রবীন্দ্রনাথ, রবীন্দ্রসংগীত ও শৈলজারঞ্জন — অনুত্তমা ঘোষ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রবীন্দ্রনাথ, রবীন্দ্রসংগীত ও শৈলজারঞ্জন
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

রবীন্দ্রনাথ, রবীন্দ্রসংগীত ও শৈলজারঞ্জন

লেখক: অনুত্তমা ঘোষ || Anuttama Ghosh
প্রকাশনী: anustup

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭০০৳৮০০-১৩%

সাশ্রয় ৳১০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সম্পাদনা : অনুত্তমা ঘোষ ও শমীক ঘোষ রবীন্দ্রসংগীতের জগৎ এই ২০২৬ সালেও বাঙালির সংস্কৃতির একটি অতিগুরুত্বপূর্ণ চিহ্ন এবং ধারা বহন করে চলেছে, যা দ্বিধা বিভক্ত এই বাংলার যুগ্ম সংস্কৃতির দ্যোতক। আর এই রবীন্...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৩সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সম্পাদনা : অনুত্তমা ঘোষ ও শমীক ঘোষ রবীন্দ্রসংগীতের জগৎ এই ২০২৬ সালেও বাঙালির সংস্কৃতির একটি অতিগুরুত্বপূর্ণ চিহ্ন এবং ধারা বহন করে চলেছে, যা দ্বিধা বিভক্ত এই বাংলার যুগ্ম সংস্কৃতির দ্যোতক। আর এই রবীন্দ্রগান নিয়ে সুখ-দুঃখের বিপুল ঘটনাবলি সমাবেশ রবীন্দ্রনাথের সময় থেকে আজ পর্যন্ত ঘটে চলেছে। দিনেন্দ্রনাথের শান্তিনিকেতন ছেড়ে চলে আসা, ব্রাত্যজনের রুদ্ধসংগীত, শান্তিদেব ঘোষ-এর ভিন্নমত-এসব তো আছেই, সেইসঙ্গে রবীন্দ্রসংগীতের গায়কী, যন্ত্রের ব্যবহার এবং স্বরলিপি-নির্ভরতা নিয়ে নানা মুনির নানা মত। ফলে এই গ্রন্থটিও সেখানে আর একটি শিশির বিন্দু হয়ে রইল, যা দেখা হয় নাই বলা যাবে না। --------------------------------- ২০২০ সালের ২০ জুলাই রবীন্দ্রসংগীতের আচার্য শৈলজারঞ্জন মজুমদারের জন্মের একশো পঁচিশ বছর পূর্ণ হল। রসায়নশাস্ত্রের এই কৃতী ছাত্র ও অধ্যাপক পরবর্তীকালে নিজগুণে রবীন্দ্রনাথের পরম স্নেহাস্পদ হয়ে ওঠেন ও দিনেন্দ্রনাথ ঠাকুরের মতোই রবীন্দ্রসংগীতের অন্যতম মুখ্য ভান্ডারী হয়ে ওঠেন। এই কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিক্ষকের প্রাসঙ্গিকতা আজও অম্লান। তাঁর একটি সাক্ষাৎকার-নির্ভর প্রবন্ধ, একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ এবং অন্য কয়েকটি সাক্ষাৎকার এই গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে। এই প্রস্থের অন্যতম প্রধান সম্পদ শৈলজারঞ্জনের একটি এযাবৎ অপ্রকাশিত সাক্ষাৎকার, যেখানে তিনি তাঁর কর্মজীবনের বিভিন্ন অম্লমধুর স্মৃতি রোমন্থন করেছেন। এই গ্রন্থটিতে শৈলজারঞ্জন তাঁর ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র এবং রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি নিজের কথায় বলেছেন। যাঁর রবীন্দ্রসংগীত নিয়ে চর্চা করেন, রবীন্দ্রসংগীত যাঁদের জীবনের কেন্দ্রবিন্দুতে অবস্থিত, যাঁরা রবীন্দ্রনাথের বিষয়ে ও তাঁর গানের বিষয়ে বিভিন্ন অজানা তথ্য জানতে চান 'তাঁদের কাছে এ বই অপরিহার্য।
নামরবীন্দ্রনাথ, রবীন্দ্রসংগীত ও শৈলজারঞ্জন
লেখকঅনুত্তমা ঘোষ
প্রকাশনীঅনুস্টুপ || anustup
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

অনুত্তমা ঘোষ

অনুত্তমা ঘোষ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অনুত্তমা ঘোষ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

অনুস্টুপ || anustup
অনুস্টুপ || anustup

অনুস্টুপ || anustup প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

অনুস্টুপ || anustup-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রবীন্দ্রনাথ, রবীন্দ্রসংগীত ও শৈলজারঞ্জন

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading