আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
পুরাণদর্শনায়চ
লেখক: চয়ন সমাদ্দার || chyon smaddar
প্রকাশনী: kramsha publication
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
"এই ঋষিকে পর্বত পেরিয়ে যেতে দিন।"- "সর্বনাশ হয়ে যাবে কুমার! এই ঋষি যমের অবতার। কত নিরীহ মানুষ মারবে, তার ঠিক নেই।"- " না। মারবেন না।"দৃঢ়সু এগিয়ে এসেছে।- "প্রণাম পিতা। আমি আপনার পুত্র, দৃঢ়সু। বলতে...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
"এই ঋষিকে পর্বত পেরিয়ে যেতে দিন।"- "সর্বনাশ হয়ে যাবে কুমার! এই ঋষি যমের অবতার। কত নিরীহ মানুষ মারবে, তার ঠিক নেই।"- " না। মারবেন না।"দৃঢ়সু এগিয়ে এসেছে।- "প্রণাম পিতা। আমি আপনার পুত্র, দৃঢ়সু। বলতে পারেন, আপনার হননযজ্ঞের প্রায়শ্চিত্ত করতে বেরিয়েছি। ভেবেছিলাম, সময়ের সঙ্গে আপনার ঘাতক প্রবৃত্তি কিছুটা কমেছে। কিন্তু, এখানে এসে যা দেখছি, তাতে আর কিছু বলার থাকতে পারে না। নায়ক বিন্ধ্যাচল, এই ব্যক্তির সমস্ত অস্ত্র কেড়ে নিয়ে, এই আহত অবস্থাতেই ওঁকে পর্বতের ওদিকে যেতে দিন দয়া করে। তারপর, উনি জীবিত থাকেন কি মৃত, সেটা তাঁর অদৃষ্ট।"আমি বিস্ফারিত চোখে চেয়ে। দৃঢ়সু পুনর্বার অচেনা হয়ে উঠেছে। শ্বাস ফেলে বললাম, "ওঁর ক্ষতর শুশ্রূষা না করে যেতে দেবেন না।"ঋষির সামনে এসে দাঁড়ালাম।- "প্রণাম। আমি বল্বল। আপনি আমাদের রাজ্য আক্রমণ করে আমার পিতা ইল্বল এবং পিতৃব্য বাতাপিকে হত্যা করেন।"ঋষির চোখভরা ভয়। হাসলাম।- "প্রতিশোধ নিতে আসিনি। আপনি আমার বন্ধুর পিতা। আমি বলতে এসেছি, আপনাকে মার্জনা করলাম। পারলে, আপনি নিজেও নিজেকে ক্ষমা করবেন।ক্ষতস্থানে অনুলেপন দেওয়া শেষ। সমস্ত অস্ত্র রেখে দেওয়া হয়েছে। পা টেনে টেনে গিরিবর্ত্মের দিকে এগোচ্ছেন দৃঢ়সুর পিতা।ঋষি অগস্ত্য।
এই বই পুরাণকথার সংকলন নয়। এখানে পুরাণের দিকে তাকানো হয়েছে এক পৃথক দৃষ্টিকোণ থেকে। কথকন্ঠ যেন পুরাণ আর সমসায়কিতার সংলাপ রচনা করেছে। বিনির্মাণ করা হয়নি পুরাণের কাহিনিগুলির। এক শমিত অন্তর্ঘাত তাদের উপজীব্য করে নির্মাণ করেছে ভিন্ন কিছু গল্প। যাদের বিস্তৃতি কল্পবিজ্ঞান থেকে কন্যাভ্রূণ হত্যার যন্ত্রণা পর্যন্ত। কল্পপুরাণের নয়; এ বই বিকল্পপুরাণের।
| নাম | পুরাণদর্শনায়চ |
|---|---|
| লেখক | চয়ন সমাদ্দার |
| প্রকাশনী | ক্রমশ প্রকাশন |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
চয়ন সমাদ্দার
চয়ন সমাদ্দার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
চয়ন সমাদ্দার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
ক্রমশ প্রকাশন
ক্রমশ প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
ক্রমশ প্রকাশন-এর সব বই


