রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা — উমাশঙ্কর দে

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা
পছন্দের তালিকায় রাখুন

রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা

লেখক: উমাশঙ্কর দে || Umashankar De
প্রকাশনী: Parul || পারুল প্রকাশনী

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,০১৫৳১,১৬০-১৩%

সাশ্রয় ৳১৪৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শুধু বাংলা সাহিত্যের ইতিহাসেই নয়, বিশ্বসাহিত্যের প্রেক্ষিতেও কলকাতার ঠাকুরবাড়ি ও রায়বাড়ির মতো নবজাগরণের আলোকপ্রাপ্ত পরিবার দুর্লভ, প্রজন্মের পর প্রজন্ম ধরে যেখানে শিল্প-সাহিত্যচর্চার বহুমাত্রিক পরম্পর...

বিভাগ

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

শুধু বাংলা সাহিত্যের ইতিহাসেই নয়, বিশ্বসাহিত্যের প্রেক্ষিতেও কলকাতার ঠাকুরবাড়ি ও রায়বাড়ির মতো নবজাগরণের আলোকপ্রাপ্ত পরিবার দুর্লভ, প্রজন্মের পর প্রজন্ম ধরে যেখানে শিল্প-সাহিত্যচর্চার বহুমাত্রিক পরম্পরা অব্যাহত থেকেছে। এই গ্রন্থের নাম রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা (Ray Paribarer Char Purusher Lekha O Aka) হলেও তা ‘পুরুষ’ অর্থে প্রজন্মকে বোঝাতে চেয়েছে এবং পরিবারভুক্ত কিংবা পরিবারের সঙ্গে সম্পর্কিত পুরুষ ও নারী উভয়কেই তার ব্যাপ্তির মধ্যে ধারণ করেছে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী থেকে শুরু করে কুলদারঞ্জন, প্রমদারঞ্জন, হিতেন্দ্রকিশোর, সুখলতা রাও থেকে শুরু করে সুকুমার রায়, পুণ্যলতা চক্রবর্তী, সুবিনয় রায়, লীলা মজুমদার থেকে শুরু করে সত্যজিৎ রায়, নলিনী দাশ, কল্যাণী কার্লেকর, প্রসাদরঞ্জন রায় হয়ে সন্দীপ রায় পর্যন্ত বিস্তৃত। বহু শাখা-উপশাখায় বিন্যস্ত সুবৃহৎ রায় পরিবারের প্রায় সকল সদস্যের নির্বাচিত লেখা ও রেখায় সমুজ্জ্বল এই বই। চার প্রজন্ম জুড়ে, প্রায় সার্ধশতবর্ষব্যাপী এই সৃজনভুবন বাঙালিকে শুধু রূপকথা আর মনভুলোনো ছবি ও ছড়াই উপহার দেয়নি, সেইসঙ্গে দিয়েছে কমিক্স, কল্পবিজ্ঞান, নাটক, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, গল্প, উপন্যাস-সহ শিশু-কিশোর সাহিত্যের এক অফুরান ভাণ্ডার। সংকলনটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, কালজয়ী বহুলপঠিত রচনাগুলির পাশাপাশি এতে স্থান পেয়েছে বহু দুর্লভ ও প্রায় বিস্মৃত লেখা। রায় পরিবারের সৃষ্টিশীল উত্তরাধিকারের ব্যতিক্রমী এই সংকলনটি শুধু শিশু, কিশোর তথা সব বয়সের পাঠকের জন্যই নয়, লেখক, গবেষক, সংগ্রাহক- সাহিত্যপ্রেমী সকলের কাছেই সংগ্রহণীয় হয়ে উঠবে।
নামরায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা
লেখকউমাশঙ্কর দে
প্রকাশনীParul || পারুল প্রকাশনী
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

উমাশঙ্কর দে

উমাশঙ্কর দে-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

উমাশঙ্কর দে-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Parul || পারুল প্রকাশনী
Parul || পারুল প্রকাশনী

Parul || পারুল প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Parul || পারুল প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading