রচনাসংগ্রহ (১-২) - সরলাবালা সরকার — সরলাবালা সরকার

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রচনাসংগ্রহ (১-২) - সরলাবালা সরকার
পছন্দের তালিকায় রাখুন

রচনাসংগ্রহ (১-২) - সরলাবালা সরকার

লেখক: সরলাবালা সরকার || Saralabala Sarkar
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩,৫০০৳৪,০০০-১৩%

সাশ্রয় ৳৫০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সরলাবালা সরকারের বহুমুখী সাহিত্যপ্রতিভার পরিচয় অল্প কথায় দেওয়া সহজ নয়। যে-সময়ে মেয়েদের লেখাপড়া শেখা ছিল অপরাধ, সেই সময়ে একটি গৃহবধূ কোনরকম বিদ্রোহ বা বিপ্লব না ঘটিয়ে নিজেকে শিক্ষিত করে তুলে এ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৮৯৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সরলাবালা সরকারের বহুমুখী সাহিত্যপ্রতিভার পরিচয় অল্প কথায় দেওয়া সহজ নয়। যে-সময়ে মেয়েদের লেখাপড়া শেখা ছিল অপরাধ, সেই সময়ে একটি গৃহবধূ কোনরকম বিদ্রোহ বা বিপ্লব না ঘটিয়ে নিজেকে শিক্ষিত করে তুলে একখানি অসামান্য গ্রন্থ রচনা করেছিলেন। সরলাবালা সেই স্বয়ংশিক্ষিতা আত্মজীবন-রচয়িত্রী রাসসুন্দরী দেবীর পৌত্রী। দীর্ঘ সত্তর বছর ধরে তিনি সাহিত্যচর্চা করেছেন। বাংলা সাহিত্যক্ষেত্রে যখন তিনি আসেন তখন বঙ্কিমচন্দ্রের যুগ প্রায় অস্তমিত, রবীন্দ্রনাথ মধ্য-গগনে, শরৎচন্দ্রের উদয় হয়নি। সাহিত্যের প্রতি প্রগাঢ় নিষ্ঠা তাঁর তো ছিলই, সেইসঙ্গে তাঁর আসন ছিল ঘোষ ও সরকার পরিবারের পত্রিকা-জগতের মাঝখানে। জন্মসূত্রে চিত্তবিকাশের অনুকূল দুটি অভিজাত পরিবারের সঙ্গে সরলাবালা যুক্ত ছিলেন। বিবাহসূত্রে তিনি যে-পরিবারে এলেন সেখানেও ছিল সাহিত্যচর্চার মনোরম পরিবেশ। তাঁর অন্যতম প্রিয় বিষয় ছিল রবীন্দ্রসাহিত্য। তাঁর কন্যা নির্ঝরিণী সরকার লিখেছেন, ‘আমার মা আর পিসীমা সর্বদাই কবির লেখা নিয়ে আলোচনা করতেন...যেন কবি তাঁদের একজন ঘরের লোক, একজন পরমাত্মীয়।’ অপরদিকে স্বদেশসেবায় উৎসর্গীকৃতপ্রাণ বাংলার বিপ্লবী তরুণ সম্প্রদায়ের কাছে সরলাবালা ছিলেন মাতৃস্বরূপা। তাঁর নিজের ভাষায়, ‘এরাই আমার উপাস্য বালগোপাল।’ বাংলা সাহিত্যে যে অল্প কয়েকখানি শোককাব্য লেখা হয়েছে সরলাবালার ‘প্রবাহ’ তার মধ্যে উল্লেখযোগ্য। প্রধানত কবিরূপে প্রতিষ্ঠিত হলেও তাঁর প্রতিভা ছিল বহুমুখী। প্রকাশিত দশটি গ্রন্থের মধ্যে কাব্যগ্রন্থের সংখ্যা মাত্র দুটি। এছাড়া রয়েছে ‘গল্পসংগ্রহ’; শ্রীরামকৃষ্ণ সঙঘ প্রতিষ্ঠার ইতিহাস; ভগিনী নিবেদিতার প্রথম বাংলা জীবনচরিত; নানা স্বাদের শিশুপাঠ্য রচনা; একখানি অতি-সুখপাঠ্য স্মৃতিকথা এবং একাধিক প্রবন্ধগ্রন্থ। স্বদেশ ও সাহিত্যের সঙ্গে সমাজ, বিশেষ করে নারীজীবনের নিষ্ঠুর অপচয় তাঁকে চিন্তাসমৃদ্ধ নিবন্ধ রচনায় উদ্বুদ্ধ করেছিল। বিষয়ের বৈচিত্র্যে, মননের স্বাতন্ত্রে ও ভাষার সজীবতায় তাঁর প্রতিটি রচনা উজ্জ্বল ও আন্তরিক। সরলাবালার গ্রন্থগুলির অধিকাংশই এখন দুষ্প্রাপ্য। সেই অভাব মেটাবার জন্য এই রচনাসংগ্রহের পরিকল্পনা। গ্রন্থাকারে প্রকাশিত ও সাময়িকপত্রে ছড়িয়ে থাকা তাঁর যাবতীয় রচনা দুই খণ্ডে সন্নিবেশিত হয়েছে। লেখিকার জীবনপঞ্জী ও বিস্তারিত রচনা-পরিচিতি ছাড়াও প্রথম খণ্ডে মুদ্রিত হয়েছে বারোজন বিশিষ্ট ব্যক্তির লেখা সরলাবালার জীবন ও সাহিত্য-সংক্রান্ত মূল্যবান আলোচনা। এই প্রথম তাঁর সমস্ত রচনা একসঙ্গে প্রকাশিত হল। রচনাসংগ্রহের প্রথম খণ্ডে সন্নিবেশিত হয়েছে লেখিকার কাব্যগ্রন্থ, গল্পসংগ্রহ, শিশুসাহিত্য ও স্মৃতিকথা। দুটি কাব্যগ্রন্থ ‘প্রবাহ’ ও ‘অর্ঘ্য’; অর্ধশতাধিক ছোটগল্পের মধ্যে ‘গল্পসংগ্রহ’র যাবতীয় গল্প এবং গ্রন্থাকারে অসঙ্কলিত পনেরোটি গল্প; নাটিকা ‘ছায়া-ছবি’; ‘পিনকুর ডাইরি’, রূপকথা-সহ শিশুদের জন্য লেখা সমস্ত অগ্রন্থিত রচনা এবং স্মৃতিকথা ‘হারানো অতীত’ ও আরও কিছু সঙ্কলিত স্মৃতিরচনা। রচনাসংগ্রহের দ্বিতীয় খণ্ডে সন্নিবেশিত হয়েছে লেখিকার মননসমৃদ্ধ গ্রন্থ ও প্রবন্ধগুলি। ‘নিবেদিতা’ ও ‘কুমুদনাথ’-সহ তিনখানি জীবনচরিত; শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠার তথ্যসমৃদ্ধ ইতিহাস ‘স্বামী বিবেকানন্দ ও শ্রীশ্রীরামকৃষ্ণ সঙ্ঘ’; ‘সাহিত্য-জিজ্ঞাসা’ ও ‘মনুষ্যত্বের সাধনা’ শীর্ষক প্রবন্ধ-সঙ্কলন ছাড়াও গ্রন্থাকারে অপ্রকাশিত বিভিন্ন বিষয় নিয়ে লেখা পঁচাত্তরটি প্রবন্ধ।
নামরচনাসংগ্রহ (১-২) - সরলাবালা সরকার
লেখকসরলাবালা সরকার
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা১৮৯৬
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139789350405406
মুদ্রণ দেশIndia
ওজন2514.0
মাপ161 × 246 × 113.74

লেখক পরিচিতি

সরলাবালা সরকার

সরলাবালা সরকার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সরলাবালা সরকার-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রচনাসংগ্রহ (১-২) - সরলাবালা সরকার

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading