রচনাসংগ্রহ ২ (প্রিন্ট আউট) — দিলীপকুমার রায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রচনাসংগ্রহ ২ (প্রিন্ট আউট)
পছন্দের তালিকায় রাখুন

রচনাসংগ্রহ ২ (প্রিন্ট আউট)

লেখক: দিলীপকুমার রায় || Dilip Kumar Ray
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬১৫৳৭০০-১২%

সাশ্রয় ৳৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
দিলীপকুমার রায়ের জীবন বহুধা-বিস্তৃত—তিনি সঙ্গীতজ্ঞ, গায়ক, স্বয়ং সুরকার-গীতিকার, অধ্যাত্মরসপিপাসু, ‘অঘটন’-এ বিশ্বাসী, ‘আকুমার যশঃ’বিশিষ্ট বিশ্বপ্রেমী, জগৎসন্ধানী মরমী, গৌরবান্বিত সাহিত্যসেবী, বন্ধুব...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৮৭৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

দিলীপকুমার রায়ের জীবন বহুধা-বিস্তৃত—তিনি সঙ্গীতজ্ঞ, গায়ক, স্বয়ং সুরকার-গীতিকার, অধ্যাত্মরসপিপাসু, ‘অঘটন’-এ বিশ্বাসী, ‘আকুমার যশঃ’বিশিষ্ট বিশ্বপ্রেমী, জগৎসন্ধানী মরমী, গৌরবান্বিত সাহিত্যসেবী, বন্ধুবৎসল, রসিক সুজন, প্রবল আত্মাভিমানী, আত্মসচেতন, অরবিন্দ শিষ্য, দেশসেবক অথচ সন্ন্যাসী। আরও বহু বিশেষণে তাঁকে আমরা বিশেষায়িত করতে পারি। তিনি যা দিয়েছেন, তার চেয়ে তিনি মহৎ। তাঁর সমগ্র জীবন তথা সাহিত্য, সঙ্গীত, কাব্য—সব কিছু একটা অখণ্ড অধ্যাত্ম চেতনায় বিধৃত এবং নিত্য সত্যানুসন্ধানে ব্যাপ্ত। সব মিলিয়ে দিলীপকুমার এক বিশ্বতোমুখী প্রতিভা। তবু একথা অস্বীকার করার উপায় নেই যে, তাঁর সৃষ্টি পরম পূর্ণতা পেয়েছে তাঁর গানে। শুধু তাই নয়, আহৃত ও উপলব্ধ সঙ্গীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ব্যাপারেও তাঁর একটা বিশিষ্ট ভূমিকা ছিল। সঙ্গীত যদি তাঁর প্রথম প্রেম ও প্রথম পরিচয় হয়, তাহলে দিলীপকুমারের দ্বিতীয় পরিচয় তিনি একজন স্বকীয় সাধনায় উত্তীর্ণ প্রথম শ্রেণীর সাহিত্যিক। গানের জগৎ থেকে তিনি উঠে আসেন সাহিত্যের জগতে। বাংলা-ইংরেজি বই মিলে তাঁর বইয়ের সংখ্যা শতাধিক। এর মধ্যে উপন্যাস, কবিতা, সঙ্গীত, ভ্রমণকাহিনী, রমন্যাস, অলৌকিক কাহিনীর বিচিত্র বিষয়-বিন্যাস। একথা বলতেই হবে যে, তাঁর বেশির ভাগ রচনাই চরিত্রে মিস্টিক বা অধ্যাত্মভাববহ। আধুনিক জীবনের মধ্যেই অলৌকিক উপস্থিতির বিচিত্র অনুভবে তাঁর সাহিত্যসৃষ্টি স্পন্দিত। এর মধ্যে কাহিনীর চেয়ে মানসিক আত্ম-সচেতনতা, ভবিষ্যৎ-জীবনের রূপরেখা, সৃষ্টির আঙ্গিক-বৈশিষ্ট্য এবং ঈশ্বরের পরম উপস্থিতি পাঠক ক্ষণে ক্ষণে উপলব্ধি করেন। বাংলা সাহিত্যে ঠিক এমনতরো বিষয়-বিন্যাস আমরা পূর্বে লক্ষ করিনি। দিলীপকুমার রায় রচনাসমগ্র-এর এই দ্বিতীয় খণ্ডে সংকলিত হল পাঁচটি গ্রন্থ: দুটি স্মৃতিকথা (‘স্মৃতিচারণ’ ৩য় পর্ব এবং ‘উদাসী দ্বিজেন্দ্রলাল’), একটি ভ্রমণকাহিনী (‘ভূস্বর্গ চঞ্চল’), একটি উপন্যাস (‘ভাবি এক হয় আর’) এবং একটি ধর্মোন্যাস (‘অঘটনের ঘটা’)। এই পাঁচটি গ্রন্থের মূল উপজীব্য অন্তরঙ্গ ও আশ্চর্য রং-বাহারে রমণীয় স্মৃতি, শিল্পরূপময় ভ্রমণ, প্রথম মহাযুদ্ধের সময়বর্তী প্রেক্ষাপট এবং রূপ-অরূপের মেলবন্ধনে জীবনের বর্ণময় প্রকাশ।
নামরচনাসংগ্রহ ২ (প্রিন্ট আউট)
লেখকদিলীপকুমার রায়
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৮৭৮
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177562743
মুদ্রণ দেশIndia
ওজন1124.0
মাপ161 × 246 × 54.95

লেখক পরিচিতি

দিলীপকুমার রায়

দিলীপকুমার রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

দিলীপকুমার রায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রচনাসংগ্রহ ২ (প্রিন্ট আউট)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading