আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
রবীন্দ্রনাথ - সৃষ্টির উজ্জ্বল স্রোতে
লেখক: উজ্জ্বলকুমার মজুমদার || Ujjwal Kumar Majumdar
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৫০৳৪০০-১৩%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
রবীন্দ্রনাথের বিচিত্র সৃষ্টিকর্ম তথা রবীন্দ্রনাথকে মনিয়েই উজ্জ্বলকুমার মজুমদারের এই মনস্বিতাদীপ্ত গ্রন্থ। ‘মানসী’, ‘পূরবী’, ও অন্ত্যপর্বের ‘প্রান্তিক’ থেকে ‘জন্মদিন’ পর্যন্ত কাব্যগুলিকে কেন্দ্রে রেখে...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২১৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
রবীন্দ্রনাথের বিচিত্র সৃষ্টিকর্ম তথা রবীন্দ্রনাথকে মনিয়েই উজ্জ্বলকুমার মজুমদারের এই মনস্বিতাদীপ্ত গ্রন্থ। ‘মানসী’, ‘পূরবী’, ও অন্ত্যপর্বের ‘প্রান্তিক’ থেকে ‘জন্মদিন’ পর্যন্ত কাব্যগুলিকে কেন্দ্রে রেখে অন্তর্গত কবি-চরিত্রকে নিজস্ব এক দৃষ্টিকোণ থেকে উন্মোচনের সূত্রে এসে পড়েছে অন্যান্য কবি-দার্শনিক এমন-কি বৈজ্ঞানিকদের ভাবনা-চিন্তার তুলনাও। এসে পড়েছে সমকাল ও উত্তরকালের কবিদের উপর প্রসারিত রবিচ্ছায়ার কথা, পরিবর্তিত বিশ্বে তাকে অতিক্রমের প্রয়াসের কথাও। রবীন্দ্রনাথ-ব্যবহৃত ‘চিরমানব’ ও ‘মহামানব’ শব্দদুটির প্রয়োগগত তাৎপর্য, কাব্যে ও নাটকে ব্যবহৃত কিছু প্রতীকের বহুমাত্রিক বিশ্লেষণ, চতুরঙ্গ ও যোগাযোগ উপন্যাসে চিত্রকল্প ও তুলনামূলক অলঙ্কারের ব্যঞ্জনাধর্মিকতার। রহস্যমোচন-রবীন্দ্র-সৃষ্টি বিষয়ক আলোচনার ক্ষেত্রে এ-গ্রন্থের গুরুত্বকে স্পষ্টতর করবে। অন্যান্য যেসব প্রবন্ধ এই গ্রন্থে, তার মধ্যে রয়েছে, গল্পকার রবীন্দ্রনাথের নানা দিক নিয়ে আলোচনা, শিল্পী রবীন্দ্রনাথের জীবনে রামায়ণের ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব, চৈতন্যদেবের সাহিত্যিক ও ধর্মীয় প্রভাবের ব্যাপ্তি ও সীমাবদ্ধতা, রবীন্দ্রসাহিত্যে শিশুলীলার তাৎপর্য, মৃত্যু ও শিশুর গূঢ় সম্পর্ক। আলোচনার গুণে বিশ্লেষণের দক্ষতায় এ-গ্রন্থের প্রতিটি প্রবন্ধই স্বয়ম্প্রভ, সরস, সাহিত্যগুণধর্মী। প্রথাগত অ্যাকাডেমিক পদ্ধতির প্রতিবাদ যেন এই প্রবন্ধমালা। একদিকে যেমন রবীন্দ্র-সাহিত্যনির্ভর বিচার-বিশ্লেষণ, অন্যদিকে তেমনই রবীন্দ্রবিষয়ক বহু বিচিত্র তথ্যসমাবেশও এই উজ্জ্বল গ্রন্থে। রবীন্দ্ৰনাটক বিষয়ে বিদেশী সংবাদপত্রের অজানা বিবরণ, শিক্ষক রবীন্দ্রনাথের সাহিত্যের ক্লাসের চেহারা-চরিত্র, শ্রীনিকেতন-প্রতিষ্ঠার সূচনায় রবীন্দ্রনাথ-এল্মহার্স্ট-ডরোথির সম্পর্কের অজানা দিক, বিসর্জন বা স্যাক্রিফাইস নাটকের চলচ্চিত্ররূপ—এমনতর বহু বিষয় এই পর্বের আলোচনাকে করে তুলেছে কৌতূহলকর। সাধারণ পাঠক থেকে রবীন্দ্ৰজিজ্ঞাসু—প্রত্যেকের জিজ্ঞাসা ও পিপাসা মেটাবে এই ব্যতিক্রমী আলোচনা-গ্রন্থ।
| নাম | রবীন্দ্রনাথ - সৃষ্টির উজ্জ্বল স্রোতে |
|---|---|
| লেখক | উজ্জ্বলকুমার মজুমদার |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২১৬ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788172151218 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 309.0 |
| মাপ | 140 × 215 × 16.72 |
লেখক পরিচিতি
উজ্জ্বলকুমার মজুমদার
উজ্জ্বলকুমার মজুমদার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
উজ্জ্বলকুমার মজুমদার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই