রবিজীবনী ১ — প্রশান্তকুমার পাল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রবিজীবনী ১
পছন্দের তালিকায় রাখুন

রবিজীবনী ১

লেখক: প্রশান্তকুমার পাল || Prashanta Kumar Pal
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,৩১৫৳১,৫০০-১২%

সাশ্রয় ৳১৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘রবিজীবনী’র প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালের এপ্রিল মাসে। প্রকাশমাত্রই এই জীবনীগ্রন্থ রবীন্দ্রানুরাগী মহলে তোলে বিপুল আলোড়ন। সূচনা করে বিস্তর তর্ক-বিতর্কের। এই আলোড়ন মুখ্যত দুটি কারণে। প্রথম ক...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৩৩৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

‘রবিজীবনী’র প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালের এপ্রিল মাসে। প্রকাশমাত্রই এই জীবনীগ্রন্থ রবীন্দ্রানুরাগী মহলে তোলে বিপুল আলোড়ন। সূচনা করে বিস্তর তর্ক-বিতর্কের। এই আলোড়ন মুখ্যত দুটি কারণে। প্রথম কারণ এই যে, সুপরিচিত ও সুবিস্তৃত একটি ‘রবীন্দ্রজীবনী’ থাকা সত্ত্বেও, আর-একটি জীবনীগ্রন্থ লেখা হল কেন, কোন্ দিক থেকে এর প্রয়োজনীয়তা, অনেকেই তা চট করে বুঝতে পারেননি। দ্বিতীয় কারণটি আরও গুরুতর। প্রশান্তকুমার পাল তাঁর এই ‘রবিজীবনী’তে ‘জীবনস্মৃতি’ কিংবা ‘ছেলেবেলা’য় ছড়িয়ে-থাকা স্বয়ং রবীন্দ্রনাথ-প্রদত্ত বিভিন্ন তথ্যের যেভাবে বিরোধিতা করেছেন, তা অনেকেরই কাছে মনে হয়েছিল খোদার উপর খোদকারির মতো আপত্তিকর। অথচ এই অভিযোগ ও আপত্তির মধ্যেই নিহিত নতুন এই জীবনীগ্রন্থের বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা। ‘রবীন্দ্রজীবনী’র গুরুত্ব স্বীকার করেও বুদ্ধদেব বসু লিখেছিলেন : ‘একজন অমৃতপুত্রকে আমরা তখনই আবার সহজভাবে তাঁর মর্ত্য-রূপে ভাবতে পারি, যখন সময়ের ব্যবধানে অনেক অবান্তর সঞ্চয় ঝ’রে পড়ে, আবার সমস্ত তথ্য প্রকাশিত হবারও বাধা থাকে না। রবীন্দ্রনাথকে তাই অপেক্ষা করতে হবে হয়তো দীর্ঘকাল— অন্তত যতদিন-না ‘রবীন্দ্রজীবনী’ পরিবর্ধিত হবার পরেও নতুনতর তথ্য নিয়ে অনুরূপ গ্রন্থ আরও বেরোয়।’ বস্তুত, সেই অপেক্ষারই যোগ্য অবসান ঘটিয়েছেন প্রশান্তকুমার পাল তাঁর ‘রবিজীবনী’ গ্রন্থে। প্রখর অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তিনি রবীন্দ্রজীবন সম্পর্কে পূর্ব-প্রচারিত প্রত্যেকটি তথ্য বিচার করে দেখেছেন, কোনও সংস্কারের বশবর্তী হননি। তথ্য-বিচার ও নতুনতর তথ্যের প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করেছেন এমন বহু মৌলিক উপাদান, যেগুলি এর আগে কেউ ব্যবহারের কথা কল্পনা পর্যন্ত করেননি। ফলে, রবীন্দ্রনাথের বাল্য ও কৈশোরের পূর্ণ চিত্রটি এখানে নিঃসংশয়-রূপে উপস্থাপিত হয়েছে। ভাবী মহাকবির বিকাশের সূত্রটিও পাঠকের হাতে নিপুণভাবে ধরিয়ে দিয়েছেন তিনি। প্রথম খণ্ডের এই আনন্দ-সংস্করণে বিভিন্ন বিতর্ক ও পরবর্তী গবেষণার আলোয় সমস্ত তথ্য পুনর্বিবেচনা করেছেন প্রশান্তকুমার পাল। ফলে সংশোধন ও সংযোজনের মধ্য দিয়ে গ্রন্থটি হয়ে উঠেছে পূর্ণতর।
নামরবিজীবনী ১
লেখকপ্রশান্তকুমার পাল
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৩৩৬
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788172152741
মুদ্রণ দেশIndia
ওজন542.0
মাপ161 × 246 × 23.42

লেখক পরিচিতি

প্রশান্তকুমার পাল

প্রশান্তকুমার পাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

প্রশান্তকুমার পাল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রবিজীবনী ১

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading