— তিলোত্তমা মজুমদার

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ঋ
পছন্দের তালিকায় রাখুন

লেখক: তিলোত্তমা মজুমদার || tilottama majunder
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,১৪০৳১,৩০০-১২%

সাশ্রয় ৳১৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কখনও কখনও কোনও লেখকের সার্থক রচনায় যেমন মুছে যায় গদ্য ও কবিতার সীমারেখা, তেমনই কি হতে পারে না কারও সিদ্ধি তছনছ করে দিল গল্প ও উপন্যাসের চরিত্র-ভঙ্গিমা? ‘ঋ’ গ্রন্থটি এমনই এক উজ্জ্বল প্রকাশ। এই গ্রন্থ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৩২৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

কখনও কখনও কোনও লেখকের সার্থক রচনায় যেমন মুছে যায় গদ্য ও কবিতার সীমারেখা, তেমনই কি হতে পারে না কারও সিদ্ধি তছনছ করে দিল গল্প ও উপন্যাসের চরিত্র-ভঙ্গিমা? ‘ঋ’ গ্রন্থটি এমনই এক উজ্জ্বল প্রকাশ। এই গ্রন্থের কথাকার তিলোত্তমা মজুমদার সাহিত্যের অঙ্গনে নবীন, কিন্তু আবির্ভাবেই পাঠকমহলে তুলেছেন ব্যাপক আলোড়ন। ১৯৯৬ থেকে ২০০৩-এর নভেম্বর পর্যন্ত লেখা পঁচিশটি ছোটগল্প, চারটি নাতিদীর্ঘ কাহিনী, এবং একটি বড় গদ্যরচনায় সমৃদ্ধ এই সংকলনটি বিষয়ে ও লিখনে বিস্ময়কর। ‘ঋ’ শীর্ষক কাহিনীটিই দীর্ঘতম। তিলোত্তমার প্রথম বড়ধরনের গদ্যপ্রয়াস এটিই। উপন্যাস বলে মনে হলেও ছোটগল্পের একমুখী তীক্ষ্ণতায় রচনাটি অত্যন্ত ধারালো। মূল চরিত্র বিনতার শৈশব থেকে তার দ্বিতীয়বারের মাতৃত্বলক্ষণের অনুষঙ্গে কাহিনী এগিয়েছে। তৈরি হয়েছে অবশ্যম্ভাবী কিছু প্রশ্ন আর প্রতিবাদ। আচ্ছন্ন পাঠকের সামনে যা চাবুকের শব্দ তোলে। সিল্যুয়েট, অঞ্জলিকাকিমার উপসংহার, স্বস্ত্যয়ন এবং হরিয়াল উড়ে যায়— এই চারটি নাতিদীর্ঘ কাহিনী পড়তে পড়তে মনেই থাকে না, ছোটগল্প আর উপন্যাসের মাঝামাঝি জায়গায় বেড়ে-ওঠা এইসব স্বপ্নশরীরকে কী নামে ডাকা হবে। ছোট শরীরের পঁচিশটি গল্প লেখকের কবজির জোরকে বারবার চেনায়। ইতিমধ্যেই তিলোত্তমার পাঠকেরা জানেন তাঁর শক্তির স্বাতন্ত্র্য, ভাষা-ব্যবহারের অপূর্ব নির্মমতা। সব ক’টি গল্পের নির্মাণই এত আশ্চর্যের, স্তব্ধ বিস্ময়ে লেখকের বয়সের দিকে তাকিয়ে থাকতে হয়। লেখকের অভিজ্ঞতা ছুটে যায় পাঠকের অভিজ্ঞতার কাছে। একসময় তীব্রতায়, নীরবতায় অভিন্ন হয়ে যায় যেন দু’পক্ষই। ‘ডোমনি’ গল্পের মগন ডোমের বউ, কিংবা ‘ফার্ন’ গল্পের গর্ভবতী তরুণী বা ‘মেরুদণ্ড’ গল্পের আশ্চর্য পাগল—এইসব চরিত্র বাংলাসাহিত্যে চিরন্তন হয়ে গেল তাদের অভিজ্ঞতায়। আরও অপরূপ তিলোত্তমার ভাষা, যা পড়তে পড়তে যেন বন্ধ হয়ে যায় শ্বাস... চোখে হাত ছোঁয়ালেই উঠে আসে অশ্রু নয়, রক্ত।
নাম
লেখকতিলোত্তমা মজুমদার
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৩২৮
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788177563665
মুদ্রণ দেশIndia
ওজন579.0
মাপ161 × 246 × 23.19

লেখক পরিচিতি

তিলোত্তমা মজুমদার

তিলোত্তমা মজুমদার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

তিলোত্তমা মজুমদার-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ —

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading