রবিজীবনী ২ — প্রশান্তকুমার পাল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রবিজীবনী ২
পছন্দের তালিকায় রাখুন

রবিজীবনী ২

লেখক: প্রশান্তকুমার পাল || Prashanta Kumar Pal
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,০৫০৳১,২০০-১৩%

সাশ্রয় ৳১৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘একজন অমৃতপুত্রকে আমরা তখনই আবার সহজভাবে তার মর্ত্য-রূপে ভাবতে পারি যখন সময়ের ব্যবধানে অনেক অবান্তর সঞ্চয় ঝরে পড়ে, আবার সমস্ত তথ্য প্রকাশিত হবারও বাধা থাকে না। রবীন্দ্রনাথকে তাই অপেক্ষা করতে হবে হয...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২৮২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

‘একজন অমৃতপুত্রকে আমরা তখনই আবার সহজভাবে তার মর্ত্য-রূপে ভাবতে পারি যখন সময়ের ব্যবধানে অনেক অবান্তর সঞ্চয় ঝরে পড়ে, আবার সমস্ত তথ্য প্রকাশিত হবারও বাধা থাকে না। রবীন্দ্রনাথকে তাই অপেক্ষা করতে হবে হয়তো দীর্ঘকাল অন্তত যতদিন না রবীন্দ্রজীবনী পরিবর্তিত হবার পরেও নতুন তথ্য নিয়ে অনুরূপ গ্রন্থ আরো বেরোয়।’ ৪০ বছর আগের সেই যে লিখেছিলেন বুদ্ধদেব বসু সেই অপেক্ষায় যেন যোগ্য অবসান ঘটালেন প্রশান্তকুমার পাল তার রবিজীবনী গ্রন্থে। নতুনতর দৃষ্টিভঙ্গি থেকে, নবতর তথ্যের মিশেল ঘটিয়ে, যুক্তিসিদ্ধ ভাবে যাবতীয় তথ্য যাচাই করে, একটির-পর-একটি খণ্ডে তিনি তুলে ধরে চলেছেন এ-যাবৎ অনাবিষ্কৃত এক মর্ত্য-রূপী রবীন্দ্রনাথকে। উচ্ছ্বাসের বাষ্পে অস্পষ্ট নয় সেই মূর্তি, কবিকৃত ভাষ্যে খণ্ড নয় তার স্বরূপ। কবিকেও যে জীবনচরিতে খুঁজে পাওয়া সম্ভব, সে-কথা জানাতেই প্রশান্তকুমার পালের ‘রবিজীবনী’। দ্বিতীয় খন্ড 1285 থেকে 1291 (1878-1885) পর্যন্ত রবীন্দ্রজীবনের সাতটি বছরের অনুপুঙ্খ বিবরণ। তিনি আই. সি. এস. পরীক্ষা দেওয়ার ঘোষিত উদ্দেশ্য নিয়ে প্রথমবার বিলাত-যাত্রা করেছিলেন, সেই উদ্দেশ্য সফল হয়নি। কিন্তু যে মূর্তিকারের হাতে বাংলাদেশের মাটি দিয়ে তার চেহারার আদল গড়ে উঠেছিল, বিলাতে পৌঁছে তাতে আরম্ভ হলো ‘বিদিশি কারিগরি’। প্রচলিত প্রথা ও সংস্কারের বিপরীতে চলার শুরু তখন থেকেই। ‘য়ুরোপ-যাত্রী কোন বঙ্গীয় যুবকের পত্র’ জ্যেষ্ঠাগ্রজ দ্বিজেন্দ্রনাথের সঙ্গে তর্কে-বিতর্কে মুখর হয়ে উঠেছিল, বর্তমান পর্বে তার শেষ হয়েছে সাহিত্যাগ্রজ বঙ্কিমচন্দ্রের সঙ্গে সত্যের সংজ্ঞা নিয়ে বিতর্ক বিরোধিতার উত্তেজনায়। অন্যের দ্বারা নিরূপিত সত্যকে তিনি গ্রহণ করবেন না, নিজের বিচার বুদ্ধি অনুভবে তাকে উদ্বোধিত করে নেবেন নিজের ও সকলের মধ্যে - তার জীবনব্যাপী সাধনার তখনই সূত্রপাত। এরইমধ্যে তিনি প্রথাগত রাগরাগিনীকে ভাব প্রকাশের কাজে লাগিয়েছেন, কবিতায় প্রবর্তিত করেছেন ‘হৃদয়ের ছন্দ’। নতুন বৌঠান কাদম্বরী দেবীর আনুগত্য করতে গিয়ে যেটুকু বন্ধন মেনে চলতে হত, তার বেদনাদায়ক আত্মহনন সেই শৃঙ্খল থেকে মুক্তি দিয়েছে রবীন্দ্রনাথকে - কৈশোরের হৃদয়ারণ্য থেকে উত্তরণ ঘটেছে যৌবনের রাজপথে।
নামরবিজীবনী ২
লেখকপ্রশান্তকুমার পাল
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা২৮২
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170662396
মুদ্রণ দেশIndia
ওজন478.0
মাপ161 × 246 × 20.54

লেখক পরিচিতি

প্রশান্তকুমার পাল

প্রশান্তকুমার পাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

প্রশান্তকুমার পাল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রবিজীবনী ২

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading