রাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প — যোগীন্দ্রনাথ সরকার

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প
পছন্দের তালিকায় রাখুন

রাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প

লেখক: যোগীন্দ্রনাথ সরকার || zogindronath sarkar
প্রকাশনী: Sahityodesh || সাহিত্যদেশ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১৮৫৳২০০-%

সাশ্রয় ৳১৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
যোগীন্দ্রনাথ সরকার বাংলা শিশুসাহিত্যের একজন পথিকৃত। বাংলা শিশুসাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ ছড়াকারও। আজগুবী ছড়া রচনায় তিনি খুব দক্ষ ছিলেন। 'রাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প' বইটিতে সূচিবদ্ধ গল্পগুলো তা...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২২
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

যোগীন্দ্রনাথ সরকার বাংলা শিশুসাহিত্যের একজন পথিকৃত। বাংলা শিশুসাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ ছড়াকারও। আজগুবী ছড়া রচনায় তিনি খুব দক্ষ ছিলেন। 'রাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প' বইটিতে সূচিবদ্ধ গল্পগুলো তার অসাধারণ সৃজন প্রতিভার স্বাক্ষর। বাস্তবতা ও কল্পনার এক মহাসম্মিলন বলা চলে এসব গল্প। টান টান উত্তেজনা, হাসি আনন্দ, রোমাঞ্চকর অভিজ্ঞায় ভরা এক একটি গল্প। যুগ যুগ পেরিয়ে গেলেও এসব গল্পের আবেদন, শিহরন কিছুই কমেনি। তাই এসব গল্প যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে শিশু-কিশোরদের মন যুগিয়ে চলছে। একই সাথে কল্পনা ও মানবিকতার বোধ শানিত করেছে। বুদ্ধিদীপ্ত ও মেধার চর্চায় এসব গল্প এক কথায় অনন্য। পশু, পাখি বিশেষ করে বানর, বাঘ, সিংহ, কুমির, সাপ ইত্যাদি নিয়ে তার লেখা এসব গল্প। রয়েছে গ্রামীণ মানুষ, প্রকৃতি ও তাদের জীবনের লড়াই। সুন্দরবনের অপার রহস্য ও জীব জন্তুর বৈচিত্র্যের অত্যন্ত আকর্ষণীয় বর্ণনা ও বিশ্লেষণ এবং দুর্দান্ত সব চরিত্রের উপস্থিতি বাঙালির রূপকথা, বীরত্বকে জীবন্ত করে তুলেছেন। ১৯৩৭ সালের ২৭ জুন ৭১ বছর বয়সে মৃত্যু হয় যোগীন্দ্রনাথ সরকারের। তার সম্বন্ধে বুদ্ধদেব বসু বলেছিলেন, 'বাংলার মাটিতে এমন একজন মানুষ অন্তত জন্মেছেন, যিনি একান্তভাবে ছোটদের লেখক, সেইসব ছোটদের, যারা কেঁদে কেঁদে পড়তে শিখে, পরে হেসে হেসে বই পড়ে।' তিনি সখা, সখী, মুকুল, বালকবন্ধু, বালক, সন্দেশ প্রভৃতি ছোটদের পত্রিকায় লিখতেন। তিনি মুকুল পত্রিকাটি সম্পাদনাও করেছিলেন। তার কর্মজীবন শুরু হয় সিটি কলেজিয়েট স্কুলে শিক্ষকতা দিয়ে। শিশু-কিশোর সাহিত্যের প্রতি একনিষ্ঠ ভালোবাসা থেকে ১৮৯৬ সালে যোগীন্দ্রনাথ সিটি বুক সোসাইটি নামে প্রকাশনা সংস্থা স্থাপন করেন। এই প্রকাশনা সংস্থা থেকেই উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর প্রথম বই ছোটদের রামায়ণ প্রকাশিত হয়েছিল। যোগীন্দ্রনাথ সরকার ২৮ অক্টোবর ১৮৬৬ সালে দক্ষিণ চব্বিশ পরগণার নেতড়াতে জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে থাকতে আরম্ভ করেন। বিখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকার যোগীন্দ্রনাথ সরকারের দাদা। তবে তাদের আদি নিবাস ছিল যশোরে। তার পিতার নাম নন্দলাল সরকার। তিনি বাংলা শিশুসাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ ছড়াকারও। আজগুবী ছড়া রচনায় তিনি খুব দক্ষ ছিলেন।
নামরাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প
লেখকযোগীন্দ্রনাথ সরকার
প্রকাশনীSahityodesh || সাহিত্যদেশ
ভাষাBengali
সংস্করণ1st Published, 2022
অবস্থাNew
ISBN-139789848069295
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

যোগীন্দ্রনাথ সরকার

যোগীন্দ্রনাথ সরকার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

যোগীন্দ্রনাথ সরকার-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Sahityodesh || সাহিত্যদেশ

Sahityodesh || সাহিত্যদেশ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Sahityodesh || সাহিত্যদেশ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রাক্ষুসে বাঘ ও অন্যান্য গল্প

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading