রবীন্দ্রনাথ : জীবন ও কর্মকাণ্ড — শান্তনু বসু

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রবীন্দ্রনাথ : জীবন ও কর্মকাণ্ড
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

রবীন্দ্রনাথ : জীবন ও কর্মকাণ্ড

লেখক: শান্তনু বসু || Santanu Bose
প্রকাশনী: Abhijan || অভিযান পাবলিশার্স

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৭৫৳৫৪০-১২%

সাশ্রয় ৳৬৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ : পার্থপ্রতিম দাস রবীন্দ্রনাথের জীবন ও কর্মকাণ্ড সমুদ্রের মতো। তাঁকে জানবার জন্য বাঙালি আকুল। কিন্তু উপায় কী? হয় বিপুল পাঠের মধ্যে দিয়ে যেতে হবে, নয়তো বেশিটাই বাদ দিয়ে পড়তে হবে সংক্ষিপ্তসার। ...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৪সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রচ্ছদ : পার্থপ্রতিম দাস রবীন্দ্রনাথের জীবন ও কর্মকাণ্ড সমুদ্রের মতো। তাঁকে জানবার জন্য বাঙালি আকুল। কিন্তু উপায় কী? হয় বিপুল পাঠের মধ্যে দিয়ে যেতে হবে, নয়তো বেশিটাই বাদ দিয়ে পড়তে হবে সংক্ষিপ্তসার। এতে অনেকেই পিছিয়ে যান অথবা সঠিক তথ্যটি জানতে বইয়ের পাহাড় হাতড়াতে থাকেন। এই বইয়ে কম কথায় রবীন্দ্রজীবনের প্রায় সবটাই রাখা হল। এত সরল, সাবলীল ভঙ্গীতে রবীন্দ্রজীবনকে জানাবার প্রচেষ্টা এই প্রথম। পরিশিষ্টটিও প্রয়োজনীয় এবং অভিনব। তাই 'রবীন্দ্রনাথ: জীবন ও কর্মকাণ্ড' সব বাঙালির জন্য। রবীন্দ্রজীবনের নানা দিককে স্তরে-উপস্তরে বিন্যস্ত করে এই গ্রন্থে মেলে ধরা হয়েছে। বইয়ের মূল অংশ ও পরিশিষ্টাংশ মিলিয়ে খুব সহজেই তাঁর সৃষ্টিশীল জীবনের যে কোনো উল্লেখযোগ্য সময় বা কর্মকাণ্ড সম্বন্ধে জানতে পারা যাবে। এ কথা অনস্বীকার্য যে, এই আয়তনের কোনো গ্রন্থে সমগ্র রবিজীবনকে বিস্তারিত ভাবে মেলে ধরা সম্ভব নয়। তা সত্ত্বেও এই বই পড়লে বৈচিত্রময় রবীন্দ্রজীবনের প্রায় সবদিক সম্বন্ধে যে একটা পরিস্কার ধারণা তৈরি হবে, একথা নিশ্চিত ভাবে বলা যায়। বাঙালির চিরকালীন গর্বের রবীন্দ্রজীবনে আগ্রহী যে কোনো মানুষের প্রথম পদক্ষেপ হিসেবে শান্তনু বসুর লেখনীতে এক অভিনব সংযোজন 'রবীন্দ্রনাথ: জীবন ও কর্মকাণ্ড'। লেখক পরিচিতি : জন্ম কলকাতায়। বাবা সুনন্দন বোস, মা বাসন্তী বোস। মফস্সল শহরে বেড়ে ওঠা। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করলেও, গানবাজনার প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণ থেকে সেটাকেই পেশা হিসেবে বেছে নেন। কিংবদন্তী মান্না দে-র সঙ্গে শতাধিক গানে কাজ করেছেন। চিত্রপরিচালক তরুণ মজুমদারের 'ভালবাসার বাড়ি' সিনেমার সঙ্গীত পরিচালক। কাজ করেছেন 'আলো', 'চাঁদের বাড়ি' প্রভৃতি ছবিতেও। পেয়েছেন 'গোল্ড ডিস্ক'সহ বেশ কিছু পুরস্কার ও সম্মান। ২০০৯ সালে আনন্দবাজার পত্রিকায় প্রথম লেখা প্রকাশ হয়। তারপরে অন্যান্য বেশ কিছু পত্র-পত্রিকায়। শান্তনু রবীন্দ্রনাথকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেন। এবং সেখান থেকেই প্রথম এই বই লেখার ভাবনা।
নামরবীন্দ্রনাথ : জীবন ও কর্মকাণ্ড
লেখকশান্তনু বসু
প্রকাশনীAbhijan || অভিযান পাবলিশার্স
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

শান্তনু বসু

শান্তনু বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শান্তনু বসু-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Abhijan || অভিযান পাবলিশার্স
Abhijan || অভিযান পাবলিশার্স

Abhijan || অভিযান পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Abhijan || অভিযান পাবলিশার্স-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রবীন্দ্রনাথ : জীবন ও কর্মকাণ্ড

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading