রাষ্ট্র রাজনীতি ও ইসলাম — শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রাষ্ট্র রাজনীতি ও ইসলাম
পছন্দের তালিকায় রাখুন

রাষ্ট্র রাজনীতি ও ইসলাম

লেখক: শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী || Shaikhul Islam Mufti Muhammod Taki Osmani
প্রকাশনী: Punoray Prokashon || পুনরায় প্রকাশন

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১৫৫৳১৬০-%

সাশ্রয় ৳৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
দুই মনীষীর পর্যালোচনায় সমকালের রাষ্ট্র রাজনীতি ও ইসলাম শরিয়তের দৃষ্টিতে সমকালীন রাজনীতি ও ইসলামি রাজনীতির স্বরূপ বুঝতে এ বই হতে পারে একটি অসাধারণ মাধ্যম। এতে মোট তিনটি অংশ রয়েছে। প্র্রথম অংশটি পাকিস...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২৩
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

দুই মনীষীর পর্যালোচনায় সমকালের রাষ্ট্র রাজনীতি ও ইসলাম শরিয়তের দৃষ্টিতে সমকালীন রাজনীতি ও ইসলামি রাজনীতির স্বরূপ বুঝতে এ বই হতে পারে একটি অসাধারণ মাধ্যম। এতে মোট তিনটি অংশ রয়েছে। প্র্রথম অংশটি পাকিস্তানের গ্র্যান্ড মুফতি জগদ্বিখ্যাত আলেম ও গবেষক আল্লামা তকি উসমানি সাহেবের লেখা হাকিমুল উম্মত রহ. কে সিয়াসি আফকার-এর তরজমা। থানবি রহ.-এর রাজনৈতিক দর্শন তিনি মোট তিন ভাগে বিন্যস্ত করে উপস্থাপন করেছেন—১. ইসলামে রাজনীতির অবস্থান। ২. ইসলামের শাসনপদ্ধতি ও সরকারের দায়িত্বসমূহ। ৩. ইসলামের দৃষ্টিতে রাজনৈতিক কর্মপন্থা এবং সেসবের মূল্যায়ন। পাঠক এতে নিজের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন, পাবেন আলো ও নির্দেশনা। দ্বিতীয় অংশটি নিকটকালের আরেক বিখ্যাত মনীষী পাকিস্তানের মুফতি রশিদ আহমদ লুধিয়ানবি রহ. রচিত আহসানুল ফাতওয়ার ছোট একটি পুস্তিকা। এটি মূলত একজনের একটি প্রশ্নের বিস্তারিত জবাব। প্রশ্নটি ছিল বর্তমানে ইসলামি রাজনীতিতে হেকমতের দোহাই দিয়ে অনেক নাজায়েজ কাজকে পালন করা হচ্ছে দীনের নামে। এ ব্যাপারে শরিয়তের অবস্থান কী? চলমান পৃথিবী, রাজনৈতিক বাস্তবতা ও তৎসংশ্লিষ্ট উপযুক্ত বিবেচনা মাথায় রেখেই তিনি তাঁর মুফতিসুলভ সূক্ষ্ম বিশ্লেষণে দেখিয়েছেন শরীয়তের চোখে এমন কাজের বাস্তবতা কী। কুরআন, হাদিস, উসুল ও ফিকহের দলিলের আলোকে, ঐতিহাসিক ঘটনাবলির উদ্ধৃতি দিয়ে। তৃতীয় অংশে রয়েছে মরক্কোর প্রথিতযশা আলেম, ইসলামি চিন্তক ও গবেষক ড. বশির ইসাম রচিত প্রসিদ্ধ গ্রন্থ আল-আলমানাতু মিনাদ্দাখিল বইয়ের ভূমিকার তরজমা। এতে তিনি অত্যন্ত সংক্ষেপে সহজ ভাষায় ‘সেক্যুলারিজম’ ধারণাটির পরিচয় দিয়ে এটি কেন ইসলামের সাথে সাংঘর্ষিক তা ব্যাখ্যা করেছেন। সেই সাথে দেখিয়েছেন সমকালে এটি কোন আঙ্গিকে ইসলামি রাজনীতিতে প্রবেশ করেছে সেই সূক্ষ্ম ও গোপন পথটি। পেছনের আলোচনার সাথে সঙ্গতিপূর্ণ ও সহায়ক হওয়ার বিবেচনা থেকে সে অংশটুকু এখানে জুড়ে দেওয়া হয়েছে অনেকটা উপসংহারের মতো করে। এখনের এই সময়ে যখন রাজনৈতিক বিষয়াবলিতে মানুষ দিকভ্রান্ত হচ্ছে নানা সূত্রে, তখন এ বই ইনশাআল্লাহ আপনার ভেতরে একটি সুন্দর প্রশান্তি ও স্থিতি তৈরি করবে নিঃসন্দেহে।
নামরাষ্ট্র রাজনীতি ও ইসলাম
লেখকশাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
প্রকাশনীPunoray Prokashon || পুনরায় প্রকাশন
ভাষাBengali
সংস্করণ1st Published, 2023
অবস্থাNew
ISBN-139789849784500
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Punoray Prokashon || পুনরায় প্রকাশন

Punoray Prokashon || পুনরায় প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Punoray Prokashon || পুনরায় প্রকাশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রাষ্ট্র রাজনীতি ও ইসলাম

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading