আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা
লেখক: তপন রায় চৌধুরী || tapon ray chawdhury
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এ-যুগের বাংলা সাহিত্যে আনকোরা স্বাদ যোজনা করল এই গ্রন্থ। তিরিশ আর চল্লিশের দশকে পূর্ববঙ্গের একটি অঞ্চল— বরিশাল জেলা—আর কলকাতার ছাত্রজীবন এর পটভূমি। কিন্তু বিষয়বস্তু মামুলী অর্থে স্মৃতিচারণ বা সমাজচিত...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৬৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এ-যুগের বাংলা সাহিত্যে আনকোরা স্বাদ যোজনা করল এই গ্রন্থ। তিরিশ আর চল্লিশের দশকে পূর্ববঙ্গের একটি অঞ্চল— বরিশাল জেলা—আর কলকাতার ছাত্রজীবন এর পটভূমি। কিন্তু বিষয়বস্তু মামুলী অর্থে স্মৃতিচারণ বা সমাজচিত্র নয়, আত্মচরিত তো নয়ই। রচনাটির কেন্দ্রে রয়েছে এক বিচিত্র কৌতুকবোধ—গালগল্প, ঘটনা, ছড়া, গান, চরিত্রচিত্র জাতীয় নানা বিষয়ের পরিবেশনের মধ্য দিয়ে যার অনবদ্য প্রকাশ। লেখায় ‘বরিশালী সংস্কৃতি’র বলিষ্ঠ বিবরণও আছে, বহু ক্ষেত্রে ওই অঞ্চলেরই ‘দেবগন্ধর্ববিনিন্দিতা’ ভাষায়। কিছু-কিছু ক্ষেত্রে সেই ভাষার ‘পশ্চিমবঙ্গানুবাদ’ অবশ্য দিয়েছেন লেখক, কিন্তু সর্বত্র দিতে ভরসা করেননি। কারণ, তাঁর ভাষায়, ‘সেন্সররা আপত্তি করতেন’। সংস্কৃত-ঘেঁষা গুরুগম্ভীর শব্দের সঙ্গে বরিশালী ভাষা মিশিয়ে এক নতুন ও বিশেষভাবে স্বকীয় রচনাশৈলী সৃষ্টি করেছেন এখানে সুরসিক লেখক। তাঁর উপাদেয় ভঙ্গিতে একদিকে যেন হুতোমী, অন্যদিকে সৈয়দ মুজতবা আলীর অনন্য অনুরণন। শিক্ষিত, মার্জিত, বুদ্ধিদীপ্ত হাস্যরসে উজ্জ্বল চিরকালীন এ-গ্রন্থটিতে আমাদের সমাজ-জীবনের কিছু বিপর্যয়ের কথাও—যেমন, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা এবং দেশবিভাগ—এমনভাবে রয়েছে যে, আজকের জাতীয় সঙ্কটের পরিপ্রেক্ষিতে আরেক দিক থেকে তাৎপর্যময় হয়ে ওঠে এই বিবরণ।১৯৯২ সালের শারদীয় ‘দেশ’-এ এ-লেখার কিছু অংশ প্রকাশিত হয়। প্রকাশের সঙ্গে-সঙ্গেই সর্বস্তরের পাঠকমহলে পায় বিপুল সমাদর ও সংবর্ধনা। বর্তমান গ্রন্থ সেই রচনারই পরিমার্জিত-পরিবর্ধিত সংস্করণ। একটি সম্পূর্ণ নতুন পরিচ্ছেদ এখানে যোগ করা হয়েছে। গ্রন্থটির এই দ্বিতীয় সংস্করণে পরিশিষ্ট রূপে যোগ করা হল লেখকের আরও কিছু রচনা, যা লেখকের ভাষায় ‘সমগ্র অপসংস্কৃতি সংগ্রহ’।
| নাম | রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা |
|---|---|
| লেখক | তপন রায় চৌধুরী |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৬৮ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177563481 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 285.0 |
| মাপ | 140 × 215 × 13.84 |
লেখক পরিচিতি
তপন রায় চৌধুরী
তপন রায় চৌধুরী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
তপন রায় চৌধুরী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই