রাজধানীতে তুলকালাম এবং টেরাকোটা টালমাটাল (এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ) — প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রাজধানীতে তুলকালাম এবং টেরাকোটা টালমাটাল (এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ)
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

রাজধানীতে তুলকালাম এবং টেরাকোটা টালমাটাল (এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ)

লেখক: প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায় || prabirendra-chattopadhyay
প্রকাশনী: puthi-puran

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২৬৫৳৩৫০-২৪%

সাশ্রয় ৳৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্যাস্টিশ লিখতে হলে, মূল লেখকের অরিজিনাল স্টাইলটি মেনে চলতেই হবে। তবে ফ্যান ফিকশন লিখতে গেলে এমন কোনো বাধ্যবাধকতা থাকে না। একটি সফল প্যাস্টিশ লেখার জন্য গবেষণা করা অত্যন্ত জরুরী। পাঠক হয়ে যখন তরতর কর...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2Inside page 3Inside page 4Inside page 5Inside page 6Inside page 7Inside page 8

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৪৪
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
১st, November ২০২২
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্যাস্টিশ লিখতে হলে, মূল লেখকের অরিজিনাল স্টাইলটি মেনে চলতেই হবে। তবে ফ্যান ফিকশন লিখতে গেলে এমন কোনো বাধ্যবাধকতা থাকে না। একটি সফল প্যাস্টিশ লেখার জন্য গবেষণা করা অত্যন্ত জরুরী। পাঠক হয়ে যখন তরতর করে বইটি পড়ে চলেছেন তখন এক কথা, আর যখন লেখকের জুতোয় পা গলিয়ে তাঁকে যথাযথ ভাবে অনুকরণ করে লেখার চেষ্টা করছেন সে আরেক কথা। কাজটি বলতে গেলে অপরিসীম কঠিনও। হয়তো সে কারণেই ‘ফ্যান ফিকশন’ শব্দটি একটু তাচ্ছিল্যের সঙ্গেই ব্যবহৃত হয়, ‘প্যাস্টিশ’ শব্দটি কিন্তু বনেদী ঘরানার। অবশ্য লেখক বা প্রকাশক নিজে বললেই তো হবে না, একটা ফ্যান ফিকশন প্যাস্টিশে উন্নীত হয়েছে কিনা তা বলবেন সংখ্যাগরিষ্ঠ পাঠকরাই। নতুন প্লটের সঙ্গে পুরনো স্টাইল মানিয়ে গেল কিনা, সে বিচারের দায়িত্বও নিতান্তই পাঠকের। বাঙালি গোয়েন্দাদের মধ্যে অগ্রগণ্য হলেন ফেলুদা। ফেলুদাকে নিয়ে প্যাস্টিশ নেই, তবে ফ্যান ফিকশন আছে বেশ কিছু। ২০১৫-র অক্টোবরে অনলাইনে প্রকাশিত হয় বাংলাদেশি লেখক মাসুদ সরকার রানার ফ্যান ফিকশন ‘কুমিল্লায় ফেলুদা’, আর তারও চার বছর আগে কলকাতার সৌমিত্র ব্যানার্জী এবং মিঠু ঘোষাল যৌথ উদ্যোগে লিখেছিলেন ‘কেলুকা রিটার্নস’। এছাড়াও আরো একটি উল্লেখ্যযোগ্য ফেলুদা ফ্যান ফিকশন 'ঢাকায় ফেলুদা"। এ লেখাগুলো অবশ্য ফ্যান ফিকশন, প্যাস্টিশ আর হয়ে উঠতে পারেনি। তার প্রধান কারণ সত্যজিৎ-এর লেখার স্টাইল বা এলিগ্যান্স এসব লেখায় বিন্দুমাত্রও ধরা পড়েনি বরং লেখক এগুলো নিজের মত করেই লিখে গেছেন। ফেলুদার প্রথম গল্পের পঞ্চাশ বছপূর্তি উপলক্ষে ‘টগবগ’ পত্রিকার উৎসব সংখ্যার (২০১৬) জন্য প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লিখেছিলেন ফেলুদা প্যাস্টিশ ‘রাজধানীতে তুলকালাম’। যা পরবর্তীতে কলকাতার সৃষ্টিসুখ প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং প্যাস্টিশ হিসেবে পাঠকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠে। কলকাতার পর এবার বাংলাদেশে পুঁথি পুরাণ হতে প্রকাশিত হচ্ছে প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ফেলুদা প্যাস্টিশ ‘রাজধানীতে তুলকালাম’ ! সাথে থাকছে লেখকের একেবারে নতুন আরেকটি ফেলুদা প্যাস্টিশ "টেরাকোটা টালমাটাল" !! রাজধানীতে তুলকালাম: যাওয়ার আগের দিন ফেলুদা বলল 'তোপসে, চট্ করে তৈরি হয়ে নে তো, একবার সিধুজ্যাঠার বাড়ি ঘুরে আসি। দিল্লীর আসল ইতিহাস জানার জন্য কোন অলিগলিতে ঘুরতে হবে সেটা উনি ছাড়া আর কে বলবেন?' তৈরি হওয়ার জন্য ভেতরের ঘরে যেতে গিয়ে হঠাৎ হুডিনির বইটা চোখে পড়ায় মনে হলো, রাজধানীতেও কী ফেলুদার বরাতে গোয়েন্দাগিরি নাচছে? কে জানত যে, দিল্লী পৌঁছনোর আগেই ফেলুদার হাতে মোক্ষম এক কেস এসে পড়বে। টেরাকোটা টালমাটাল: লালমোহনবাবু উত্তেজনার চোটে আমার কনুইটা খামচে ধরলেন, “বলেন কী মশাই! জঙ্গলের মধ্যে ভাঙা মন্দির! এরকম থ্রিলিং ব্যাপার মিস করা যায় নাকি! বাঘটাঘ না থাকলেই হলো।” বইয়ের নাম : "রাজধানীতে তুলকালাম" এবং "টেরাকোটা টালমাটাল" (এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ, হার্ডকাভার) লেখক : প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায় ইলাস্ট্রেশন : অভীক কুমার মৈত্র প্রচ্ছদ : পরাগ ওয়াহিদ বুকমার্ক : সজল চৌধুরী
নামরাজধানীতে তুলকালাম এবং টেরাকোটা টালমাটাল (এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ)
লেখকপ্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়
প্রকাশনীপুঁথি পুরাণ
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা১৪৪
সংস্করণ1st, November 2022
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়

প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

পুঁথি পুরাণ
পুঁথি পুরাণ

পুঁথি পুরাণ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

পুঁথি পুরাণ-এর সব বই
৳২৬৫
৳৩৫০
1

রেটিং ও রিভিউ — রাজধানীতে তুলকালাম এবং টেরাকোটা টালমাটাল (এক মলাটে দুটি ফেলুদা প্যাস্টিশ)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading