৈরি হতে বলে তিনি একটি চিঠি পাঠান। এই শতানন আকালাম্মানের উ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
জন্মেজয়ের নাতি সুনীথা তখন হস্তিনাপুর শাসন করছেন। বক রাক্ষসের বংশধর ছিলেন এই আকালাম্মান। বকের মৃত্যুর প্রতিশোধ নেবেন বলে সুনীথাকে যুদ্ধের জন্য তৈরি হতে বলে তিনি একটি চিঠি পাঠান। এই শতানন আকালাম্মানের উপর ব্রহ্মার বর ছিল— তাঁর মূল মাথাটি কেটে যিনি মাটিতে ফেলবেন তিনি ধ্বংস হয়ে যাবেন (ঠিক যেন জয়দ্রথের কাহিনি)।
সুনীথা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। প্রাজ্ঞ মানুষরা তাঁকে পরামর্শ দিলেন— একমাত্র দ্রৌপদীই পারেন সেই শতাননকে বধ করতে। তিনি পরাশক্তি। কিন্তু তখন তিনি আর এই ধরাধামে নেই! তাঁকে পুনর্জন্ম নিতে হবে। এখানে আরও একটা বিষয় রয়েছে। যে দুই ঋষির দ্বারা যজ্ঞাগ্নি থেকে দ্রৌপদীর পিতা তাঁকে লাভ করেছিলেন, সেই যাজ-উপযাজ অর্থাৎ উপায়ন (Upayan) এবং যশন (Yacan)-কেই সেই যজ্ঞ করতে হবে। সারা ভারত ঢুঁড়ে জিঞ্জিতে নদীর তীরে সুনীথা সেই দুই তাপসকে পেলেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সেই নদীর তীরে যজ্ঞানল থেকে কলিযুগে দ্বিতীয়বার জন্ম নিলেন পরাশক্তি।
এরপর সুনীথা কলিঙ্গদেশে পোত্তুরাজার কাছে গেলেন। তিনি চরম শিবভক্ত। শিবলিঙ্গকে মাথায় করে বহন করেন তিনি। দ্রৌপদী বললেন এই কাজের এর জন্য পোত্তুরাজাই সঠিক লোক।
এরপর শতাননের সঙ্গে ঘোরতর যুদ্ধ হল দ্রৌপদীর। একে একে তাঁর নিরানব্বইটা মাথা কেটে ফেললেন তিনি। মূল মাথাটা কেটে ফেলার পর সেটা মাটিতে পড়লেই ব্রহ্মার বর অনুযায়ী ধ্বংস হয়ে যাবেন দ্রৌপদী; ঠিক এই সময় মূল মাথাটি কেটে মাটিতে পড়বার আগেই ধরে ফেললেন পোত্তুরাজা। তিনি প্রতিজ্ঞা করলেন সারাজীবন তিনি সেই মাথাটি বহন করবেন।
| নাম | প্রতিহিংসা যৌনতা যুদ্ধ দ্রৌপদী |
|---|---|
| লেখক | অম্বয় গুপ্ত |
| প্রকাশনী | Antareep || অন্তরীপ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অম্বয় গুপ্ত
অম্বয় গুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অম্বয় গুপ্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Antareep || অন্তরীপ
Antareep || অন্তরীপ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Antareep || অন্তরীপ-এর সব বই