আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রাহুরগ্রাস : A Fiction on Sati Daha
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৪০৳৩০০-২০%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
হালিশহরের পাহাড় আর গাছগাছালির ফাঁকফোকর দিয়ে সূর্য উঠেছে। ঝাঁকে ঝাঁকে পাখিরা বেরিয়ে পড়েছে খাবারের খোঁজে। জগদম্বা দৌড়াতে দৌড়াতে বড্ড হাঁপিয়ে উঠেছে। আর পারছে না। কিছুদূর এগোলেই রাজচন্দ্রের অঞ্চলে ...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
হালিশহরের পাহাড় আর গাছগাছালির ফাঁকফোকর দিয়ে সূর্য উঠেছে। ঝাঁকে ঝাঁকে পাখিরা বেরিয়ে পড়েছে খাবারের খোঁজে। জগদম্বা দৌড়াতে দৌড়াতে বড্ড হাঁপিয়ে উঠেছে। আর পারছে না। কিছুদূর এগোলেই রাজচন্দ্রের অঞ্চলে ঢুকে পড়বে সে । আজ যদি সে মাড়বাড়ি থেকে না পালাত তবে তার মৃত্যু সুনিশ্চিত ছিল। মৃত্যুকে জগদম্বা ভয় করে না। সে জানে, যখনই কোনো মানুষের জন্ম হয় তাকে মরতেও হবে। সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে আবার তার কাছেই ফিরে যেতে হবে।
শুধু ভয় চন্দ্রশেখরকে দেয়া কথা সে রাখতে পারবে তো? চন্দ্রশেখরের সাথে তার পুনর্মিলন ঘটবে তো! ভাবতে ভাবতে তার মনে এক অদ্ভুত ধরনের অনুভূতি সৃষ্টি হলো। সে পুনরায় ছুটতে শুরু করল। খানিক বাদেই প্রবেশ করল জমিদার রাজচন্দ্রের অঞ্চলে। ঢুকেই সেখানকার শিব মন্দিরের পাশে বসে খানিক জিরিয়ে নিল। পরনে ময়লা বস্তু, জীর্ণ অবস্থা, পা ফেটে রক্ত বেরুচ্ছে। মুখে ঘোমটা টেনে আড়াল করেছে নিজেকে। লোকমুখে জিজ্ঞেস করতে করতে এসে পৌঁছাল রাজচন্দ্রের মহলে। এই অঞ্চলের সবাই রাজচন্দ্রকে খুব মান্য করে। তার স্ত্রী রানি রাসমণির প্রচেষ্টায় এই অঞ্চলের নারীরা অনেক কাজেই এগিয়ে গিয়েছে।
জগদম্বা রাজচন্দ্রের মহলে ঢুকেই হাঁপাতে শুরু করল।
বইয়ের নাম : রাহুরগ্রাস : A Fiction on Sati Daha
লেখক : শিপন নাথ
জনরা : ঐতিহাসিক উপন্যাস
| নাম | রাহুরগ্রাস : A Fiction on Sati Daha |
|---|---|
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |

