রক্তে ভেজা কোহিনূর || একটি জগৎবিখ্যাত হীরার অভিশপ্ত কাহিনি — প্রবোধ সিংহ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রক্তে ভেজা কোহিনূর || একটি  জগৎবিখ্যাত হীরার অভিশপ্ত কাহিনি
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

রক্তে ভেজা কোহিনূর || একটি জগৎবিখ্যাত হীরার অভিশপ্ত কাহিনি

লেখক: প্রবোধ সিংহ || probadh singh
প্রকাশনী: Parul || পারুল প্রকাশনী

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৯০৳৫৬০-১৩%

সাশ্রয় ৳৭০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা

ইতিহাস প্রসিদ্ধ পৃথিবী বিখ্যাত পার্সিয়ান নামের 'কোহ - ই - নূর' হীরে কি প্রকৃতই অভিশপ্ত! দক্ষিণ ভারতের গোলকুন্ডার কোল্লুর খনি থেকে নাকি ৭৯৩ ক্যারেটের এই হীরের আবিস্কার (লন্ডনের টাওয়ার হাউসে রাখা এ...


বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2Inside page 3Inside page 4Inside page 5Inside page 6

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ইতিহাস প্রসিদ্ধ পৃথিবী বিখ্যাত পার্সিয়ান নামের 'কোহ - ই - নূর' হীরে কি প্রকৃতই অভিশপ্ত! দক্ষিণ ভারতের গোলকুন্ডার কোল্লুর খনি থেকে নাকি ৭৯৩ ক্যারেটের এই হীরের আবিস্কার (লন্ডনের টাওয়ার হাউসে রাখা এটি এখন মাত্র ১০৫.৬ ক্যারেট)! কিন্তু এর মাঝের ৩২০ রতি ও পরে ১৮৬ ক্যারেট হয়ে আজকের ১০৫.৬ এর হীরের এই দীর্ঘ রক্তে ভেজা রোমাঞ্চকর ইতিহাসই এই উপন্যাসের মূল উপজীব্য। আনুমানিক ৮০০ বছরের প্রাচীন দক্ষিণ ভারতের সমৃদ্ধশালী কাকতীয় রাজবংশে দেবী ভদ্রকালী মূর্তির একটি চোখে নাকি শোভা পেত এই বিশালাকৃতি হীরে। তারপর এক বীভৎস রক্তক্ষয়ী সংগ্রামের পরিণামে এই হীরে মালিক কাফুরের অমানবিক নির্যাতনের বিনিময়ে আলাউদ্দিন খিলজীর অধীনে আসে। খিলজী, তুঘলক, সৈয়দ রাজবংশের পর লোধি রাজবংশের ইব্রাহিম লোধিকে প্রথম পানিপথের যুদ্ধে হত্যা করে মুঘল সম্রাট বাবরের করায়ত্ত হয় এই অভিশপ্ত রত্ন! শুরু হয় এই পাথর নিয়ে ইতিহাসের নতুন অধ্যায় যার প্রতিটি পরিচ্ছদ যেন এক একটি রোমাঞ্চকর উপন্যাস! এর পরে হুমায়ূন, কিন্তু সেই আপনভোলা সম্রাট এই বহু মূল্য পাথর প্রায় হারিয়েই ফেলেছিলেন। তার পরে আবার তার উল্লেখ পাওয়া যায় সর্বাধিক চর্চিত সৌন্দর্য প্রিয় সম্রাট শাহজাহানের আমলে। বিশ্ব বিখ্যাত তাজমহলের থেকেও অধিক ব্যয়ে নির্মিত ময়ূর সিংহাসনের চূড়ায় শোভা পেত এই হীরে! পরে পারস্য দস্যু নাদির শাহ এক ইতিহাস কলঙ্কিত গণহত্যার বিনিময়ে ওই রাজকীয় সিংহাসন চূর্ণ বিচূর্ণ করে এই হীরে মুঘল সম্রাট আপনভোলা মোহাম্মদ শাহ রঙ্গিলার কাছ থেকে চুরি করে পারস্য নিয়ে যায়। কিন্তু হীরার অভিশাপ থেকে তারও মুক্তি মেলে না। নির্মমভাবে তার মস্তক ছেদন করে সেই রক্তে স্নান করে তারই প্রথম নামকরণের 'কোহ ই নূর' যার অর্থ 'আলোর পর্বত' (Mountain of Light)! এরপরে ইরান থেকে পাড়ি দেয় এই হীরে আফগানিস্থানে। সেখানেও নানান অদ্ভুত কর্মকাণ্ডের সাক্ষী হয় কোহিনূর। তার মধ্যে সবচেয়ে বিস্ময়ের এই যে, এক অনামী ফকির এটিকে নিছক পাথর ভেবে পেপার ওয়েট হিসেবে ব্যবহার করে বসে!তারপর এই হীরা মহিমান্বিত হয় দুর্দমনিয়া ওয়াফা বেগমের তেজস্বী দাপটে। * * * * * * * * এর পরে শুরু হয় পাঞ্জাব কেশরী মহারাজা রঞ্জিত সিংহ এর যত্নশীল তত্ত্বাবধানে কোহিনূর এর সবচেয়ে লোমহর্ষক যাত্রা কাহিনি। এই ক্ষেত্রে শিখ রাজপুত্রদের নির্মম হত্যা,রাজরানীদের হৃদয় বিদারক সতীদাহে পুড়ে মরা, মন্ত্রীদের জঘন্য ষড়যন্ত্রের সাক্ষী হয় এই কোহিনূর। আর তারপরেই শুরু হয় হীরের ইংল্যান্ড যাত্রা ও কোহিনূরকে নিয়ে মহারানি ভিক্টোরিয়ার অভাবনীয় আভিজাত্য অধ্যায়। কিন্তু এর মধ্যেও কোহিনূর গুমরে কেঁদে ওঠে রঞ্জিত পুত্র দলীপ সিংহ এবং তার মা ও রঞ্জিত সিংহের দাপুটে রাজরানী জিন্দানের করুন পরিণতিতে! কিন্তু কি সেই প্রতি পর্বের রক্তে ভেজা ঐতিহাসিক কাহিনি ? এসবেরই উত্তর দিতে আসছে... স্বনামধন্য পারুল প্রকাশনী থেকে বাংলা ভাষায় কোহিনূরকে নিয়ে লেখা প্রথম উপন্যাস রক্তে ভেজা কোহিনূর...

নামরক্তে ভেজা কোহিনূর || একটি জগৎবিখ্যাত হীরার অভিশপ্ত কাহিনি
লেখকপ্রবোধ সিংহ
প্রকাশনীParul || পারুল প্রকাশনী
ভাষাBangla
বাঁধাইHardcover
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

প্রবোধ সিংহ

প্রবোধ সিংহ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

প্রবোধ সিংহ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Parul || পারুল প্রকাশনী
Parul || পারুল প্রকাশনী

Parul || পারুল প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Parul || পারুল প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রক্তে ভেজা কোহিনূর || একটি জগৎবিখ্যাত হীরার অভিশপ্ত কাহিনি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading