আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
রামকৃষ্ণ-সারদা - জীবন ও প্রসঙ্গ (প্রিন্ট আউট)
লেখক: শঙ্করীপ্রসাদ বসু || Shankari Prasad Basu
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
রামকৃষ্ণ ও শ্রীমা সারদা এই শাশ্বত গ্রন্থের কেন্দ্রবিন্দু। তাঁদের ঘিরে এখানে আবর্তিত হয়েছে কয়েকটি ঐতিহাসিক চরিত্র, ঘটনা এবং মনন। যে-চারটি প্রবন্ধ এই গ্রন্থে সংকলিত, তাঁর বিষয়বৈচিত্র্যের মধ্যেই রূপ প...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৫৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
রামকৃষ্ণ ও শ্রীমা সারদা এই শাশ্বত গ্রন্থের কেন্দ্রবিন্দু। তাঁদের ঘিরে এখানে আবর্তিত হয়েছে কয়েকটি ঐতিহাসিক চরিত্র, ঘটনা এবং মনন। যে-চারটি প্রবন্ধ এই গ্রন্থে সংকলিত, তাঁর বিষয়বৈচিত্র্যের মধ্যেই রূপ পরিগ্রহ করেছে রামকৃষ্ণ ও সারদার পুণ্যজীবন ও মহান বাণী। প্রথম প্রবন্ধটি দীর্ঘতর। বিষয় শ্রীরামকৃষ্ণের ভৈরব-শিষ্য গিরিশচন্দ্র ঘোষের জীবনচিত্র। পারিবারিক জীবনে অশান্ত, সামাজিক পরিচয়ে উচ্ছৃঙ্খল অথচ সমকালীন বঙ্গ রঙ্গমঞ্চের প্রধান নট ও নাট্যকার গিরিশচন্দ্র কীভাবে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে আদ্যন্ত পরিবর্তিত ‘মানুষ’ হয়ে উঠেছিলেন, সে-ইতিহাস বিস্ময়কর। এক অনুপুঙ্খ আলোচনায় সেই ইতিবৃত্ত এখানে বিধৃত করেছেন লেখক। গিরিশচন্দ্রের অন্তর্মুখী জীবনের সূত্রে এসেছেন শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দ। সংকলনের অত্যাশ্চর্য প্রবন্ধটি রচিত হয়েছে শ্রীমা সারদা ও ভগিনী নিবেদিতার মধ্যে যে-চিরন্তনী মাতা কন্যার সম্পর্ক গড়ে উঠেছিল, সেই আলোকোজ্জ্বল বিষয়টিকে নিয়ে। শ্রীমায়ের মধ্যে নিবেদিতা কীভাবে পেয়েছিলেন ‘ধ্রুব আশ্রয়’, তা অপূর্ব ব্যঞ্জনা ও ভাষায় লেখক মালার মতো গেঁথে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ম্যাক্সম্যুলর বলেছিলেন: “তিনি তিরিশ কোটি মানুষের দু’হাজার বছরের আধ্যাত্মিক সাধনার পূর্ণতা।” শেষ প্রবন্ধের বিষয়বস্তু এই বরিষ্ঠ আধ্যাত্মিক মহামানবের জীবন ও তাঁর নামাঙ্কিত সংঘ সম্বন্ধে আলোচনা। সবকটি রচনা মিলিয়ে এই গ্রন্থ হয়ে উঠেছে এক ধ্রুপদী সংগ্রহ।
| নাম | রামকৃষ্ণ-সারদা - জীবন ও প্রসঙ্গ (প্রিন্ট আউট) |
|---|---|
| লেখক | শঙ্করীপ্রসাদ বসু |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২৫৬ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788172150341 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 390.0 |
| মাপ | 140 × 215 × 19.03 |
লেখক পরিচিতি
শঙ্করীপ্রসাদ বসু
শঙ্করীপ্রসাদ বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শঙ্করীপ্রসাদ বসু-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই