রবিজীবনী ১০ — প্রশান্তকুমার পাল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রবিজীবনী ১০
পছন্দের তালিকায় রাখুন

রবিজীবনী ১০

লেখক: প্রশান্তকুমার পাল || Prashanta Kumar Pal
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২,১০০৳২,৪০০-১৩%

সাশ্রয় ৳৩০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
রবিজীবনী-প্রণেতা প্রশান্তকুমার পালের অকালপ্রয়াণে দীর্ঘকাল রবিজীবনী দশম খণ্ড প্রকাশ সম্ভব হয়নি। সেই ব্যাঘাত উত্তীর্ণ হয়ে রবিজীবনী দশম খণ্ড(১৩৩৩-৩৫/ 1926-29) প্রকাশিত হল। এই পর্বে বিশ্বযাত্রী রবীন্দ্রনা...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৫২৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

রবিজীবনী-প্রণেতা প্রশান্তকুমার পালের অকালপ্রয়াণে দীর্ঘকাল রবিজীবনী দশম খণ্ড প্রকাশ সম্ভব হয়নি। সেই ব্যাঘাত উত্তীর্ণ হয়ে রবিজীবনী দশম খণ্ড(১৩৩৩-৩৫/ 1926-29) প্রকাশিত হল। এই পর্বে বিশ্বযাত্রী রবীন্দ্রনাথের অনেকটা সময়ই ইউরোপের বিভিন্ন দেশের আমন্ত্রণ রক্ষায় ব্যয়িত হয়েছিল। এসেছিলেন বন্ধুদের আমন্ত্রণ রক্ষার তাগিদে, যা রূপান্তরিত হয়ে গেল শাসক মুসোলিনির আমন্ত্রণের বাধ্যবাধকতায়। বিশ্ব জুড়ে প্রশ্ন ও সমালোচনার ঝড় উঠল। তবে ইউরোপের অন্যান্য অনেক দেশেই রবীন্দ্রনাথকে ঘিরে আগ্রহ ও কৌতূহলের শেষ ছিল না। যে ধারাবাহিক ভ্রমণবিবরণ সফরসঙ্গী প্রশান্তচন্দ্র মহলানবিশ প্রেরণ করছিলেন বিশ্বভারতী মুখপত্রের জন্য তা যথাযথ প্রকাশ কোনও অজ্ঞাত কারণে বিঘ্নিত হয়েছিল। তার ফলে স্বয়ং রবীন্দ্রনাথের ধারণা হয়েছিল তাঁর এই উজ্জ্বল সুদীর্ঘ বিদেশ ভ্রমণের কোনও বিবরণই রক্ষিত হল না। এই দীর্ঘ ভ্রমণে পুরানো বন্ধুদের সঙ্গেও যেমন দেখা হল তেমনই বিশ্বখ্যাত অনেক নতুন ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হল। বারবার অসুস্থ হয়েও পড়ছিলেন। এরই মধ্যে হাঙ্গেরিতে চিকিৎসাকালে কবি হস্তাক্ষরে প্রকাশিত লেখন এবং বৈকালী–র সূচনা। পরের গ্রীষ্মে শিলং পাহাড়ে যোগাযোগ উপন্যাস রচনায় নিমগ্ন কবি তড়িঘড়ি কলকাতায় ফিরলেন দীর্ঘলালিত সংকল্প পূর্বভারতীয় দ্বীপপুঞ্জের সঙ্গে ভারতের পূর্বযোগসূত্র পুনঃস্থাপনের উদ্দেশ্যে। সে যাত্রার বিবরণও সুদীর্ঘ এবং বিচিত্র। তখন আধুনিক বাংলাসাহিত্যে নবীন লেখকদের রচনা অশ্লীলতার দায়ে সমালোচিত। দেশে ফিরে দু’-পক্ষকে নিয়ে বিচারকের আসনে রবীন্দ্রনাথকেই বসতে হল। হিবার্ট লেকচার দেওয়ার জন্য রওনা হয়েও সিংহল থেকেই ফিরলেন। ইতিমধ্যে যোগাযোগ-এর সমান্তরালে শেষের কবিতা লেখাও শেষ করেছিলেন। কলকাতায় চিকিৎসাকালীন অবস্থানে মহুয়া-র রচনা শুরু।
নামরবিজীবনী ১০
লেখকপ্রশান্তকুমার পাল
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৫২৪
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139789354254253
মুদ্রণ দেশIndia
ওজন790.0
মাপ161 × 246 × 0.00

লেখক পরিচিতি

প্রশান্তকুমার পাল

প্রশান্তকুমার পাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

প্রশান্তকুমার পাল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রবিজীবনী ১০

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading