রাক্ষস - ইন্দ্রনীল বক্সী — ইন্দ্রনীল বক্সী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রাক্ষস - ইন্দ্রনীল বক্সী
পছন্দের তালিকায় রাখুন

রাক্ষস - ইন্দ্রনীল বক্সী

লেখক: ইন্দ্রনীল বক্সী || Indranil Baksi
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২৭০৳৩০০-১০%

সাশ্রয় ৳৩০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
জীবন বয়ে চলে বহু স্রোতে, বহু গন্তব্যে। ওই যে মহিলা পিওনের কপালের ঘাম গড়িয়ে পড়ছে নীল সালোয়ারের ভিতর আর টুপি হাতে তাকে ঠিক খুঁজে নেবে বলে মনস্থ করছে আমাদের যুবক প্রেমিকটি, ওই যে আত্মজার লাঞ্ছনা কল্পনা ক...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

জীবন বয়ে চলে বহু স্রোতে, বহু গন্তব্যে। ওই যে মহিলা পিওনের কপালের ঘাম গড়িয়ে পড়ছে নীল সালোয়ারের ভিতর আর টুপি হাতে তাকে ঠিক খুঁজে নেবে বলে মনস্থ করছে আমাদের যুবক প্রেমিকটি, ওই যে আত্মজার লাঞ্ছনা কল্পনা করে কেঁপে উঠছে মধ্যাহ্নের রোদ্দুর, ওই যে ‘ডিস্কো’ (পড়ুন প্রতিবন্ধী) ছেলের জন্মে দুখ-আনন্দের যুগপৎ স্রোত খেলা করে, কারণ এ ছেলেই তো সৌদি পুলিশের চোখ এড়িয়ে মক্কার হজযাত্রীদের থেকে ‘রোজগার’ করে আনলে ঘরে সুদিন আসবে, কিংবা ওই যে বস্তা ভরা লাশের ভিতর স্ত্রী সোনাইকে খুঁজে পেয়ে হাত থেকে লাইটার পড়ে যায় অনন্তর, অথবা যেভাবে অচেনা মৃতার সঙ্গে অপ্রাকৃতিক প্রেমে ঘরছাড়া হয় যুবক কিংবা বিগতযৌবনা গওহরজান যখন তাঁর কলিজা রুপোর পিকদানিখানা তুলে দেন তাঁরই পালিতা কন্যার হাতে, তখন কলিজা ছেঁড়া যে যন্ত্রণা– তার মধ্যেই ঝিকিয়ে ওঠে ওই অনুরক্ত জীবন, যা অহরহ চুমু খায় যন্ত্রণাকে। এ এমনই যন্ত্রণা অস্তিত্বে থেকে যা না পাওয়ার মতো যন্ত্রণা বোধ হয় আর নেই। যন্ত্রণা, তবু সে সর্বগ্রাসী। সে ঠিক আমাদের আঁচড়ে-কামড়ে বিক্ষত করবেই, অথচ সে জ্বালাটুকুই যেন প্রশান্তি হয়ে তোলা থাকবে রমণতৃপ্ত নববধূর অন্তর্বাসের অন্তরালে, যেভাবে সোনাই একদিন অনন্তকে বলেছিল, ‘যেন রাক্ষস একটা…’ এই রাক্ষস জীবনকেই কাহিনিতে বেঁধেছেন কথাকার ইন্দ্রনীল বক্সী। ডিটেলিংয়ের চালচিত্রের উপরই তিনি প্রাণপ্রতিষ্ঠা করেন তাঁর কাহিনির। আর সেই সূত্রে কাহিনির অতিরেকে ধরা পড়ে যায় সময়, তার গতিবদল। ইন্দ্রনীলের গদ্য, কাহিনির চলন মনে করিয়ে দেয় বাংলা ছোটগল্পে বিমল কর কিংবা মতি নন্দীর নির্দেশিত পথটিকে। সময় রাক্ষস ঠিকই, তবু তাকেই মমতায় বেঁধেছেন কথাকার। কিন্তু তাঁর পরিক্রমা মায়াবী নয়। সেখানে লাশ পোড়া গন্ধ ছোটে, সেখানে ডিও-র মিষ্টি গন্ধ ভেঙে দেয় সুখের শান্তিনিকেতন। এমনই বিপ্রতীপ, এমনই জীবনের অনুরাগ ও যন্ত্রণার সহাবস্থান তাঁর গল্পে। ২০১৯ বইমেলায় সৃষ্টিসুখ প্রকাশ করছে ইন্দ্রনীলের গল্প সংকলন ‘রাক্ষস’। বাঙালির গল্পপাঠের অভ্যাসে এই সংকলন এক জরুরি সংযোজন হবে বলেই আমাদের বিশ্বাস। পাঠক, পরীক্ষা প্রার্থনীয়।
নামরাক্ষস - ইন্দ্রনীল বক্সী
লেখকইন্দ্রনীল বক্সী
প্রকাশনীSristisukh || সৃষ্টি সুখ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

ইন্দ্রনীল বক্সী

ইন্দ্রনীল বক্সী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

ইন্দ্রনীল বক্সী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ

Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রাক্ষস - ইন্দ্রনীল বক্সী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading