রামায়ণের চরিতাবলী — সুখময় ভট্টাচার্য

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রামায়ণের চরিতাবলী
পছন্দের তালিকায় রাখুন

রামায়ণের চরিতাবলী

লেখক: সুখময় ভট্টাচার্য || Sukhomoy Bhattacharya
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭৯০৳৯০০-১২%

সাশ্রয় ৳১১০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ব্যাসদেবের মহাভারতের থেকেও প্রাচীন বাল্মীকি-বিরচিত রামায়ণ। রামায়ণের বহু ঘটনার উল্লেখ পাওয়া যায় মহাভারতে, কিন্তু মহাভারতের কোনও প্রসঙ্গ রামায়ণে বর্ণিত হয়নি। সেই কারণেই, রামায়ণ অংশত আদি মহাকাব্যর...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২৯৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ব্যাসদেবের মহাভারতের থেকেও প্রাচীন বাল্মীকি-বিরচিত রামায়ণ। রামায়ণের বহু ঘটনার উল্লেখ পাওয়া যায় মহাভারতে, কিন্তু মহাভারতের কোনও প্রসঙ্গ রামায়ণে বর্ণিত হয়নি। সেই কারণেই, রামায়ণ অংশত আদি মহাকাব্যরূপে, মহর্ষি বাল্মীকি পান আদি কবির সম্মান। রামায়ণে ভারতবর্ষের যে রূপটি প্রকাশিত তা কালাতিক্রমী। মানুষের স্নেহ-প্রেম, বিরহমিলন, স্বার্থপ্রবণতা ও পরার্থে আত্মত্যাগ বিচিত্র কাব্যরসে জারিত হয়ে চিরকালের অক্ষরে স্থান পেয়েছে এই মহাকাব্যে, সেইসঙ্গে ভারতবাসীর শাশ্বত চিত্তভূমিতেও। এই প্রসঙ্গেই মনে পড়ে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি, সেখানে তিনি বলছেন, 'ভারতবাসীর ঘরের লোক এত সত্য নহে, রাম, লক্ষ্মণ, সীতা তাহার পক্ষে যত সত্য।' যে-গ্রন্থকে উপলক্ষ করে রবীন্দ্রনাথের এই মন্তব্য, সে-গ্রন্থটির নামও সুবিদিত। দীনেশচন্দ্র সেনের ‘রামায়ণী কথা’। এই গ্রন্থের পূর্বোদ্ধৃত ভূমিকাতেই রবীন্দ্রনাথ আমাদের সচেতন করিয়ে দিয়েছিলেন এই বলে যে রামায়ণ কিংবা মহাভারতের সমালোচনা অন্যান্য কাব্যালোচনার আদর্শ থেকে আলাদা রকমের হতে বাধ্য। স্বীকার করতে দ্বিধা নেই, রবীন্দ্র-নির্দেশিত সূত্র ধরেই নতুনভাবে রামায়ণের চরিতাবলীর বিচার করতে অগ্রসর হয়েছেন সুখময় ভট্টাচার্য। ঐতিহ্যমণ্ডিত পন্থাতেই তাঁর বিচরণ, কিন্তু লক্ষ্য আরও ব্যাপক, বিচারভঙ্গিও স্বাতন্ত্র্যময়। ‘রামায়ণী কথা’য় ছিল রামায়ণের ন’টি মাত্র চরিত্রের সংক্ষিপ্ত পরিচয়। ‘রামায়ণের চরিতাবলী’তে সুখময় ভট্টাচার্য প্রধান-প্রধান প্রায় প্রতিটি চরিত্রের উপর নানা দিক থেকে আলো ফেলেছেন। শুধু চরিত্র বিশ্লেষণই করেননি তিনি, আলোচিত প্রতিটি চরিত্রের জীবনীও করেছেন সংকলিত। বাল্মীকির রামায়ণকেই সম্পূর্ণরূপে অনুসরণ করেছেন তিনি তাঁর আলোচনায়। আবার, প্রাসঙ্গিক গ্রন্থাবলীর প্রয়োজনীয় উল্লেখ করতেও ভোলেননি। বানর-সভ্যতা, রাক্ষস-সভ্যতা ও লঙ্কায় সীতাদেবীর বন্দিনী-দশার কালনির্ণয় সম্পর্কে আলাদা তিনটি সারগর্ভ রচনা এ-গ্রন্থের অন্যতম আকর্ষণ। রামায়ণ সম্পর্কেই নতুন করে চিন্তাকে উসকে দেয় সুখময় ভট্টাচার্যের এই মূল্যবান আলোচনা-গ্রন্থ। তাঁর পাণ্ডিত্য ও দখল প্রশ্নাতীত। একইসঙ্গে, প্রকৃত-জ্ঞানীর মতোই, আলোচনাভঙ্গি সর্বজনবোধ্য ও সরস। দীর্ঘকাল দুষ্প্রাপ্য এই জনাদৃত গ্রন্থটিকে নতুনভাবে আনন্দ-সংস্করণে প্রকাশ করতে পেরে আনন্দ পাবলিশার্স গৌরবান্বিত।
নামরামায়ণের চরিতাবলী
লেখকসুখময় ভট্টাচার্য
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা২৯৬
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170666530
মুদ্রণ দেশIndia
ওজন406.0
মাপ140 × 215 × 21.34

লেখক পরিচিতি

সুখময় ভট্টাচার্য

সুখময় ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সুখময় ভট্টাচার্য-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রামায়ণের চরিতাবলী

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading