রত্ন জিজ্ঞাসা — পীযূষ দাস

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রত্ন জিজ্ঞাসা
পছন্দের তালিকায় রাখুন

রত্ন জিজ্ঞাসা

লেখক: পীযূষ দাস || Pijush Das
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩৫০৳৪০০-১৩%

সাশ্রয় ৳৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
রত্ন বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কল্পনামিশ্রিত এক বিপুল বৈভবের জগৎ। মণিমাণিক্য, জহরত, হিরে, চুনি, পান্না ইত্যাদি মণিরত্নের যে-পরিচয়ই রূপকথায় থাক, এরা আসলে খনিজ ও শিলা। মুক্তা, প্রবাল ইত্যাদি ক...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২১৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

রত্ন বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কল্পনামিশ্রিত এক বিপুল বৈভবের জগৎ। মণিমাণিক্য, জহরত, হিরে, চুনি, পান্না ইত্যাদি মণিরত্নের যে-পরিচয়ই রূপকথায় থাক, এরা আসলে খনিজ ও শিলা। মুক্তা, প্রবাল ইত্যাদি কয়েকটি পদার্থ, খনিজ বা শিলা না-হয়েও, রত্নগুণ সম্বলিত বলে রত্ন হিসেবে বিবেচিত হয়। সৌন্দর্য, বর্ণ, দুষ্প্রাপ্যতা ও মূল্যমানের বিচারে এইসব রত্ন সম্পর্কে মানুষের আগ্রহ ও সংস্কার প্রবল। অথচ বাংলা ভাষায় রত্নবিষয়ক বৈজ্ঞানিক, এমনকী সাধারণ জিজ্ঞাসা নিরসনের বইও দুর্লভ। পাশাপাশি রত্নজ্যোতিষের ক্রমবর্ধমান প্রচার এবং হিরে-নীলা-পান্না ইত্যাদি দামী রত্নের বিশ্বায়নজনিত ব্যবসায়িক সাফল্যও অস্বীকার করার উপায় নেই।আলোচ্য বইটি রত্ন, রত্নবিজ্ঞান ও রত্নজ্যোতিষ বিষয়ে আমাদের নানা প্রশ্ন ও কৌতূহল মেটানোর উদ্দেশ্য নিয়ে প্রকাশিত হয়েছে।রত্নবিজ্ঞানের যথাযথ আলোচনা, বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্যের সন্ধান, রত্নের সম্যক পরিচয়, ধর্ম, নাম-বিভ্রাট, শনাক্তকরণ পদ্ধতি ইত্যাদি বিষয় এই বইয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। পাশাপাশি পরিবেশিত হয়েছে বিশ্ববন্দিত রত্নগুলির কিংবদন্তি-মিশ্রিত সংক্ষিপ্ত ইতিহাস। সামগ্রিকভাবে বইটির ভিত্তি প্রত্যক্ষ বিজ্ঞান। তাই রত্নজ্যোতিষের বিষয়গুলিও আলোচিত হয়েছে বৈজ্ঞানিক যুক্তি ও তথ্যের আলোকে।
নামরত্ন জিজ্ঞাসা
লেখকপীযূষ দাস
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা২১৬
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177562569
মুদ্রণ দেশIndia
ওজন327.0
মাপ140 × 215 × 16.72

লেখক পরিচিতি

পীযূষ দাস

পীযূষ দাস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

পীযূষ দাস-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রত্ন জিজ্ঞাসা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading