আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
রবিজীবনী ৮
লেখক: প্রশান্তকুমার পাল || Prashanta Kumar Pal
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৩১৫৳১,৫০০-১২%
সাশ্রয় ৳১৮৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
রবিজীবনীর অষ্টম খণ্ড প্রকাশিত হল। এই খণ্ডের পরিধি ১৩২৭-২৯ বঙ্গাব্দ [1920-23]। এর কিছু আগেই পঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে শাসক ইংরেজের বর্বরতা প্রত্যক্ষ করেও গান্ধীজি-সহ সমস্ত ভারতীয় রাজনৈতিক নেতা শাস্ত...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৩৪০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
রবিজীবনীর অষ্টম খণ্ড প্রকাশিত হল। এই খণ্ডের পরিধি ১৩২৭-২৯ বঙ্গাব্দ [1920-23]। এর কিছু আগেই পঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে শাসক ইংরেজের বর্বরতা প্রত্যক্ষ করেও গান্ধীজি-সহ সমস্ত ভারতীয় রাজনৈতিক নেতা শাস্তির ভয়ে নির্বীর্যতার প্রতীক হয়ে নির্বাক ছিলেন, তখন একজন কবি হয়েও রবীন্দ্রনাথ প্রচণ্ড ঘৃণায় ইংল্যান্ডের তথা ভারতের সম্রাট পঞ্চম জর্জের দেওয়া ‘স্যার’ উপাধি পরিত্যাগ করে ভাইসরয় চেম্স্ফোর্ডের কাছে একটি অগ্নিগর্ভ পত্র প্রেরণ করেন। ইংরেজ তার সাম্রাজ্যবাদী ঔদ্ধত্যে সেই চিঠিকে আনুষ্ঠানিকভাবে অবজ্ঞা করে—সরকারিভাবে রবীন্দ্রনাথ আজীবন ‘স্যার’ই থেকে যান—কিন্তু সমগ্র বিশ্বে এই পত্র মানবিকতার দলিল হয়ে ইংরেজের সভ্যতাগর্বকে ধিক্কার দিয়েছে। জাতীয়তাবাদের সংকীর্ণতাকে অতিক্রম করে সকল জাতি ও সংস্কৃতিকে মিলনবন্ধনে আবদ্ধ করার উদ্দেশ্যে 23 Dec 1918 তারিখে রবীন্দ্রনাথ ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেছিলেন। এর আদর্শ প্রচারকল্পে তিনি ভারতের বিস্তীর্ণ অঞ্চল পরিভ্রমণ করেন। এই আদর্শ বিদেশেও প্রচার করার উদ্দেশ্য ছিল তাঁর। তাই গান্ধীজির আমন্ত্রণে 1920-র প্রথমে তিনি যখন আমেদাবাদ ও বোম্বাই ভ্রমণ করছিলেন, তখন পার্শি বণিক বোমানজির নির্বন্ধাতিশয্যে তিনি ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন জালিয়ানওয়ালাবাগের ঘটনার তদন্তের ফলাফল হান্টার কমিশন রিপোর্টের আকারে পার্লামেন্টের বিবেচ্য ছিল। বোমানজির উদ্দেশ্য ছিল, এই সময়ে ইংল্যান্ডে রবীন্দ্রনাথের বিবেকী উপস্থিতি সম্ভবত পার্লামেন্টের আলোচনাকে প্রভাবিত করবে। তাঁর আশা পূর্ণ হয়নি, ইংরেজ নীতিনির্ধারকেরা অপরাধীদের গুরুপাপে লঘুদণ্ড বিধান করে। রবীন্দ্রনাথ ধিক্কারে ইংল্যান্ড ছেড়ে মহাদেশীয় য়ুরোপে চলে যান। রবীন্দ্রনাথের মিলনবাণী তাঁরাই সাদরে গ্রহণ করলেন। এই সমাদর প্রত্যক্ষ করে রবীন্দ্রনাথের যে পরিকল্পনা সীমাবদ্ধ ছিল ‘A Centre of Indian Culture’ গড়ে তোলাতে, তা-ই পরিবর্ধিত হল ‘An Appeal for an International University’-তে, তিনি চাইলেন এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে যার আদর্শ হবে ‘যত্র বিশ্বং ভবত্যেকনীড়ম্’। এর বিপুল ভার নিজের ক্ষমতায় বহন করা কঠিন জেনে তিনি পরিষদ-সভা প্রতিষ্ঠা করে বিশ্বভারতীকে তুলে দিলেন সাধারণের হাতে। প্রধানত এই প্রয়াসের প্রাথমিক ইতিহাসটি বর্তমান খণ্ডের তিনটি অধ্যায়ে যথাসাধ্য বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।
| নাম | রবিজীবনী ৮ |
|---|---|
| লেখক | প্রশান্তকুমার পাল |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৩৪০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177561418 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 540.0 |
| মাপ | 161 × 246 × 23.89 |
লেখক পরিচিতি
প্রশান্তকুমার পাল
প্রশান্তকুমার পাল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
প্রশান্তকুমার পাল-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই